আজ সোমবার | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • রমজান মাস জুড়ে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে আমিষ পণ্য বিক্রি শুরু
  • দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের
  • এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
  • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়
  • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়
  • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
  • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
  • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?
  • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা
  • এই মৃত্যুকূপেই আমাদের বাস করতে হবে?

    মুক্তমত | ১০:৪৯ পূর্বাহ্ণ, বৃহঃ, ৭ মার্চ ২০২৪ 393

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    প্রভাষ আমিন: 

    চার বছর পর পর লিপইয়ার আসে। মানে ফেব্রুয়ারি মাস ২৮ দিনের বদলে ২৯ দিনে হয়। বাড়তি একটি দিন বিশ্বজুড়েই উল্লাস নিয়ে আসে। ২৯ ফেব্রুয়ারি যাদের জন্ম, তাদের জন্মদিন পালন করার জন্য চার বছর অপেক্ষা করতে হয়। অনেকে মজা করে ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেন। এবার ২৯ ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। সাপ্তাহিক ছুটির আগের দিনে বছরের বোনাস পাওয়া দিনটিতে অনেকেই সপরিবার, সবান্ধব রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছিলেন। সেই যাওয়া যে অন্তত ৪৬ জনের শেষ যাওয়া হবে, অনেকের জীবনে যে স্থায়ী বিভীষিকা বয়ে আনবে; কেউ নিশ্চয়ই ভাবেননি।

     

    ঢাকার খুব জনপ্রিয় রাস্তার একটি হলো বেইলি রোড। ঢাকার মঞ্চনাটকের প্রাণকেন্দ্র এই বেইলি রোড। মহিলা সমিতি ও গাইড হাউজ মিলনায়তনেই মঞ্চস্থ হয় অধিকাংশ মঞ্চনাটক। ইদানীং বেইলি রোডে খাবার দোকানের আধিক্য হয়েছে। তেমনই একটি রেস্টুরেন্ট বিল্ডিং ‘গ্রিন কোজি কটেজ’। ৭ তলা ভবনটিতে ৮টি রেস্টুরেন্ট। রাত পৌনে ১০টায় যখন আগুন লাগে, তখন পুরো ভবনটি ছিল আলো ঝলমলে ও জমজমাট। হঠাৎ করেই যেন কেয়ামত নেমে এলো সেখানে। প্রথম যখন আগুন লাগার খবর পাই, তখনই বুঝিনি ঢাকার প্রাণকেন্দ্রে আগুন এমন প্রাণঘাতী হতে পারে। পরে যখন একের পর এক মৃত্যুর খবর এলো, তখন শোকের ছায়া নেমে এলো ঢাকাসহ গোটা বাংলাদেশে।

     

    ঠিক আগের দিন রাতে এটিএন নিউজের নিয়মিত টক শো’তে আমার অতিথি ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুজ্জামান। ফেসবুকে দেখলাম, তিনি সপরিবারে আটকা পড়েছেন সেখানে। অধ্যাপক কামরুজ্জামানের মেয়ের জন্মদিন ছিল ১ মার্চ। তাদের পরিকল্পনা ছিল রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে রাত ১২টায় জন্মদিনের কেক কেটে বাসায় ফিরবেন। ভাগ্যগুণে তারা বাসায় ফিরতে পেরেছেন, তবে মনে স্থায়ী বিভীষিকা নিয়ে। অধ্যাপক কামরুজ্জামানের মেয়ে তাকে বলছিল, বাবা, জন্মদিনেই কি আমার মৃত্যুদিন হবে। ছাদে চলে যেতে পেরেছিলেন বলে অধ্যাপক কামরুজ্জামানের পরিবার বেচেঁ গেছেন বটে, তার মেয়ের জন্মদিন হয়তো মৃত্যুদিন হয়নি। কিন্তু অন্তত ৪৬ জনের মৃত্যুদিন ২৯ ফেব্রুয়ারি।

     

    একটা দুর্ঘটনায় কত বেদনার ইতিহাস বলে শেষ করা যাবে না। পুলিশের অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলামের স্ত্রী মারা গেছেন ২০১৮ সালে। তারপর থেকে দুই মেয়েকে নিয়েই তার সংসার, তার স্বপ্ন। মেয়ে লামিসা ইসলাম বুয়েটে ভর্তি হয়েছিলেন। স্বপ্ন যখন হাতের মুঠোয়, তখনই তা বদলে গেলো ভয়ঙ্কর দুঃস্বপ্নে। লামিসা বাঁচার আকুতি জানিয়ে বাবাকে ফোন করেছিলেন। শত মানুষের বিপদে পাশে দাঁড়ানো নাসিরুল ইসলাম তার মেয়েকে বাঁচাতে পারেননি।

     

    ইতালিপ্রবাসী সৈয়দ মোবারক হোসেন মাসখানেক আগে দেশে ফিরেছিলেন স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে যেতে। তাদের ইতালি যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। ২২ মার্চের টিকিটও কাটা ছিল। বিদায় নিতে ১ মার্চ তাদের গ্রামে যাওয়ার কথা ছিল। তাদের ইতালি বা গ্রাম কোথাও যাওয়া হয়নি। ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক লুৎফুন নাহার মেয়েকে নিয়ে খেতে গিয়েছিলেন গ্রিন কোজি কটেজে, আর ফেরা হয়নি। এমন কত স্বপ্ন পুড়ে গেলো নিষ্ঠুর আগুনে। ভবনের নিরাপত্তাকর্মী, ডেলিভারি বয়; এমন অনেকেরই প্রাণ কেড়ে নিয়েছে আগুন।

     

    আগুন লাগার পর অনেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে চেয়েছিলেন, পারেননি। কারণ আগুনের উৎস ছিল সিঁড়িতেই। যারা ছাদে উঠতে পেরেছেন, তারা বেঁচে গেছেন। যারা বিভিন্ন রেস্টুরেন্টে আশ্রয় নিয়েছেন তাদের প্রাণ দিতে হয়েছে। যারা মারা গেছেন, তারা কেউ কিন্তু আগুনে পুড়ে মারা যাননি। তাদের প্রাণ গেছে ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে। কি ভয়ঙ্কর কষ্টকর মৃত্যু, তিলে তিলে মৃত্যু। শেষ নিশ্বাসটাও তারা শান্তিতে নিতে পারেননি। স্বজনদের ফোন করে বাঁচার আকুতি জানিয়েছেন। অসহায় স্বজনরাও চেয়ে চেয়ে দেখেছেন, কিছুই করার ছিল না। আমি খালি ভাবছি, যারা মারা গেছে, তারা কি মৃত্যুর আগে আমাদের, মানে এই রাষ্ট্রকে, এই ব্যবস্থাকে অভিশাপ দিয়ে গেছেন।

     

    এটা দুর্ঘটনা বটে। আগুন লাগতেই পারে। কিন্তু আগুন থেকে বাঁচার সব রাস্তা আমরা বন্ধ করে রেখেছি। ঢাকা যেন এক মৃত্যুপুরী। আগুন লাগলেই এখানে মৃত্যুর মিছিল। আমাদের দেশে মানুষ বেশি, তাই মনে হয় মানুষের জীবনের দামও কম। জীবনের চেয়ে জীবিকাই আমাদের এখানে প্রাধান্য পায়। গ্রিন কোজি কটেজটি বাণিজ্যিক ভবন বটে, তবে এখানে রেস্টুরেন্ট করার অনুমোদন ছিল না। এ নিয়ে নাকি তিনবার নোটিশও দেওয়া হয়েছে। নোটিশ দেওয়া হয়েছে বটে, তবে বন্ধ করা হয়নি।

     

    শুধু বেইলি রোডের গ্রিন কোজি কটেজই নয়, ঢাকায় এমন আরেও অনেকগুলো রেস্টুরেন্ট ভবন আছে। খিলগাঁও, বনানী, গুলশান, ধানমন্ডির সাতমসজিদ রোডে এমন অনেক ভবন আছে, যার পুরোটাই রেস্টুরেন্ট। সন্ধ্যার পর পুরো ভবন ঝলমল করে আলো আর মানুষের পদচারণায়। কোনো তদন্ত ছাড়াই বলে দেওয়া যায় প্রতিটি ভবনই আসলে একেকটি মৃত্যুকূপ, প্রতিটিই একেকটি গ্রিন কোজি কটেজ। আমাদের ভাগ্য ভালো আগুন মাঝে মাঝে লাগে। যে কোনো দিন যে কোনো ভবনে আগুন লাগতে পারে। আর আগুন লাগলে সেখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না।

     

    গ্রিন কোজি কটেজে একটা প্রপার ফায়ার এক্সিট থাকলে ৪৬ জন মানুষকে এভাবে প্রাণ দিতে হতো না। সাধারণ বাণিজ্যিক ভবন আর রেস্টুরেন্ট ভবনে পার্থক্য আছে। রেস্টুরেন্ট মানেই সেখানে আগুন থাকবে, সিলিন্ডারের নামে বোমা থাকবে। তাই সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকতেই হবে। কিন্তু ঘটনা হয় উল্টো। বাস্তব অভিজ্ঞতা থেকে জানি, ধানমন্ডির অধিকাংশ রেস্টুরেন্ট ভবনের সিঁড়ি অকেজো। মানে রেস্টুরেন্ট মালিকরা সিঁড়িকে তাদের স্টোর রুম বা কিচেনের অংশ বানিয়ে রেখেছে।

     

    আগুন তো দূরের কথা, সাধারণ সময়েও চাইলে আপনি সিঁড়ি ব্যবহার করতে পারবেন না। দেশ সেরা স্থপতি মুস্তাফা খালিদ পলাশ ধানমন্ডির সাতমসজিদ রোডে তার ডিজাইন করা একটি ভবনে মানুষকে যেতে নিষেধ করেছেন। চমৎকার ভবনটি বাণিজ্যিক হিসেবে করা হলেও রেস্টুরেন্ট বানানোর জন্য করা নয়। অথচ এখন সেখানে ২৫টি রেস্টুরেন্ট।

     

    ঢাকায় আমাদের সবার চোখের সামনে এমন অনেকগুলো মৃত্যুকূপ আছে। আমরা সবাই জানি। তবুও ঝুঁকি নিয়ে এসব ভবনেই যাই। প্রত্যেকবার আগুন লাগলে আমরা অনেক হৈচৈ করি, দায় চাপানোর চেষ্টা করি। রাজউকের দায়, নাকি ফায়ার সার্ভিসের দায়, নাকি সিটি করপোরেশনের দায়, নাকি মালিকের দায়- এনিয়ে খুব চাপান-ওতোর চলে। কিন্তু কার দায়, তাতে তো ৪৬ জন মানুষের জীবন ফিরে আসবে না।

     

    আমরা জেনেশুনেও ব্যবসায়ীদের চাপে, তাদের জীবিকার কথা ভেবে চুপ থাকি। আর ভাগ্যের দিকে তাকিয়ে থাকি। প্রতিটা বড় আগুনের পর আমরা বলি, এ দুর্ঘটনা আমাদের চোখ খুলে দিলো। আসলে চোখ বন্ধই থাকে। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কেউ জেগে ঘুমালে তাকে জাগানো মুশকিল। নিমতলির ট্র্যাজেডির পর আবার চুড়িহাট্টায় আগুন লাগে। কিন্তু পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরে না।

     

    বনানীর এফ আর টাওয়ারের আগুনের পরও আমাদের সুউচ্চ ভবনগুলো নিরাপদ হয় না। বঙ্গবাজারে আগুন লাগার পরও মার্কেটগুলো নিরাপদ হয় না। আমি নিশ্চিত বেইলি রোড ট্র্যাজেডির পরও অনিরাপদ রেস্টুরেন্টগুলো থাকবে। কয়দিন খুব হৈচৈ হবে। অনিরাপদ ভবনে নোটিশ লাগানো হবে। তারপর সব হাওয়ায় মিলিয়ে যাবে।

     

    বেইলি রোড ট্র্যাজেডিতে মামলা হয়েছে, রেস্টুরেন্ট মালিকদের কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তদন্ত কমিটি হয়েছে। কিন্তু আমি জানি শেষ পর্যন্ত কারও কিছুই হবে না। নিমতলি, চুড়িহাট্টা, এফ আর টাওয়ারের ঘটনায় কারও কিছু হয়েছে বলে শুনিনি।

     

    আসলে এই মৃত্যু উপত্যকায় আমাদের দেশ। এই মৃত্যুকূপেই আমাদের বাস করতে হবে। স্রেফ ভাগ্যগুণে আমরা বেঁচে আছি। যে কোনো তিন যে কেউ পত্রিকার শিরোনাম হয়ে যেতে পারি।

     

    লেখক: বার্তাপ্রধান, এটিএন নিউজ।

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    সাবধান, বাজারে আসছে ‘গণধোলাই’

    চীনের উত্থান কি পাশ্চাত্যের ঔপনিবেশিক আধিপত্যের কফিনে শেষ পেরেক?

    জাতিসংঘের এই উদ্বেগ কতটা নৈতিক?

    ড. ইউনুসের পাশে সরকারবিরোধী ‘সুশীল সমাজ’

    বিএনপি একা, বড় একা

    শিশুর মানবাধিকার কি ডেইলি স্টারে থেমে গেছে?

    দুর্নীতি প্রতিরোধে জরুরি জনসচেতনতা

    স্থানীয় নির্বাচনে হ্যাঁ বলুন

    বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কী নিজেদের প্রমাণ করতে পারবে?

    ২৪২ বিশ্বনেতার বিজ্ঞাপনে বোকারা ভয় পায়, জবাব দেন বুদ্ধিমানরা

    হ্যালো মান্ডে পর্ব- ৭৩

    দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রতিশ্রুতিকে জানায় সাধুবাদ

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • রমজান মাস জুড়ে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে আমিষ পণ্য বিক্রি শুরু

    • দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের

    • এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

    • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়

    • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

    • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১

    • টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    • কুড়ুলগাছিতে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ২

    •  ভালাইপুরে দুই মুদি দোকানে জরিমানা

    • দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »