দামুড়হুদা অফিস:
দামুড়হুদা সদর ইউনিয়নে মুক্তারপুর যুব সমাজ আয়োজিত মোক্তারপুর যুব সমাজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ৩ টার দিকে মুক্তারপুর ঈদগাহ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উত্তর চাঁদপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন, দামুড়হুদা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এসময় তিনি বলেন, হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা একটি সম্প্রীতি, ভালোবাসার সুন্দর খেলা উপভোগ করলাম, লেখাপড়ার পাশাপাশি আমাদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। নিয়মিত খেলাধুলার আয়োজন করলে শরীর চর্চা হবে, দেহ-মন ভালো থাকবেন। আয়েজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, গ্রামাঞ্চলে ক্রিকেট টুর্নামেন্টে এত বেশি দর্শক দেখে অভিভূত হয়েছি জানিয়ে আগামীতে সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশ্বস্ত করেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলেন-দেউলী সবুজ সংঘ ক্রিকেট একাদশ বনাম উত্তর চাঁদপুর ক্রিকেট একাদশ। ১৪ ওভারের নির্ধারিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৪৫ রানের টার্গেট দেয় উত্তর চাঁদপুর একাদশ। জবাবে দেউলী সবুজ সংঘ একাদশ ৫ বল হাতে রেখে ১২৬ রানে অলআউট হয়ে যায়। ফলে উত্তর চাঁদপুর ক্রিকেট একাদশ ১৯ রানে জয় লাভ করে ফাইনালের গৌরব অর্জন করে চ্যাম্পিয়ান হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করে উত্তর চাঁদপুর ক্রিকেট একাদশের খেলোয়ার আলামিন এবং ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করেন চ্যাম্পিয়ন দলের খেলোয়ার পরিমল। খেলায় চ্যাম্পিয়ান দলকে বড় ছাগল ও টফি সহ রানারআপ দলকে মাঝারি ছাগল পুরস্কার প্রদান করেন আয়োজন কমিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়া, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুর রহমান সবুজ প্রমুখ।
জুয়েল রানা বাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক কাজেম আল কোরাইশীসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন রাসেল এবং শহীদুল্লাহ। ধারাভাষ্য দেন আব্দুল আলিম, রিগ্যন ও মিজানুর।