আজ সোমবার | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • রমজান মাস জুড়ে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে আমিষ পণ্য বিক্রি শুরু
  • দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের
  • এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
  • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়
  • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়
  • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
  • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
  • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?
  • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা
  • বর্ষায় হালতি বিলের সৌন্দর্য

    ভ্রমণ | ৮:২২ অপরাহ্ণ, বৃহঃ, ৩১ আগস্ট ২০২৩ 404

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    আকাশ খবর ডেস্ক:
    দিগন্তজুড়ে স্বচ্ছ জলরাশি। দুচোখের দৃষ্টিজুড়ে জল আর জল। তাতে খেলা করছে ছোট-বড় ঢেউ। সেই ঢেউ ভেঙে ছুটে চলেছে নৌকা। নৌকাগুলো এই বিল থেকে ওই বিল পাড়ি দিয়ে ফিরছে বিভিন্ন গ্রাম ঘুরে। স্বচ্ছ জলরাশিতে নৌকা ভ্রমণে ভিন্ন স্বাদ মেটাচ্ছে নাটোরের হালতি বিল। বিলটি ভ্রমণপিপাসুদের কাছে ‘মিনি কক্সবাজার’ নামেও পরিচিত।
    তবে মজার বিষয় হচ্ছে- আকাশের রঙ অনায়াসে মেখে নেয় এই বিলের পানি। কারণ ফাঁকা বিল হওয়ায় আকাশের পুরো রূপ পানিতে দেখা যায়। ফলে আকাশের রঙ মেঘলা হলে পানি অন্ধকার দেখায়, আবার আকাশের রঙ নীল হলে পানি নীল দেখায়। তাই আকাশের ওপর নির্ভর করে হালতির পানির রঙ। সৌভাগ্যবসত দিনটি ছিল মেঘমুক্ত নীলাকাশ।
    নলডাঙ্গা উপজেলার হালতি বিলে বছরের বর্ষা মৌসুমে চলে শ্যালো ইঞ্জিনচালিত অসংখ্য নৌকা। মৌসুমের এই সময়ে অথই জলরাশি এই বিলে। শুধু বিলের পানিতে নৌকা ভ্রমণের জন্য পিপাসুদের আনাগোনা ঘটে না। ভ্রমণপিপাসুদের আনাগোনা ঘটে বিলের প্রাকৃতিক সৌন্দর্যে ডুব দিতেও। বিলের মধ্যে রয়েছে ছোট ছোট গ্রাম। গ্রামগুলো অনেকটাই ছবির মতো। সবুজ গাছপালায় ঘেরা একেকটি গ্রাম বেশ চমৎকার। প্রতিটি গ্রামের চারপাশে আবার দিগন্তজোড়া জলরাশি। এ যেন সাগরের বুকে একগুচ্ছ ছোট ছোট দ্বীপ। দ্বীপগুলোতে মাটির একতলার পাশাপাশি চোখে পড়বে ইটের দোতলা বাড়িও। এমন অপরূপ দৃশ্য হালতি বিল ছাড়া বিরল।
    আকৃতিতে ছোট হলেও প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত হালতি বিল। এই বিলের বিশাল জলরাশির মধ্যে রয়েছে ডুবন্ত সড়ক। শুষ্ক মৌসুমে সড়কটিতে ছোট ছোট যানবাহন চলাচল করে। কিন্তু বর্ষায় সড়কটি ডুবে যায়। এতে ব্যাহত হয় যানচলাচল। তবে চলে ছোট-বড় নৌকা। সড়ক যখন পানিতে তলিয়ে যায় তখন সড়কটি থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেকটাই সমুদ্র সৈকতের মতো মনে হয়। অনেকেই বিলের পানির বুক চিরে যাওয়া সড়কে বাইক চালিয়ে সমুদ্র সৈকতের আমেজ উপভোগ করেন। এত গেল সড়কের কথা। নানান রঙের নৌকায় চেপে ঘণ্টার পর ঘণ্টা পানিতে ভেসে চলে পর্যটকরা। অনেকেই আবার নৌকা থেকে ঝাঁপিয়ে বিলের জলে গা ভিজিয়ে গোসলও সেরে নেন।
    বর্ষাকালে প্রতিদিনই হালতি বিলে পর্যটকে ঠাসা থাকে। বিশেষ করে বিকেলে হাজার হাজার দর্শনার্থীতে ভরে ওঠে পাটুলঘাট ও মাধনগর রেললাইন এলাকা। বর্ষায় বারনই, আত্রাইসহ বিভিন্ন নদীর পানি বিলে ঢুকে পুরো বিলকে দিগন্তহীন সমুদ্রের মতো বানিয়ে ফেলে। ভূষণগাছা, খোলাবাড়িয়া, খাজুরা, নুরিয়া, বিলজোয়ানি, পাটুলসহ সাতটি গ্রাম, বর্ষায় এসব গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র বাহন নৌকা। বছরের অর্ধেকের বেশি সময় বিলে পানি থাকায় এখানে দেশীয় নানা প্রজাতির মাছ থাকে। শীতের শুরুর দিকে পানি শুকাতে শুরু করলে এই মাছগুলো ধরা হয়। যার মধ্যে পুটি, বাইন, বোয়াল, ভেদা, চিংড়ি, টাকি মাছ ছাড়াও প্রায় ৭০ প্রজাতির মাছ পাওয়া যায়। এই মাছগুলো পুরো উত্তরবঙ্গের সিংড়া, বগুড়া, জয়পুরহাট, রংপুর, সিরাজগঞ্জের বিভিন্ন বড় বড় মোকামে কেনাবেচা হয়। একইভাবে বিলে সোনালি আঁশ জাক দিতে দেখা গেছে পাট চাষিদের।
    স্থানীয়রা বলছেন, বর্ষায় এর গভীরতা দাঁড়ায় ১০ থেকে ১২ মিটার। ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির ‘হালতি’ পাখি থাকত। ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন। সেই থেকে বিলটির নাম হালতি বিল।
    স্থানীয় বাসিন্দা মৃদুল রনি বলেন, নাটোর শহরের মাদরাসা মোড় থেকে অটোরিকশায় ৩৫ থেকে ৪০ টাকা ভাড়া দিয়ে হালতি বিলে যাওয়া যায়। এছাড়া নলডাঙ্গা উপজেলা সদর থেকে ভ্যান বা অটোরিকশায় পাটুল পর্যন্ত ২৫ থেকে ৩০ টাকা ভাড়া। তবে পাটুলে থাকার হোটেল না থাকলেও রয়েছে খাবারের হোটেল।
    মিনি কক্সবাজারে বেড়াতে আসা সাইফুল ইসলাম জানান, এই বিলের পরিবেশ অনেক সুন্দর। এখানে নৌকা ভ্রমণ করতে অনেক ভালো লেগেছে তার। তার সবচেয়ে বেশি ভালো লেগেছে পানি আর মাঝের গ্রামগুলো। গ্রামগুলো অনেকটাই পরিকল্পিতভাবে বানানো হয়েছে বলে মনে হয়েছে তার। কেননা গ্রামগুলোর চারপাশে ইটের গাঁথুনি থাকায় পানির আঘাতে মাটি ভেঙে যায় না।
    খোলাবাড়ি গ্রামের নৌকার মাঝি জেহের আলী জানান, বছরের অন্য সময় এই বিলে ফসল চাষ হয়। শুধু বর্ষায় এই হালতির বিলে নৌকা চলে। তাই তিনি জীবিকা নির্বাহের তাগিদে এই কাজ (নৌকা চালানো) করেন। প্রতিদিন তার এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত উপার্জন হয়। তবে শুক্রবার ছুটির দিনে ভ্রমণপিপাসুদের বেশি ভিড় থাকে। এদিন বেশি উপার্জনও হয় তাদের। হালতি বিলে বর্ষার পানি জমা হয়। এই বিলে ৩৫ থেকে ৪০টি নৌকা চলে। প্রতিটি নৌকায় দুইজন করে হলেও ৭০ থেকে ৮০ জনের কর্ম হচ্ছে। দূর-দূরান্ত থেকে অনেকেই আসে ভ্রমণের জন্য। তারা নৌকায় করে বিভিন্ন গ্রাম ঘোরায়। তাতে প্রতিজন নৌকার যাত্রীর কাছ থেকে ৪০ থেকে ৫০ টাকা করে নিয়ে থাকেন।
    আবির ইসলাম নামের এক ভ্রমণপিপাসু বলেন, কক্সবাজার যায়নি। তবে হালতির বিলে মিনি কক্সবাজারের স্বাদ পেলাম। তবে এখানে নৌকা ভ্রমণের ভাড়া নিয়ে নৈরাজ্য রয়েছে। মাঝিরা ইচ্ছেমতো ভাড়া চান। তাদের সিন্ডিকেট রয়েছে। সবাই একই রকমের ভাড়া চায় যাত্রীদের থেকে। স্থানীয় প্রশাসনের ভাড়া নির্ধারণ করে দেওয়া জরুরি। তা নাহলে ভ্রমণপিপাসুরা এই হালতি বিল থেকে মুখ ফিরিয়ে নেবে। নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, এই হালতির বিল সাড়ে ৮ হাজার হেক্টর প্লাবনভূমি। প্রতি বছর চার থেকে পাঁচ মাস ২০ থেকে ৩০ হেক্টর জমিতে পানি থাকে। বছরে সাড়ে ৮ হাজার মেট্রিক টন মাছ পাওয়া যায়। যার মধ্যে পুটি, বাইন, বোয়াল, ভেদা, চিংড়ি, টাকি মাছ ছাড়াও প্রায় ৭০ প্রজাতির মাছ পাওয়া যায়। এই মাছগুলো সিংড়া, বগুড়া, জয়পুরহাট, রংপুর, সিরাজগঞ্জের বিভিন্ন বড় বড় মোকামে কেনাবেচা হয়। এখানে ২ হাজার ৩০৯ জন কার্ডধারী মৎস্যজীবী ও জেলে রয়েছে। তারা ছাড়াও অনেকের জীবন-জীবিকা চলে এই বিলকে কেন্দ্র করে।
    নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কিশোয়ার হোসেন বলেন, এ বছর দেরিতে পানি এসেছে। পানি নেমে যাওয়ার পরে এখানে ধান, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আদা, পাট চাষ হয়। গত বছর প্রথম সরিষা চাষ হয়েছে।
    নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক বলেন, হালতি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি বিল। এখানে দূর-দূরান্ত থেকে পর্যটকরা আসেন। পর্যটকদের জন্য সুন্দর ও নিরাপদ করতে স্থানীয় প্রশাসন কাজ করছে। যাতে করে পর্যটকরা এসে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে।

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    চুয়াডাঙ্গার ডিসি ইকোপার্কের প্রাকৃতিক সৌন্দর্য্যের অপরূপ লীলাভূমি

    ইন্দোনেশিয়ার ৫টি দর্শনীয় স্থান

    মানাবে দেশের সবচেয়ে আকর্ষণীয় পার্ক

    মাওয়া-ভাঙ্গায় প্রথম ট্রেনের হুইসেল: উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ

    দামুড়হুদার ইব্রাহিমপুরের মেহেরুন্নেছা পার্কে অবৈধ ‘চিড়িয়াখানা’

    বাংলাদে‌শি দর্শনার্থীদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

    বর্ষায় পাহাড়ে ঘুরতে গেলে যে ৫ জিনিস সঙ্গে রাখবেন

    কুয়াকাটায় পর্যটন কর্পোরেশনের দুই মোটেলে বড় ছাড়

    দিনাজপুর যেভাবে যাবেন, কি খাবেন, যা দেখবেন

    কালিম্পংয়ের ময়ুর গ্রামে ঘুরতে গিয়েছিলেন?

    সিমলার যেসব স্থান আপনাকে ‍মুগ্ধ করবে

    ভারতীয় ভিসা সেন্টারের রমজানে নতুন সময়সূচি

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • রমজান মাস জুড়ে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে আমিষ পণ্য বিক্রি শুরু

    • দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের

    • এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

    • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়

    • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

    • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১

    • টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    • কুড়ুলগাছিতে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ২

    •  ভালাইপুরে দুই মুদি দোকানে জরিমানা

    • দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »