নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল দশটায় সরকারি কলেজের আয়োজনে এই জন্মজয়ন্তী পালন করা হয়। রবীন্দ্র-নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে কবিতার দুই ধ্রুবতারা রবীন্দ্র-নজরুলের কাব্যদর্শনের উপর শীর্ষক সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড.মুন্সি আবু সাইফয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রত্যেকটা বাঙালি এবং মানুষের হৃদয়ে আছেন। তারা তাদের কাজের মাধ্যমে কবিতা মাধ্যমে উপন্যাস মাধ্যমে ছোটগল্প এবং সংগীতের মাধ্যমে মানুষের হৃদয়ে বসে আছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই পৃথিবী যতদিন থাকবে ততদিন তারা অমর হয়ে থাকবেন প্রতিটি মানুষের হৃদয়ে। তাদের রচিত প্রত্যেকটা কবিতার মধ্যে জীবনকে উপলব্ধি করা যায়। শিক্ষা সাহিত্য এবং রসে ভরা তাদের রচিত কবিতা উপন্যাস ছোটগল্প এবং সংগীত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ ফারজানা কেতকী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম। প্রবন্ধিক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আজিম হোসেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান।
সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রবীন্দ্র-নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয় অর্জনকারীদের হাতে পুরুষ্কার তুলে দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ ও অনান্য অতিথিবৃন্দ। পুরুষ্কার বিতরণী শেষে অনুষ্ঠানের সভাপতি ড. মুন্সি আবু সাইফ উপস্থিত সকলের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।