নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ডিবেট ক্লাব অফ চুয়াডাঙ্গার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার(২৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠানটি আয়োজন করেন চুয়াডাঙ্গা ডিবেট ক্লাব। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তামিম সালাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোওয়াত করেন চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের প্রচার সম্পাদক তাসলিম আল মাহামুদ। ডিবেট ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আলী ও ঝিনুক সম্পাদক হাসিবা হোছেন অহনার পরিচালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ(এফ সি ইউ বি) এর ডিরেক্টর ফাইনান্স প্রফেসর আবদুল মজিদ বিশ্বাস বলেন, ‘ছাত্র জীবন সব থেকে সুখের জীবন। এই জীবনে যা অর্জন করবে তাই সফলতার দাড় প্রান্ত। ডিবেট ক্লাব একটি সাংস্কৃতিক সংগঠন। বহু দার্শনিক সর্কেটিসরা বলেছেন যে অন্যকে জানতে হলে নিজেকে জানতে হবে। ডিবেট ক্লাব যুক্তি দেয় যুক্তি খন্ডায়। একজন শিক্ষার্থীকে আত্মশক্তি ও আত্মপ্রকাশ ঘটায়। ডিবেট ক্লাব যুক্তির আলো ছড়ায়। সামাজিক কাজে সবার পাশে থাকে ডিবেট ক্লাব। ডিবেট ক্লাবের কাজের পরিধি ও অগ্রগতি বাড়াবে। ফলে সৃষ্টি হবে নতুন সমাজ নতুন কিছু উপহার দিবে ডিবেট ক্লাব’।
এসময় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আরা খাতুন, ঝিনুক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিকাইল ইসলাম, চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের উপদেষ্টা অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, সদর উপজেলা শিক্ষা অফিসার জিয়াউর রহমান, শিক্ষার্থী তাবসিন জান্নাত মাওয়া,লামিয়া তাসফিয়া রজনি প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের সদস্য ও শিক্ষার্থীবৃন্দরা।
অনুষ্ঠানের শেষে চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়দের হাতে ক্রেস তুলে দেয়া হয়। এরপর চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবটি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ(এফ সি ইউ বি) এর ডিরেক্টর ফাইনান্স প্রফেসর আবদুল মজিদ বিশ্বাস।