নিজস্ব প্রতিবেদক:
গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি ও নিষিদ্ধ আওয়ামীলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি দল। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে থেকে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট মোড়ের দোয়েল চত্বরে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা মৎসজীবী দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা ওলামা দলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মওলানা আনোয়ার হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎসজীবী দলের সাবেক আহবায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, ,সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহবায়ক মেহেবুব আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বুদ্দিন, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।