নতিপোতা প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে ১৬ বছর আগের বেদখল জমি দখল দিয়েছেন বিজ্ঞ আদালত। যা ১শতক জমির উপর রয়েছে পাঁকা স্থাপনা ৪টি দোকান। জমির বাদীপক্ষ হোগলডাঙ্গা গ্রামের মৃত সেলিম মন্ডলের স্ত্রী নাহিদা খাতুন (৩৫)। ১৬ বছর পর জমি দখল পেয়ে আনন্দে আত্মহারা নাহিদা খাতুন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা জর্জ কোর্টের আদেশ অনুযায়ী লাল ফ্লাগ ও ঢোল পিটিয়ে জমির প্রকৃত মালিককে বুঝিয়ে দিল বিজ্ঞ আদালত।
বাদীপক্ষ নাহিদা খাতুন জানান, এই জমির জন্য আমার স্বামীর উপর অমানবিক নির্যাতন চালিয়ে মার্ডার করেছিল বিবাদীপক্ষ মিনারুল ও শহিদুল ইসলামের পরিবারের লোকজন। দীর্ঘ ১৬ বছর কোর্টে মামলা চালিয়ে আজ জমি বুঝিয়ে দিলো বিজ্ঞ আদালত। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারণ আমি জানি আইন সবার জন্যই সমান তাই আমি সেই সাহস ও শক্তি নিয়েই সামনে এগিয়েছিলাম তার ফল আজ আমি পেয়ে গেলাম। দীর্ঘ ১৬ বৎসর কষ্টের পর আজ আমি আমার জমি ফেরত পেয়ে অনেক খুশি হয়েছি।
আদালত সূত্রে জানা গেছে, আইন সবসময় তার নিজের গতিতে চলে। দীর্ঘদিন কোর্টে মামলা চালিয়ে এই জমির মালিক নাহিদা খাতুন। আইন অনুযায়ী রায় ডিগ্রি পাওয়ায় জমির প্রকৃত মালিক কে বুঝিয়ে দেওয়া হলো। এই জমির উপর বিবাদীগণ কোন প্রকার বাধা প্রদান করিলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করিবেন বিজ্ঞ আদালত। দখলদারির সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জর্জ কোর্টের জারীকারক আব্দুল করিম(ঝন্টু), কমিশনার ইকলাছুর রহমান, ঢুলি খায়রুল ইসলাম সহ অসংখ্য গ্রামবাসী।