দামুড়হুদা অফিস:
‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দামুড়হুদা উপজেলার অয়োজনে ৫৩ তম জাতীয় স্কুল- মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া, অ্যাথলেটিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল। গতকাল বুধবার দুপুর সাড়ে ৪ টার সময় দামুড়হুদা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত গত ২৯শে জানুয়ারী থেকে শুরু হওয়া ৪৭ টি ইভেন্টের শীতকালীন ক্রীড়া, এ্যাথলেটিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দামুড়হুদা উপজেলার মোট ৫৩ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও এ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা মেলে ধরে পুরস্কার অর্জন করেন। দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম বজলুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, উপজেলা মাধ্যমিক স্কুল একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, খেলাধুলায় মানসিক দৃঢ়তা, দলগত চেতনা এবং নৈতিকতার বিকাশ ঘটায় উল্লেখ করে শিক্ষার্থীদেরকে স্বপ্ন পূরণ করতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার আহবান জানান। তারা বলেন, যারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তোমরা প্রত্যেকেই এখানে স্বপ্ন নিয়ে এখানে এসেছো। কেউ বিজয়ী হয়েছো, আবার কেউ পরাজিত হয়েছো। তবে জয়-পরাজয় মুখ্য বিষয় নয় বরং নিজ নিজ যোগ্যতাকে মেলে ধরার জন্য বৃহৎ পরিসরের এই ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেছো এটাই মুখ্য বিষয়। বক্তারা বলেন, খেলা শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়, এই খেলাধুলার মাধ্যমে শেখা যায় কীভাবে জয়ের আনন্দ উদযাপন করতে হয়। পাশাপাশি পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা যায়। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, সাধারণ সম্পাদক পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান আলী, কোষাধাক্ষ্য জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকসহ বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ।