আজ বুধবার | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন
  • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি
  • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও
  • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই
  • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে
  • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?
  • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
  • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা
  • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির
  • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা
  • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    লিড, রাজনীতি | ১০:১৯ পূর্বাহ্ণ, বুধ, ৪ ফেব্রুয়ারি ২০২৬ 7

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    আকাশ খবর ডেস্কঃ
    আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে প্রচারের ভিন্ন কৌশল সামনে এনেছেন নারীরা। বিশেষ করে ইসলামপন্থী দলের নারী কর্মীরা মিছিল, জনসভার বাইরে গিয়ে ভোটের রাজনীতিতে প্রভাব তৈরি করছেন। অন্দরমহলে তালিমে কোন প্রার্থীকে, কেন বেছে নিতে হবে, তা বিশদে বলছেন। নির্বাচনী প্রতিপক্ষের অভিযোগ, প্রচারের আড়ালে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামপন্থী দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল ব্যাংকিংয়ের নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করছেন। নানা আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিচ্ছেন। আচরণবিধির এই লঙ্ঘন দেখেও না দেখার ভান করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকা। একটি বাড়ির ড্রইংরুমের জমায়েতে পবিত্র কুরআন তেলাওয়াত। ফাঁকে ফাঁকে চলছে আলোচনা। শ্রোতা থেকে বক্তা– সবাই নারী। ভোটারদের উদ্দেশে বক্তারা ইসলাম ও দেশের স্বার্থে ‘সৎ এবং আল্লাহভীরু’ প্রার্থী বেছে নিতে বলছেন।
    নির্বাচনে আলোচিত আসনের মধ্যে অন্যতম ঢাকা-১৪ (মিরপুর, শাহ আলী ও দারুস সালাম)। বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি ‘মায়ের ডাক’ সংগঠনের মাধ্যমে আওয়ামী লীগ আমলের গুম-খুনের ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিনকাসেম আরমান নিজে গুমের শিকার।
    নিয়মিত তালিমে অংশ নেন ঢাকা-১৪ আসনের ভোটার মাহমুদা বেগম। তিনি বলেন, ‘তালিমে আমরা আল্লাহ-খোদার জিকির করি। শরিয়তের আলোকে যাপিত জীবনের পথনির্দেশনা পাই।’ আসন্ন নির্বাচন নিয়ে আলাপ হয় কিনা– প্রশ্নে মাহমুদা বেগম বলেন, ‘হ্যাঁ। তালিমের আপারা ইসলামের পক্ষে যে প্রার্থী, তাঁকে বেছে নিতে বলেন। তালিমে গণভোটে ‘হ্যাঁ’– এর পক্ষে এবং আত্মীয়-স্বজনকেও হাতপাখায় ভোট দেওয়ার জন্য আমাদের একাধিক দিন বলা হয়েছে।’

    অভিযোগ রয়েছে, ধর্মীয় শিক্ষার আসর বা তালিমকে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দল দীর্ঘকাল ধরে তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করার কাজে ব্যবহার করে আসছে। এবারের নির্বাচন সামনে রেখে তালিমগুলো হয়ে উঠেছে প্রচারের অন্যতম মাধ্যম। দলগুলোর নারী কর্মীরা ধর্মীয় আবেগের ব্যবহার, ব্যক্তিগত যোগাযোগ ও এনআইডি বা বিকাশ নম্বর সংগ্রহের মতো বিষয়কে ভোটের জন্য ঢাল হিসেবে ব্যবহার করছেন।

    নির্বাচনী প্রচারে বিএনপি নেতারা অহরহ এমন অভিযোগ করছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর নিচ্ছেন। বিশেষ করে প্রান্তিক বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোট কিনতে তারা অবৈধ লেনদেনের জন্য বিকাশ নম্বর নিচ্ছেন। এটি দলটির মোনাফেকি চরিত্রের বহিঃপ্রকাশ।’

    ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন। নাম প্রকাশ না করার শর্তে এই আসনের এক গৃহিণী বলেন, সপ্তাহে একদিন পাড়ায় তালিম হয়। সেখানে প্রথমে দ্বীনি কথাবার্তা হয়। এরপর তালিমের আপারা দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে কাদের ভোট দেওয়া উচিত, তা বোঝান। তারা বলেন, ‘ভোট পবিত্র আমানত। এটির বরখেলাপ হলে পরকালে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহভীরু প্রার্থীকে বেছে নিতে হবে’।

    চা দোকানি কাজীপাড়ার বাসিন্দা বশির উদ্দিন জানান, বিএনপি ও জামায়াতের নারী কর্মীরা এসেছিলেন। তারা নিজ দলীয় প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। তবে জামায়াতের নারী কর্মীরা আল্লাহর ওয়াস্তে ভোটটা দাঁড়িপাল্লায় দিতে বলেছেন।

    জানা যায়, প্রচারের সময় নারী কর্মীদের অন্যতম কাজ হলো– সংশ্লিষ্ট এলাকার ভোটারদের তথ্য সংগ্রহ করা। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত নারীদের কাছ থেকে তাদের এনআইডি ও মোবাইল ব্যাংকিংয়ের নম্বর সংগ্রহ করেন রাজনৈতিক দলগুলোর নারী কর্মীরা।

    সরেজমিন তুলি ও ব্যারিস্টার আরমানের আসনের বিভিন্ন বাড়িতে জামায়াতের নারী কর্মীদের বিচরণ পাওয়া যায়। সংসদীয় এলাকার গৃহিণী শিল্পী আক্তার জানান, জামায়াতের নারী কর্মীরা মাসদুয়েক আগে তাঁর বাসায় এসেছিলেন। তখনই দাঁড়িপাল্লার জন্য ভোট চেয়েছেন। বিকাশ বা এনআইডি নম্বর নিয়েছে কিনা– প্রশ্নে তিনি বলেন, না, শুধু নাম ও ফোন নম্বর নেন, যাতে আমরা ভোটকেন্দ্রের তথ্য সহজে পেতে পারি। আমি এখানকার ভোটার নই, বলার পর চলে যান তারা।

    একই আসনের বিভিন্ন বাড়িতে বিএনপির নারী কর্মীদেরও পাওয়া যায়। মিরপুর-২ এর বাসিন্দা ফারুক হোসেন বলেন, দুই নারী এসে আমাকে একটি লিফলেট ধরিয়ে দেন। তারা ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন। বিকাশ নম্বর বা এনআইডি চেয়েছেন কিনা– প্রশ্নে তিনি বলেন, না। তারা অন্য কিছু চাননি। অনেক নারীই এসে প্রতিদিন নিজেদের প্রার্থীর প্রতীকে ভোট দিতে বলছেন।

    মিরপুর-১ এর বাসিন্দা রাসেল মিয়া কাজ করেন ক্যাফেতে। তিনি জানান, এখানে বিএনপির নারী কর্মীদের বেশি দেখা যায়। কারণ বিএনপির প্রার্থীও নারী, সানজিদা ইসলাম তুলি। জামায়াতের কেউ আসেন না– প্রশ্নের জবাবে তিনি বলেন, এসেছেন। তাদের কোনো নারীকে দেখিনি।

    কলামিস্ট, সংগঠক ও শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি নাহিদ হাসান বলেন, গণতন্ত্রের ভিত্তি ব্যক্তির মর্যাদা ও অধিকার– এটি নানা কারণে কারও জানা না থাকতে পারে। তাদের অজ্ঞতার এই সুযোগে গোপনীয় জিনিস হাতিয়ে নেওয়া অপরাধ। ভোটারের কাছে বিকাশ নম্বর চাওয়া বড় অপরাধ। তিনি বলেন, ভোটকে যে কালো টাকামুক্ত করার কথা বলি। ভোটের রাজনীতিতে নতুন নোংরামো এই বিকাশ নম্বর চাওয়া।

    এ ব্যাপারে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদের নারী কর্মীরা নাকি বাসায় বাসায় গিয়ে বিকাশ নম্বর ও এনআইডি তথ্য নিচ্ছেন। এটি অদ্ভুত অভিযোগ। ধরেই নিলাম, বিকাশ বা এনআইডি নম্বর নিচ্ছেন, তাহলে কি ওই কর্মীর গায়ে হাত তোলার অধিকার কারও আছে? প্রশ্ন রেখে তিনি বলেন, কেউ আচরণবিধি ভাঙলে নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নেবে। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের নারীদের কেন হেনস্তা করা হচ্ছে?

    জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বন্ধুত্ব থাকলে আপনাকে আমি আমার এনআইডি দিতে পারি। এটি কিন্তু ভিন্ন জিনিস। সুনির্দিষ্টভাবে কেউ কারও বিরুদ্ধে এনআইডি কিংবা বিকাশ নম্বর নেওয়ার অভিযোগ থাকলে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে দিতে পারেন। তারা ব্যবস্থা নেবে।’ তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হচ্ছে। লঙ্ঘনের ঘটনায় ইতোমধ্যে কিছু কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশিকে হস্তান্তর

    সেই চারজনের মরাদেহ উত্তোলন

    কেউ কেউ বলছে তাদের ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবেঃ দুদু

    দর্শনা স্বেচ্ছাসেবকদল নেতা সুমন বহিষ্কার

    চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, অসুস্থ তিনজন

    ঘন ঘন হাতবদল; তদারকির অভাব ও সিন্ডিকেটে বাজার অস্থির

    ‘যেখানে বিএনপির মাঠ ভালো সেখানে বিষদাগার করা হচ্ছে’

    ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের প্রাদুর্ভাব; সদর হাসপাতালে  মিলছে না পর্যাপ্ত ওষুধ

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    • চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    • চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশিকে হস্তান্তর

    • সেই চারজনের মরাদেহ উত্তোলন

    • কেউ কেউ বলছে তাদের ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবেঃ দুদু

    • দর্শনা স্বেচ্ছাসেবকদল নেতা সুমন বহিষ্কার

    • চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    • চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, অসুস্থ তিনজন

    • ঘন ঘন হাতবদল; তদারকির অভাব ও সিন্ডিকেটে বাজার অস্থির

    • ‘যেখানে বিএনপির মাঠ ভালো সেখানে বিষদাগার করা হচ্ছে’

    • ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের প্রাদুর্ভাব; সদর হাসপাতালে  মিলছে না পর্যাপ্ত ওষুধ

    • চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপলুর ইন্তেকাল

    • আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

    • ঢাক-শঙ্খে মুখরিত চুয়াডাঙ্গা শহর; আজ প্রতিমা বিসর্জন

    • জীবননগর সীমান্ত থেকে বাংলাদেশি যুবকে ধরে নিয়ে গেল বিএসএফ

    • চুয়াডাঙ্গায় মশার উপদ্রবে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগি

    • চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির তিন মাস মেয়াদী ১১ সদস্য বিশিষ্ঠ এ্যাডহক কমিটি গঠন

    • চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে যান্ত্রিক ত্রুটি, সেবা বন্ধ

    • চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

    • চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে একজনের মরদেহ উদ্ধার

    • জীবননগরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

    • শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চুয়াডাঙ্গায় প্রতিমা তৈরির ব্যস্ততা

    • ইসলামী দলগুলোর কর্মসূচিতে জনসমর্থন আছে কিনা তা নির্বাচনে পরিষ্কার হবেঃ দুদু

    • সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত: শামসুজ্জামান দুদু

    • চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

    • এসপি গৌতম কুমারকে চুয়াডাঙ্গায় পদায়নের প্রতিবাদে মানববন্ধন

    • ‘প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার চালকরা সড়কে দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসবে’

    • চুয়াডাঙ্গায় ইলিশের বাজার চড়া, দামে অস্বস্তি

    • চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

    • দর্শনায় দিনেদুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

    • ‌‌‘কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান’

    • বদরুদ্দীন উমর মারা গেছেন

    • শ্রীলঙ্কার লজ্জার রেকর্ড

    • ইসরায়েল ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে

    • চন্দ্রগ্রহণ আজ, দেখা যেতে পারে বাংলাদেশ থেকেও

    • নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু আজ

    • চুয়াডাঙ্গায় আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

    • চুয়াডাঙ্গায় দুটি ফার্মেসীকে জরিমানা; মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ

    • চুয়াডাঙ্গার দুটি ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, জরিমানা

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »