জীবননগর অফিস:
‘সুস্থ দেহ, সবল মন দ্বীন কায়েমের আন্দোলন’ এ প্রতিপাদ্য চুয়াডাঙ্গার জীবননগরে শহিদ আবু সাঈদ-মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব বিভাগ জীবননগর পৌর শাখা আয়োজনে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের সম্পূর হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, জীবননগর উপজেলা শাখার সভাপতি মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মাজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর, এ্যাডভোকেট রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারী এ্যাডঃ মোঃ আসাদুজ্জামান, জীবননগর উপজেলা আমীর মাওলানা মো: সাজেদুর রহমান, উপজেলা সেক্রেটারী মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারী মাওঃ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার তারবিয়্যাত সেক্রেটারি জিয়াউল হক, জীবননগর পৌর আমির মাও. ফিরোজ হোসেন। উপজেলা যুব বিভাগের সেক্রেটারী জাহিদুল ইসলাম সঞ্চালনায় ও পৌর যুব বিভাগের সভাপতি মো: আরিফুল ইসলাম জোয়ার্দার সার্বিক পরিচালনায় সকল খেলোয়াড়দের ১৫০, সেরা দর্শকদের মাঝে ৫০ পিচ কবিরা গুনাহ বই ও সকল দর্শকদের মাঝে ১০০০পিচ মাসনুন দোয়া কার্ড, টুর্নামেন্টে সকল ম্যান অফ দ্যা ম্যাচ এর মাঝে কালেমা লেখা ক্যাপ, ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ সর্বোচ্চ উইকেট দাতা, সর্বোচ্চ রান দাতাদের মাঝে জায়নামাজ উপহার দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিদিন আসরের নামাজের ওয়াক্তে মাঠে জামাতের সাথে নামাজ আদায় করেন।