নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার মালিক আব্দুল (এম.এ.) বারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সংযোগের পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ে সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন ও উর্মি গ্রæপের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কার্যক্রম ‘সুস্থতায় ও পরিচ্ছন্নতায় আমরা সবাই ১০০ তে ১০০’ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশের কেন্দ্রিয় কমিটির সভাপতি শাহরিয়ার সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি। এছাড়াও উপস্থিত ছিলেন সংযোগ চুয়াডাঙ্গা টিমের ভলান্টিয়ার নাইম, অঞ্জন, তাঞ্জিল, তাবির, সোহাগ, রোজা, নিতু, নাহিদ, জিনিয়া, সৈকত, মারুন, সৌরভ, অন্তুর, শওকত, মইন প্রমুখ।
সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার সিয়াম বলেন, ‘স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে সংযোগ ফাউন্ডেশন ও উর্মি গ্রæপের যৌথ উদ্যোগে আমাদের তিন মাসব্যাপি এই প্রোগ্রাম। আমরা স্কুলে স্যান্ডবিন, ডাস্টবিন স্থাপন করেছি এবং শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠ সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ১২ টি স্কুলে একযোগে কার্যক্রম চলছে।’