আজ সোমবার | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • রমজান মাস জুড়ে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে আমিষ পণ্য বিক্রি শুরু
  • দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের
  • এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
  • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়
  • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়
  • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
  • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
  • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?
  • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা
  • দিনাজপুর যেভাবে যাবেন, কি খাবেন, যা দেখবেন

    ভ্রমণ | ৬:৩৭ অপরাহ্ণ, বৃহঃ, ১৫ জুন ২০২৩ 133

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    আকাশ খবর ডেস্ক:
    বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা দিনাজপুর। দিনাজপুর বেশ বড় একটি জেলা। তাতে রয়েছে অনেক দর্শনীয় স্থান। এবার শীতে দুই দিনের জন্য দিনাজপুর ভ্রমনে গিয়েছিলাম। ঢাকা থেকে সকাল দশটার ট্রেনে উঠেছিলাম। টানা নয় ঘন্টা জার্নি শেষে সন্ধ্যা সাতটায় নেমেছিলাম ফুলবাড়ি স্টেশনে। সেখানে থাকার জন্য আবাসিক হোটেল থাকলেও আত্মীয়বাড়ি থাকার সুবাদে আর হোটেলে উঠতে হয়নি। উত্তরবঙ্গের শীত গায়ে মেখে প্রথম রাতটা গল্প করতে করতেই কাটিয়ে দিয়েছিলাম।
    পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন চারপাশে ঘন কুয়াশা। নাস্তা সেরে রেডি হয়ে আমরা বেড়িয়ে পড়লাম ঘোরার জন্য। দিনাজপুরের সবচেয়ে জনপ্রিয় পরিবহন হচ্ছে ভ্যান। ভ্যানে চড়ে দূরদূরান্তে চলে যাওয়া যায় খুব কম ভাড়ায়। এত ভ্যানের আনাগোনা এখন আর কোনো জেলায় সচরাচর চোখে পড়ে না বোধয়। আমরা একটা ভ্যান নিয়ে রওনা দিলাম আশুরার বিলের উদ্দেশ্যে। আশুরার বিল দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত। আশুরার বিলের আয়তন ২৫১.৭৮ হেক্টর। আশুরার বিলের কোল ঘেঁষে আছে নবাবগঞ্জ জাতীয় উদ্যান। তাই একসাথে দুটো জায়গাই দেখা হয়ে যায় সহজে। এই বিলের উৎপত্তি নিয়ে আছে নানান কাহিনী।
    কথিত আছে, এই বিলের চারপাশ থেকে ৮০ টি নালা চতুর্দিকে ছড়িয়ে গেছে বলে এর নামকরণ হয়েছে আশুরার বিল। বিলের মাঝে কিছু স্থান পাতিলদহ, বুড়িদহ, পালাদহ, মুনির থান, মুনির আইল, কাজলাদহ, পীরদহ ইত্যাদি নামে পরিচিত। একসময় এই বিলে অনেক মাছ পাওয়া যেত। এই বিলের বোয়াল এবং পাবদা মাছ খুবই জনপ্রিয়। এছাড়া মাগুর, কই, পুঁটি, চিংড়ি, আইরমাছ, শোল, টেংরা ইত্যাদি নানান জাতের মাছ পাওয়া যায়। বর্ষা মৌসুমে এ বিল লাল ও সাদা শাপলা ফুলে আরো নান্দনিক হয়ে ওঠে। এ বিলে প্রচুর বোরো ধানের চাষ হয়। সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসে এই বিলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। আমরাও খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম।
    মূল পথ পেরিয়ে বনের ভেতর দিয়ে যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম, একটা অদ্ভুত ভালোলাগা কাজ করছিলো। চাইলে সেখানে পার্কিং চার্জ দিয়ে গাড়ি রেখেও দেওয়া যায়। তবে আমরা আমাদের ভ্যানগাড়ি ছেড়ে দিয়েছিলাম। সেখানে ভ্যান পেতে অসুবিধা হয় না। আমরা ইচ্ছেখুশিমতো ঘুরেছিলাম। আশুরার বিলের সবচেয়ে আকর্ষনীয় জায়গা হচ্ছে কাঠের সাঁকো। দর্শনার্থীনের সৌন্দর্য উপভোগ করার ও বিলের এপার ওপাড় হওয়ার জন্যই সাঁকোটা তৈরি করা হয়েছে। আমরা সাঁকো পার হয়ে ওইপারে গেলাম। সেখানে কিছু দোকানপাট আছে। তাতে বাহারি ধরণের পণ্য পাওয়া যায়। যার যার পছন্দমতো কিনে নিতে পারে সুলভ মূল্যে। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার মূল প্রবেশমুখে ফিরে এলাম বের হওয়ার জন্য। আমাদের পরবর্তী গন্তব্য সীতারকোট বিহার।

    স্বপ্নপুরী, দিনাজপুর
    সীতারকোট বিহারে যাওয়ার জন্য আমরা আশুরার বিল থেকে ভ্যান নিয়ে নিলাম। সেখান থেকে সীতারকোট বিহারের দূরত্ব আনুমানিক ১৬ কিলোমিটার। এটা খুব উল্লেখযোগ্য সুন্দর জায়গা নয়। তবে যারা ইতিহাস কিংবা প্রত্নতত্ত¡কে ছুঁয়ে দেখতে ভালোবাসেন, তাদের অবশ্যই জায়গাটা ঘুরে দেখা উচিত। শীতের দিন ছিলো বিধায় সেখানের ঘাসগুলো রুক্ষ হয়ে ছিলো। বর্ষাদিনে গেলে পুরো বিহার চত্বর সবুজ ঘাসে ঢেকে থাকে। তখন দেখতে তুলনামূলক বেশি ভালোলাগে। সীতারকোট বা সীতাকোট বিহারটি মূলত একটি বৌদ্ধ বিহার, যা দেখতে প্রায় বর্গাকৃতির। বিহারটির পরিমাপ পূর্ব-পশ্চিমে ৬৫.২৩ মিটার এবং উত্তর-দক্ষিণে ৬৪.১১ মিটার। বিহারটি সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় ইন্টারনেটের বদৌলতে। যেমন, বিহারের ভেতরের দিকে ২.৫৯ মিটার প্রশস্ত একটি অভ্যন্তরীন টানা বারান্দা ছিলো। ১.৬৮ মিটার লম্বা এবং ১.০৭ মিটার প্রশস্ত দরজার মাধ্যমে বিহারের কক্ষগুলো সেই বারান্দার সাথে যুক্ত করা হয়েছিলো। একটি ১.২২ মিটার পুরু এবং ০.৭৬ মিটার উচ্চতা বিশিষ্ট দেয়াল সমগ্র বারান্দাকে আঙিনা থেকে আড়াল করে রাখতো। প্রতিটি কেন্দ্রীয় কক্ষে ছিলো একটি করে ইটের বেদি, যেখানে মূর্তি রাখা হতো। আকার আয়তনের দিক থেকে সীতাকোট বিহারের সঙ্গে বগুড়ার ভাসু বিহারের অনেক মিল রয়েছে। ব্রোঞ্জনির্মিত একটি বোধিসত্ত¡ পদ্মপাণি এবং বোধিসত্ত¡ মঞ্জুশ্রী মূর্তি সীতাকোট বিহার থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন। মূর্তি দুটির গঠনশৈলী থেকে অনুমান করা যায় যে, এগুলো সাত-আট শতকে তৈরি। সীতারকোট বিহার ঘুরে দেখতে বেশি সময় লাগলো না আমাদের। তারপর আমরা সেই ভ্যানে করেই স্বপ্নপুরির উদ্দেশ্যে রওনা দিলাম।
    দুপাশে ফসলের মাঠ আর তার মাঝখানে রাস্তা, মাঝেমাঝে অনেকটা পথ কেবল মাঠ আর মাঠ, কোনো জনবসতি চোখে পড়ে না, এমন মধুময় দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় বিকেলের দিকে পৌঁছে গেলাম স্বপ্নপুরি। স্বপ্নপুরির মূল প্রবেশপথের কাছেই আছে খাবার দোকান। আমরা সেখানেই দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবারের মান মোটামুটি ছিলো। খাওয়া শেষে আমরা টিকেট কেটে স্বপ্নপুরিতে প্রবেশ করলাম। টিকেট মূল্য নিলো ১০০ টাকা।
    ভেতরে প্রবেশ করেই মুগ্ধ হতে শুরু করলাম। স্বপ্নপুরি বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, তবু যেন শেষ হয় না। স্বপ্নপুরি দিনাজপুর শহর থেকে ৫২ কিলোমিটার দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যেগে প্রায় ১৫০ একর জমির ওপর তৈরি করা হয়েছে। এটা কিছুটা প্রাকৃতিক ও কৃত্রিমতার মিশেলে একটা বিনোদনকেন্দ্র বা পার্ক। এতে যেমন অনেক গাছপালা আছে, তেমরই বিভিন্ন পশু-পাখির ভাস্কর্য, কৃত্রিম পাহাড় ঝর্ণা, চিড়িয়াখানা, বিভিন্ন ধরণের রাইড সবকিছু রয়েছে। এর ভেতরে আছে ঝিল, দেবদারু বৃক্ষের সারি, অনেক বাগানবিলাসের সমারোহ। আরো আছে বিভিন্ন ধরণের জলযানে ঘুরে বেড়ানোর সুযোগ। আছে থাকার জন্য রেস্টহাউস, ডাকবাংলো, কেনাকাটা করার জন্য অনেক দোকানপাট। কী নেই তাতে? স্বপ্নপুরি যেন প্রকৃত অর্থেই স্বপ্নপুরি। স্বপ্নপুরি রাত পর্যন্ত খোলা থাকে। আমরা সন্ধ্যা অবধি ঘুরে বেড়িয়ে পড়লাম। তারপর আবার ভ্যানে চড়ে ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাঠঘাট পেরিয়ে ফুলবাড়িতে পৌঁছাতে রাত হয়ে গেলো। সেখানে পৌঁছে পথের ধারে বসে গরম গরম ভাঁপা আর চিতই পিঠা খেয়ে সেদিনের মতো ভ্রমণ সমাপ্ত করলাম।
    দ্বিতীয় দিন সকালে কুয়াশা ছিলো মারাত্মক। বের হবার আগে আমরা বাড়ির সামনে দিয়ে ফেরি করে যাওয়া একজন বিক্রেতার কাছ থেকে রস কিনে খেলাম। কী অপূর্ব সেই স্বাদ। তারপর আমরা বড়পুকুরিয়া ঘুরতে গেলাম। কয়লা উত্তোলনের জন্য সেখানে অনেকখানি এলাকা মাটির নিচে দেবে গিয়েছিলো। সেখানকার জনবসতি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছিলো। এখন সেখানে কোনো বসতি নেই, কেবল রাস্তার দুধারে বিস্তীর্ণ মাঠ। আমরা ভ্যানগাড়ি নিয়েই গিয়েছিলাম সেখানে। সীমাহীন মাঠের মাঝ দিয়ে আঁকাবাঁকা পথে ভ্যানে চড়ে যেতে অন্যরকম ভালোলাগা কাজ করে। তবে ওখানকার মানুষগুলোর দুর্ভাগ্যের কথা ভেবে খারাপও লেগেছিলো। সেখান থেকে আমরা চলে যাই বড়পুকুরিয়া কয়লাখনি দেখতে। এটি পার্বতীপুর উপজেলায় অবস্থিত।
    ১৯৮৫ সালে এই কয়লাখনিটি আবিষ্কৃত হয়। যার আয়তন ৬.৬৮ বর্গ কিলোমিটার। সর্বসাধারণরে জন্য প্রবেশ নিষিদ্ধ বিধায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। কয়লাখনির কাছেই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সেখানেও সবাই প্রবেশ করতে পারে না, তবু আমরা বাইরে থেকে দেখতে গিয়েছিলাম। ২০০৬ সালে তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলা হয়। কেন্দ্রটিতে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার করা হয়। এটি পরিচালনা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এসব দেখার মধ্য দিয়েই আমরা আমাদের ভ্রমণ সমাপ্ত করেছিলাম।
    বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, দিনাজপুর
    দিনাজপুরে আরো যা দেখবেন
    দিনাজপুর সদর উপজেলায় রয়েছে দিনাজপুর রাজবাড়ি, ঘুঘুডাঙা জমিদার বাড়ি, রামসাগর, রামসাগর জাতীয় উদ্যান ও মন্দির, মন্দির, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিরল উপজেলায় আছে কড়ই বিল, ধর্মপুর শালবন, দীপশিখা মেটিস্কুল। বোচাগঞ্জ উপজেলায় আছে সাগুনী শালবন। কাহারোল উপজেলায় আছে কান্তজীর মন্দির, কান্তজীর মন্দির জাদুঘর, নয়াবাদ মসজিদ, কাঞ্চন বিল, প্রাচীন বিষ্ণু মন্দির। বীরগঞ্জ উপজেলায় আছে সিংড়া শালবন ও জাতীয় উদ্যান। ঘোড়াঘাট উপজেলায় আছে ঘোড়াঘাট দুর্গ, সুরা মসজিদ। বিরামপুর উপজেলায় আছে রখুনিকান্ত জমিদার বাড়ি, আশুরার বিল। নবাবগঞ্জ উপজেলায় আছে সোনাভানের ধাপ। খানসামা উপজেলায় আছে আওকরা মসজিদ, খানসামা জমিদার বাড়ি। পার্বতীপুর জেলায় আছে পার্বতীপুর জংশন।
    দিনাজপুরের যত বিখ্যাত খাবার
    লিচু, চিড়া, পাপড়, কাটারিভোগ চাল, আজুবা টি স্টল এর চা, সরিষাফুল দিয়ে ডিমভাজি, রুস্তম হোটেলের কলিজা ও মগজ ভুনা, শচীনদার এক টাকার সিঙ্গারা এবং পাবনা সুইটসের কালোজাম।
    ঢাকা থেকে দিনাজপুরের যাতায়াত ব্যবস্থা
    রেলপথে একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস এ পথে চলাচল করে। ভাড়া সাধারণত ৩৯০-১৩৯০ টাকা পর্যন্ত। সড়কপথে নাবিল, হানিফ, এসআর ট্রাভেলস এ পথে চলাচল করে। কল্যাণপুর ও গাবতলী থেকে উঠতে হয়। ভাড়া সাধারণত ৫০০-৬০০ টাকা। আকাশপথে গেলে সৈয়দপুর বিমানবন্দরে নামতে হয়।

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    চুয়াডাঙ্গার ডিসি ইকোপার্কের প্রাকৃতিক সৌন্দর্য্যের অপরূপ লীলাভূমি

    ইন্দোনেশিয়ার ৫টি দর্শনীয় স্থান

    মানাবে দেশের সবচেয়ে আকর্ষণীয় পার্ক

    মাওয়া-ভাঙ্গায় প্রথম ট্রেনের হুইসেল: উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ

    দামুড়হুদার ইব্রাহিমপুরের মেহেরুন্নেছা পার্কে অবৈধ ‘চিড়িয়াখানা’

    বর্ষায় হালতি বিলের সৌন্দর্য

    বাংলাদে‌শি দর্শনার্থীদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

    বর্ষায় পাহাড়ে ঘুরতে গেলে যে ৫ জিনিস সঙ্গে রাখবেন

    কুয়াকাটায় পর্যটন কর্পোরেশনের দুই মোটেলে বড় ছাড়

    কালিম্পংয়ের ময়ুর গ্রামে ঘুরতে গিয়েছিলেন?

    সিমলার যেসব স্থান আপনাকে ‍মুগ্ধ করবে

    ভারতীয় ভিসা সেন্টারের রমজানে নতুন সময়সূচি

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • রমজান মাস জুড়ে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে আমিষ পণ্য বিক্রি শুরু

    • দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের

    • এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

    • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়

    • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

    • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১

    • টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    • কুড়ুলগাছিতে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ২

    •  ভালাইপুরে দুই মুদি দোকানে জরিমানা

    • দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »