নিজস্ব প্রতিবেদক:
ইউসিসি’র চুয়াডাঙ্গা জেলা শাখা উদ্বোধন ও ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউসিসির পরিচালক কামাল উদ্দীন পাটোয়ারি।
এইচএসসি ২০২৫ এবং ২৬ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস। ক্লাসে ইউসিসি শিক্ষা কার্যক্রম ও ইউসিসি সম্পর্কে বেসিক ধারণা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউসিসির পরিচালক কামাল উদ্দীন পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসিসির সিনিয়র ইংরেজি শিক্ষক রানা স্যার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউসিসি চুয়াডাঙ্গা জেলা শাখার পরিচালক শেখ সোহেল বাসার, আহসান হাবিব নাঈম ও আব্দুর রহমান তৌহিদ, ইউসিসি শাখা হতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ১২তম শিক্ষার্থী রিয়াদ, ময়মনসিংহ মেডিকেল কলেজের চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ফয়সাল প্রমুখ। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী কামরুল ইসলাম অপু।
অনুষ্ঠানের শেষে ইউসিসি চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ইংলিশ অলিম্পিয়াড বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ইউসিসি চুয়াডাঙ্গা জেলা শাখা উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের ভর্তিতে ৫০ শতাংশ ছাড় চলছে বলে জানানো হয়েছে।