জীবননগর অফিস:
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জীবননগরে র্যালি বের করে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বিকালে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাস স্ট্যান্ডের মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে র্যালিটি একই স্থানে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী রুহুল আমিন। এছাড়াও জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জেলা মাজলিসূল মুফাসসিরিন সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা উলামা সম্পাদক মাও. ইসরাইল হোসেন, জেলা পেশাজীবী সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান, জেলা শ্রমিক সভাপতি মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা বেলাল হোসেন, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, বায়তুল মাল সম্পাদক আসাবুল মল্লিক, আইটি সম্পাদক হারুন অর রশিদ, জীবননগর পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, সেক্রেটারি ইবরাহিম খলিল, সহকারী সেক্রেটারি আহমদ আলী, পৌর বায়তুল মাল সম্পাদক সিরাজুল ইসলাম মাষ্টারসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।
এ সময় তারা আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়। এছাড়াও পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। স্বাগতম মিছিলে জামাত শিবির নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন।

আমাদের দামুড়হুদা অফিস জানিয়েছেনঃ
দামুড়হুদায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। গতকাল শুক্রবার বিকাল ৫টায় সদরের দেউলীর মোড় নামক স্থানে সংগঠনের উপজেলা কার্যালয়ের অস্থায়ী কার্যালয় থেকে ‘রমজানের পবিত্রতা রক্ষা করি, দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখি ধূমপান না করি’ এমন নানান স্লোগানে র্যলিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে শেষে হয়। র্যালি শেষে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান।
দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আবেদ-উদ-দৌলা টিটন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলা আব্দুল খালেক। দামুড়হুদা উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলা আবুল কাশেম, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবাইদুল হক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।
পবিত্র মাহে রমজানকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে উপস্থিত বক্তারা বলেন-রমজান মাসটি সারা বিশ্বের মুসলমানদের জন্য অতি গুরুত্বপূর্ণ, মূল্যবান-বরকতময় ও কল্যাণকর। এ মাসটির বরকত পরিপূর্ণরুপ এর উপকারীতা লাভ করার লক্ষ্যে সকল মুসলিমকে সতর্কতার সঙ্গে রমজান পালন করা উচিত। এ মাসের করণীয় ও বর্জনীয় দিকসমূহ প্রত্যেক মুসলিমদেরকে মেনে চলা জরুরী।

আমাদের মুজিবনগর অফিস জানিয়েছেনঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত বিশাল মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টার দিকে কেদারগঞ্জ বাজারের এম বি আর মার্কেট থেকে মিছিল শুরু হয়ে কেদারগঞ্জ মোড় হয়ে বল্লভপুর কবরস্থান মোড় থেকে ফিরে এসে কেদারগঞ্জ বাজারের চার রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খানজাহান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি খাইরুল বাসারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাও তাজউদ্দীন খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাও. ফিরাতুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ফজলুল হক গাজী, মোশাররফ হোসেন, মুস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম, আমীর হোসেন, ইউনিয়ন আমীরগন ও নেতৃবৃন্দ।