নিজস্ব প্রতিবেদকঃ
চুয়াডাঙ্গার দুটি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দুইটা পর্যন্ত ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন। তবে এ দুটি আসনে মনোনয়ন ফরম তুলেছিলেন ১২ জন।
রিটার্নিং অফিসারের কার্যালয়ে সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৪ জন ফরম জমা দিয়েছেন। অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ আরও ৪ জন জমা দিয়েছেন।

চুয়াডাঙ্গা এক আসনের বিএনপি প্রার্থী শরিফুজ্জামান মনোনয়ন ফরম জমা দিচ্ছেঃ ছবি আকাশ খবর
মনোয়নপত্র দাখিল শেষে বিএনপির দুই প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি প্রতিপালণে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। জনগনের প্রত্যাশা অনুযায়ী ভোট সম্পন্ন হবে বলে প্রত্যাশা করি’।

চুয়াডাঙ্গা এক আসনের জামায়াতে প্রার্থী মাসুদ পারভেজ রাসেল মনোনয়ন ফরম জমা দিচ্ছেঃ ছবি আকাশ খবর
জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিন ও মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘২৪-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়তে জনগনের রায়ে যদি আমরা বিজয়ী হই, তাহলে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবো। অন্যের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করবো’।

চুয়াডাঙ্গা দুই আসনের জামায়াতে প্রার্থী রুহুল আমীন মনোনয়ন ফরম জমা দিচ্ছেঃ ছবি আকাশ খবর
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘প্রত্যেক প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে’।