নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় এবার প্রায় দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ। আগামী ১৫ মার্চে এই কর্মসুচিতে একটি করে লাল ও নীল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আরও জানান, চুয়াডাঙ্গায় জেলায় মোট জনসংখ্যা ১৩ লাাখ ৭১ হাজার ৫৭ জন। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের শিশু আছে ১৭ হাজার ৩৬৩ জন। আর ১ থেকে ৫ বয়সের শিশুর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৫৬৭ জন। জেলায় এবার মোট ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জন। এই কর্মসুচি বাস্তবায়ন করার লক্ষ্যে আউটরীচ টিকাদান কেন্দ্র ৮৯৬ টি। মোট স্থায়ী কেন্দ্র করা হয়েছে ১০ টি। এই কার্যক্রমে সফল করতে সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে ১ হাজার ৮১২ টি। মোট সরকারি ও বেসরকারি কর্মীর সংখ্যা ২৭১ জন। প্রথম সারিরর তত্বাবধানে থাকবে ১১৮ জন।
সিভিল সার্জন বলেন, এই কার্যক্রম সফল করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা ও পরিকল্পনা সভা করা হয়েছে। সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও স্টাফ ওরিন্টেশন করানো হয়েছে। এছাড়া ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আগ পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চলবে।
ডা. হাদি জিয়া উদ্দীন আহমেদ আরও বলেন, সবার সহযোগীতায় এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন কার্যক্রম সফল করা হবে। এই কার্যক্রমে জনসচেতনা আরও বৃদ্ধি করবে। একই সাথে ভিটামিন অভাবে কোন শিশু যেন মারা না যায় সেব্যাপারে ভিটামিন কার্যক্রর করবে।
এসময় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল-মামুন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান প্রমুখ।