আজ সোমবার | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • রমজান মাস জুড়ে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে আমিষ পণ্য বিক্রি শুরু
  • দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের
  • এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
  • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়
  • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়
  • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
  • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
  • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?
  • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা
  • ফিরে চাইল তবে অবশেষে ভোঁদড়

    ফিচার | ৯:১৫ অপরাহ্ণ, শনি, ৯ সেপ্টেম্বর ২০২৩ 181

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    ফিচার ডেস্ক:
    ‘ওরে ভোঁদড় ফিরে চা, খোকার নাচন দেখে যা!’ শৈশবে এই ছড়া পড়েনি দেশে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অদ্ভুত প্রাণী ভোঁদড় বা উদবিড়াল। বিশ্বব্যাপী এদের প্রজাতি আছে ১৩টি। বাংলাদেশে অন্তত তিনটির বিচরণ স্বীকৃত।
    আগের দুটি প্রজাতি—এশীয় ছোট উদবিড়াল (Asian Small-clawed Otter) ও মসৃণ উদবিড়াল (Smooth-coated Otter)। দেশে ইউরেশীয় ভোঁদড় বা উদবিড়ালের (Eurasian Otter) প্রথম স্বীকৃত প্রমাণ পাওয়া গেল ২০২১ সালের একটি ঘটনার বদৌলতে।
    এশিয়া ও ইউরোপের বিপুল ভূখণ্ডজুড়ে—ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের উত্তরাংশ, তুর্কি অঞ্চল, ইরান-তুরান-আফগান দিয়ে হিমালয় পর্বত বেয়ে ইন্দোচীন এবং দক্ষিণ চীনে ইউরেশীয় উদবিড়ালের বিচরণ। সাত থেকে ২৮টি উপপ্রজাতিতে বিভক্ত এরা।
    ওজনে এরা সাত থেকে ১২ কেজির হয়ে থাকে। দু-তিন ফুট দীর্ঘ দেহের সঙ্গে মানানসই এক-দেড় ফুট এদের লেজ। অনুমিতভাবেই প্রধান খাদ্য মাছ। জলজ প্রাণী, পাখিও এরা খায়।
    স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ভোঁঁদড় নিয়ে পূর্ণাঙ্গ গবেষণার সংখ্যা ১০টিও হবে না। গবেষকদের অনেকেই অনুমান করেছেন, বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ ও সিলেটের জলাঞ্চলে বা পার্বত্য চট্টগ্রামে ইউরেশীয় ভোঁদড় থাকতে পারে। বিক্ষিপ্ত গবেষণা থেকে পরবর্তীকালে সিলেট অঞ্চলে ছোট উদবিড়াল এবং গঙ্গা-ব্রহ্মপুত্রের তীরবর্তী চরাঞ্চলে মসৃণ উদবিড়ালের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। কিন্তু ইউরেশীয় উদবিড়ালের ব্যাপারটি ছিল অনুমান পর্যন্ত।
    এমনকি সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় বা ত্রিপুরা অঞ্চলেও এই প্রজাতির ভোঁদড়ের নিশ্চিত উপস্থিতির প্রমাণ নেই।
    ইউরেশীয় প্রজাতিটি একা বা জোড়ায় বিচরণ করে। এদের পছন্দ দুর্বল ও ছোট স্রোতের পার্বত্য ছড়া বা ঝিরি ও সংলগ্ন বন। স্বাভাবিকভাবেই সিলেটের পাথারিয়া বা বাংলাদেশের কাসালাং-সাঙ্গু বনাঞ্চল এদের জন্য আদর্শ।
    বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন কাসালাং। কাপ্তাইয়ের উত্তরে, খাগড়াছড়ির উত্তর-পূর্বাংশে একই নামের নদী, অসংখ্য খাল-ঝিরির সমন্বয়ে গড়ে ওঠা বনটি জীববৈচিত্র্যে ঠাসা। ১৮৮১ সালে এক লাখ ৬৪ হাজার ৫০০ হেক্টর বন সংরক্ষিত ঘোষিত হলেও বর্তমানে ৪০ হাজার হেক্টরের মতো কিছুটা ভালো অবস্থানে আছে। এই অংশও আবার নিরাপত্তাহীনতার কারণে অগম্য। ফলে কাসালাংয়ের সমৃদ্ধ জীবজগৎ মানুষের আড়ালে আছে। তবে মাঝেমধ্যে চিত্তাকর্ষক খবর মেলে। গৌর, ডোরা বাঘ, রাজ ধনেশ কিংবা সূর্য ভালুকের মতো পার্বত্য বনের মণি-মুক্তা এখনো কাসালাং চষে বেড়ায়। অধুনা পর্যটনদূষণে জেরবার সাজেকের উত্তর-পশ্চিম দিগন্তে যে বিপুল পাহাড় চোখে পড়ে, সেই সুদূর ভুলংতলী আর তার পাশের অঞ্চলে অদ্যাবধি ঘন বনরাজি জীববৈচিত্র্যে ঠাসা। সাজেক যাওয়ার পথের আশপাশে বনাঞ্চল ছিন্ন-বিচ্ছিন্ন। এটি কাসালাংয়ের সীমানায় পড়েছে। এসব ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে প্রায় তিন দশক ধরে। ফলে ক্ষতিগ্রস্ত বনাঞ্চলেও কখনোসখনো বিচিত্র দুর্লভ বাসিন্দাদের দেখা মেলে। সময়ের সঙ্গে সঙ্গে কাসালাং নদীর দুই পারে বসতি বেড়েছে। এই কাসালাংয়ের গঙ্গারাম খালে প্রায় এক সপ্তাহ ধরে দুটি বিরল প্রাণী মাছ ধরছিল, থাকছিল। যেহেতু বিশেষ বিরান এলাকা নয়, মানুষের চোখে পড়তে আর কতক্ষণ! একদল জেলে অনেকটা না বুঝেই প্রাণীগুলোর সামনে পড়ে যায়। সচরাচর এ ক্ষেত্রে যা হয়, পিটিয়ে মারা হয় ওদের। জানতে পেরে হাজির হন স্থানীয় পরিবেশকর্মী সুবর্থ চাকমা। দুটি ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। গল্পে এখানেই যতি পড়েছিল। অবশ্য তা দুই বছরের জন্য।রাঙামাটির গবেষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের কর্মকর্তা সৌরভ চাকমা। চলতি বছরের কোনো এক দিন আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) প্রকাশিত লাল তালিকা নেড়েচেড়ে দেখছিলেন। এই সংস্থার ক্যামেরা ট্র্যাপে এর আগে সাঙ্গু বনাঞ্চল থেকে গৌর, মেঘলা চিতা, এমনকি বড় বাঘের মতো প্রাণীর উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছিল।
    বছর দুয়েক আগে সুবর্থ চাকমার তোলা ছবি দুটি তাঁর চোখেও পড়েছিল। এখন বিপন্ন প্রাণীদের সূত্রে ছবি দুটি নিয়ে বিশেষ আগ্রহী হয়ে ওঠেন। বহু সময় খরচের পর অবশেষে খুঁজেও পান। বিরল প্রাণী দুটি ছিল ভোঁদড় বা উদবিড়াল। তবে বাংলাদেশে সচরাচর যাদের দেখা যায়, সেই দুটি প্রজাতি থেকে কিছুটা ভিন্ন। সন্দেহ দূর করতে সহকর্মী শাহরিয়ার সিজার ও ঢাকা প্রাণীবিদ্যা বিভাগের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনতাসির আকাশের দ্বারস্থ হলেন। আকাশ বাংলাদেশের মাংসাশী প্রাণী নিয়ে কাজ করছেন বহুদিন। সেই সূত্রে আরো কয়েকজন গবেষকের সহায়তায় নিশ্চিত হওয়া গেল ছোট কান, বিশেষ গড়নের নখ আর লম্বাটে মুখের প্রাণীগুলো আসলেই অনন্য। অদ্যাবধি বাংলাদেশে মেলা প্রথম ইউরেশীয় ভোঁদড় বা উদবিড়ালের উপস্থিতির নিশ্চিত প্রমাণ, যদিও মৃত! তত্ত্ব তালাশ করতে গিয়ে সৌরভ চাকমা পেয়ে যান আরো চমকপ্রদ তথ্য। বললেন, ‘স্থানীয় লোকজনের ভাষ্য মতে, ২০১৬-১৭ সাল পর্যন্ত গঙ্গারাম খাল সংলগ্ন স্থানে কয়েকটি ইউরেশীয় উদবিড়ালের বিচরণ ছিল। পুনরায় ওদের দেখা মেলে ২০২১ সালে। এরপর এখন পর্যন্ত আর কোনো উদবিড়াল দেখার খবর পাইনি।’
    পরবর্তী সময়ে সৌরভ চাকমা ও মুনতাসির আকাশ যৌথভাবে যুক্তরাজ্যভিত্তিক অটার জার্নালের (OTTER, Journal of the International Otter Survival Fund) ২০২৩ সালের সেপ্টেম্বর সংখ্যায় ‘ফার্স্ট এভিডেন্স অব ইউরেশিয়ান অটারস ইন পোস্ট-ইনডিপেনডেন্স বাংলাদেশ’ শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করেন।
    ভোঁদড়দের এই প্রজাতি ইউরোপে বেশ পাওয়া গেলেও দক্ষিণ এশিয়ার এই অংশে বেশ দুর্লভ। বাংলাদেশে অতি বিপন্ন। এ রকম একটি প্রাণীর উপস্থিতি কাসালাং সংরক্ষিত বনসহ পাহাড়ি বনের গুরুত্ব আরো বহুগুণে বাড়িয়ে তুলল। এই পর্যবেক্ষণটি শুধু বাংলাদেশ নয়, পাশের মিজোরাম, উত্তর মিয়ানমারসহ পুরো ইন্দো-বার্মা হটস্পটের উত্তর-পশ্চিম অংশের জন্য নতুন। নিঃসন্দেহে দারুণ এই আবিষ্কারের খবর। এ প্রসঙ্গে অধ্যাপক মুনতাসির আকাশ বলেন, “পার্বত্য অঞ্চলে বিস্তৃত কোনো জরিপ না হওয়ায় বলা যায় ইউরেশীয় ভোঁদরের মতো এমন অনেক ‘প্রথম’ ও বিরল প্রাণী বিদ্যমান থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে বহু ক্ষেত্রেই দেখা গেছে আপাতশূন্য বনাঞ্চলও বিস্ময়কর প্রাণীভাণ্ডার ধারণে সক্ষম। সে বিবেচনায় কাসালাং ও সংলগ্ন অঞ্চল বিস্তৃত গবেষণার দাবি রাখে।

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    তোমাকে ভুলতে না পারার তিনটি বছর

    সামাজিক কাজ করা নেশা আলিফের

    সংগ্রামী নারী মা কোকিলা

    সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ‘শরীফার গল্প’ পাঠের প্রয়োজনীয়তা

    ৬৬ বছরের বর্ণাঢ্য জীবনী…

    আমার চোখে দেখা একজন অ্যাড. ডিউক

    পররাষ্ট্রনীতির উৎকর্ষতার কাণ্ডারী শেখ হাসিনা

    দূরদর্শী জননেত্রী শেখ হাসিনা ও স্মার্ট বাংলাদেশ

    ‘প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা নির্বোধ’

    কৃষি ও কৃষকের পাশে শেখ হাসিনা

    ফকির মোহাম্মদের সঙ্গী ৫৪ বছরের পুরনো রেডিও

    বাংলাদেশের অর্জন এবং শেখ হাসিনা

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • রমজান মাস জুড়ে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে আমিষ পণ্য বিক্রি শুরু

    • দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের

    • এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

    • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়

    • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

    • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১

    • টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    • কুড়ুলগাছিতে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ২

    •  ভালাইপুরে দুই মুদি দোকানে জরিমানা

    • দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »