নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির তিন মাস মেয়াদী ১১ সদস্য বিশিষ্ঠ এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। চলতি মাসের ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ থাকবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব এবং এনডিসি ড.কবির মো. আসরাফ আলমের স্বাক্ষ্যরিতে এই কমিটির চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের চেয়ারম্যান করে ১১ সদস্য করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির এই এ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন- চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সেক্রেটারি হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, সদস্য ও জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্য ও জেলা বিএনপির সিনিয়র নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সদস্য ডা. ফকির মহাম্মদ, সদস্য ও দৈনিক সময়ের সমিকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব ও সদস্য সুমন পারভেজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদস্য শফিকুল ইসলাম পিটু, জেলা মহিলা দলের সভাপতি ও সদস্য রউফন নাহার রিনা।
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি এ্যাডহক কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি এ্যাডহক কমিটির মেয়াদ সমাপ্তির পূর্বেই গঠনতন্ত্রের বিধান অনুযায়ি নির্বাচনের মাধ্যমে পুনাঙ্গ কমিটি গঠন করা হবে। এখন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির সকল কার্যক্রম সচল ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি কাজ করবে।