দামুড়হুদা অফিস:
তারুণ্যের উৎসব উপলক্ষে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় দামুড়হুদা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা ফাহমিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষা অফিসার এস এম বজলুর রশীদ, মাধ্যমিক স্কুল একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল। সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির মুখপাত্র তামান্না খাতুন, যুগ্ম-আহবায়ক সিরাজুম মনিরা, সহকারি সিনিয়র শিক্ষিকা নূর জাহান খাতুন, সহকারি সিনিয়র শিক্ষক ইমদাদুল হক, বিপুল কুমার, আবু বক্কর, সহকারী শিক্ষিকা সীমা সুলতানা, রুহানি আক্তার, ফাহারিয়া খাতুন, সহকারী শিক্ষক মোহাম্মদ মনসুর, রফিক উদ্দিন, আক্তার হোসেন, হারুন অর রশিদ, মিকাইল হোসেন প্রমুখ।