কার্পাসডাঙ্গা প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নিয়ে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে কার্পাসডাঙ্গা ১ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মতিন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সহিদ বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমডিকে সুলতান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাশার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মেহেদী হাসান সজীব, স্বেচ্ছাসেবক দল নেতা আমির হামজা, সাদিকুল ও মোহাম্মদ মানিক, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম খান, প্রচার সম্পাদক পোলক, ছাত্রদল নেতা আব্দুল হালিম রাজা, রবিউলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের মধ্যে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।