আজ শুক্রবার | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
  • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়
  • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়
  • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
  • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
  • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?
  • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা
  • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’
  • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’
  • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১
  • পরমতসহিষ্ণুতায় জিরো টলারেন্স!

    উপসম্পাদকীয় | ৮:১২ অপরাহ্ণ, বুধ, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ 389

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    প্রভাষ আমিন : 

    আমরা মুখে গণতন্ত্রের কথা বলি বটে, কিন্তু জীবন আচরণে আমরা গণতন্ত্রকে ধারণ করি না। আমরা গণতন্ত্র বলতে পাঁচ বছর পরপর নির্বাচনকেই বুঝি শুধু। কিন্তু গণতন্ত্র আসলে একটি জীবন বিধান। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্র তথা গণতান্ত্রিক চেতনার দরকার। গণতন্ত্র মানে শুধু সংখ্যাগরিষ্ঠের মত নয়। গণতন্ত্র মানে বহু দল, বহু মত, গণতন্ত্র মানে ন্যায্যতা, গণতন্ত্র মানে জোর করে কিছু চাপিয়ে দেওয়া নয়, গায়ের জোরে কারও বা সংখ্যাগরিষ্ঠতার জোরে কারও অধিকার হরণ করা নয়। গণতন্ত্র একটি জীবনবোধ। গণতন্ত্রে প্রতিটি ব্যক্তির স্বাধীনতা থাকবে, অধিকার থাকবে। তবে আপনার ব্যক্তি স্বাধীনতার সীমা আমার নাক পর্যন্ত। বঙ্গবন্ধু ’৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বলেছিলেন, ‘এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।‘ এটাই সত্যিকারের গণতান্ত্রিক চেতনা। সংখ্যাগরিষ্ঠতাই গণতন্ত্রের শেষ কথা নয়। ন্যায্যতাই গণতন্ত্রের মূল কথা। সংখ্যাগরিষ্ঠতাই যদি শেষ কথা হতো, তাহলে কোনো দেশে সংখ্যালঘুরা টিকতে পারতো না। সংখ্যাগুরু মানুষের দায়িত্ব হলো, সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া।

     

    গণতন্ত্রের উল্টো ধারণা হলো মৌলবাদ। বাংলাদেশে আমরা শুধু ধর্মীয় মৌলবাদ নিয়ে আলোচনা করি, সমালোচনা করি। কিন্তু কেউ যদি মূল আঁকড়ে থাকে, তাহলে সব মতেই মৌলবাদ থাকতে পারে। আমার কাছে আমার মতটাই সেরা। কিন্তু অপরের মতের প্রতি যেন আমার শ্রদ্ধা থাকে। ফরাসি দার্শনিক ভলতেয়ারের একটি উক্তি খুব বিখ্যাত৷আমাদের দেশের অনেককেই দেখি সেটি উদ্ধৃতও করেন, ‘আমি তোমার কথার সাথে বিন্দুমাত্র একমত না হতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষার জন্য আমি জীবন দেবো৷‘ আমরা চট করে লিখি বা বলি বটে৷ কিন্তু প্রায় কেউই মন থেকে বিশ্বাস করি না৷ ভিন্নমত মানেই আমাদের কাছে অপরাধ৷ আমরা শুধু সহমত সহ্য করি, ভিন্নমত নয়৷ ভিন্নমতের জন্য জীবন দেয়া তো দূরের কথা, সুযোগ থাকলে ভিন্নমতের জীবন নিতে চাই আমরা৷ কয়েকদিন আগে আমি ‘আপনি ভলতেয়ারপন্থি না স্ট্যালিনপন্থি?’ এই শিরোনামে একটি কলাম লিখেছিলাম৷ সেই শিরোনামের উৎস ছিল ফেসবুকের একটি স্ট্যাটাস, ‘সকল ভিন্নমতই কারও না কারও কাছে সহমত এবং প্রত্যেকেই এক একটি সহমত ভাই৷ ভিন্নমত যতক্ষণ সহমতের লক্ষ্মণরেখার ভেতরে থাকে, ততক্ষণ ভলতেয়ারগিরি ঠিক আছে৷ গণ্ডি পার হলেই ভলতেয়াররা স্ট্যালিন হয়ে ওঠে৷’ আমরা আসলে সবাই মুখে মুখে ভলতেয়ারপন্থি, আর চেতনায় স্ট্যালিনপন্থি৷

     

    বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা বা ভিন্নমতের পরিস্থিতি নিয়ে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে৷ নানা আন্তর্জাতিক সূচকে বারবার গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান নিচের দিকেই থাকে৷ কিন্তু সরকার বারবার দাবি করে দেশে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা আছে৷ প্রমাণ হিসেবে তারা ৪২টি টিভির লাইসেন্স দেওয়া, ৩০টি টিভি অন এয়ারে থাকা, অসংখ্য পত্রিকা-অনলাইন-এফএম রেডিওর উদাহরণ দেন৷ দাবিটি পুরোপুরি মিথ্যা নয়৷ দেশে ৩০টি টেলিভিশনে প্রতিদিন টকশোতে বিএনপি নেতারা বা বিএনপি সমর্থিত পেশাজীবীরা আসেন; সরাসরি কথা বলেন, সরকারের সমালোচনা করেন৷ আমরা অনেক কথা বলতে পারি, তবে সব কথা বলতে পারি না৷ কতটুকু বলা যাবে, কতটুকু যাবে না; এই মাপকাঠি নির্ধারণই বড় সমস্যা৷ কে ঠিক করবে কাঠির এই মাপ৷ অথচ মাপকাঠি কিন্তু সংবিধানে ঠিক করে দেয়া আছে৷ সংবিধানে বলা আছে ‘রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে (ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং (খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল৷‘ কিন্তু সমস্যা হলো, আমরা সংবিধান মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেরা নিজেরাই একটা মাপকাঠি ঠিক করে নিয়েছি৷ এই স্বেচ্ছা নির্ধারিত মাপকাঠিই আমাদের মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে৷ অদৃশ্য এক ভয় আমাদের তাড়িয়ে বেড়ায়৷ এই ভয়কে জয় করতে না পারলে আমাদের কিছু কথা বলেই সন্তুষ্ট থাকতে হবে, পুরো কথা কখনোই বলতে পারবো না৷ মতপ্রকাশের স্বাধীনতা সরকার নির্ধারিত সীমা মেনে যেমন নয়, আবার যা ইচ্ছা তাই বলাও নয়৷ সমস্যা হলো সরকারের র্ধৈয্যের সীমা যেখানে শেষ, দমন সেখানেই শুরু৷

     

    মতপ্রকাশের স্বাধীনতা আর ভিন্নমতের শ্রদ্ধা বা পরমতসহিষ্ণুতার একটা ওতপ্রোত সম্পর্ক আছে৷ কিন্তু মজাটা হলো আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই বটে, কিন্তু ভিন্নমতের প্রতি শ্রদ্ধা তো দূরের কথা, সামান্য সহনশীলতাও নেই৷ ভিন্নমতের প্রতি আমাদের সত্যিকারের জিরো টলারেন্স৷ সবার মত একরকম হবে না৷ ভিন্নমতেই গণতন্ত্রের সৌন্দর্য৷ কারও মতের সঙ্গে না মিললে আমি যুক্তি দিয়ে তার মত খণ্ডন করবো৷ পাল্টা মত দেবো৷ কিন্তু আমরা দেই গালি৷ তাও দুর্বল বলে গালি দেই৷ সবল হলে পিটাই বা চাপাতি দিয়ে কোপাই৷ এই আমরাই আবার মত প্রকাশের স্বাধীনতার জন্য গলা ফাটাই৷

     

    ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা এখন আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা মূলত ফেব্রুয়ারিকেন্দ্রিক। ৭২ সালে চট পেতে মুক্তধারার চিত্তরঞ্জন সাহার শুরু করা বই বিক্রির ধারণা এখন বিশাল মেলায় পরিণত হয়েছে। বাংলা একাডেমির চত্বর ছড়িয়ে বইমেলা এখন সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত হয়েছে। বইমেলার সীমানা বাড়লেও চিন্তার সীমানা কমেছে। বইমেলা থেকে সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে। ধর্মীয় মৌলবাদ এখন জেঁকে বসেছে মেলায়। এই বইমেলা থেকে বেরিয়ে মৌলবাদীদের হামলার শিকার হয়েছিলেন হুমায়ুন আজাদ। মৌলবাদীদের হামলায় প্রাণ দিতে হয়েছে মুক্তচিন্তার লেখক অভিজিত রায়কে। লেখক-প্রকাশকদের ওপর একের পর হামলা চালিয়ে মৌলবাদীরা তাদের আসল লক্ষ্য ঠিকই অর্জন করে নিয়েছে। আমাদের লেখক-প্রকাশকরা নিজেরা নিজেদের মত একটা সেন্সরশিপের সীমা ঠিক নিয়েছে। এমনকি এখন পুলিশ সিদ্ধান্ত নেয় কোন বই প্রকাশিত হবে, কোন বই হবে না। নব্বই দশকেও বাংলাদেশে যে বই প্রকাশিত হয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারি; এখন আর তেমন বই প্রকাশ করা সম্ভব নয়। পুলিশ বা মৌলবাদীদের ভয়ে আমরা নিজেদের গুটিয়ে নিয়েছি। মুক্তচিন্তা, মুক্তবুদ্ধির কোনো সীমা নেই। মানুষের চিন্তা হওয়ার কথা আকাশের মতে উদার, সাগরের মতো বিশাল। কিন্তু কার্যত আমাদের আকাশ এখন কচুপাতা, চিন্তা আবদ্ধ ডোবায়। বইমেলাও এখন আর মুক্তচিন্তার স্থান নয়। ৬০ বছরের মুশতাক বিয়ে করেছেন ১৮ বছরের তিশাকে। তারা বৈধভাবেই বিয়ে করেছেন। এই অসম বিয়ে অনেক আলোচনা, তারা রীতিমতো ভাইরাল। নিজেদের প্রেমকাহিনি নিয়ে তারা বইও লিখেছেন। মেলায় এসে সেই বই বিক্রিও করছিলেন। কিন্তু এই অসম বিয়ে কারও কারও পছন্দ হয়নি। পছন্দ নাই হতে পারে। তাদের যেমন বিয়ে করার অধিকার আছে। আপনারও অধিকার আছে, তাকে অপছন্দ করার। কিন্তু এই দম্পতিকে বইমেলা থেকে বের করে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। নব্বইয়ের দশকে তসলিমা নাসরিনকে প্রথমে বইমেলা থেকে পরে দেশ থেকেই বের করে দেওয়া হয়েছে। আপনি প্রয়োজনে অসম বিয়ের খারাপ দিক নিয়ে আরেকটা বই লিখুন। প্রয়োজনে ডা. সাবরিনার বিরুদ্ধে আপনি বই লিখুন, হিরো আলমের বিরুদ্ধে বই লিখুন। কিন্তু তাদের ভুয়া বলে বইমেলা থেকে বের করে আপনি আইন হাতে তুলে নিলেন। আরেকজনের মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন করলেন।

     

    যেদিন আমরা ভিন্নমত ধারণ করতে পারবো, ভিন্নমত সহ্য করতে পারবো, সম্মান করতে পারবো; সেদিনই আমরা নিজেদের সত্যিকারের গণতান্ত্রিক দাবি করতে পারবো।

     

    লেখক: হেড অব নিউজ, এটিএননিউজ।

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    চুয়াডাঙ্গা-দর্শনা সীমান্ত যেন সোনার হাট-বাজার

    বাংলাদেশে ভারত-বিরোধী প্রচারের নেপথ্যে কি?

    পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচন উপলক্ষে নানা বদল বামফ্রন্টে

    ব্যক্তিগত লোভের আগুনে পুড়েছে বেইলি রোড

    বাংলাদেশের সমুদ্রসম্পদ: অর্থনীতি সমৃদ্ধে গুরুত্বারোপ

    অমর্ত্য সেনের জন্য কি পশ্চিমারা তদবির করেছিল?

    বাংলাদেশ সরকারের মানবিক বিবেচনা

    উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে নাকি ষড়যন্ত্রের নতুন জাল বুনবে?

    বিএনপির ভুল রাজনীতি ও জো বাইডেনের চিঠি

    বঙ্গবন্ধুর বৈপ্লবিক কৃষি ভাবনা ও উদ্যোগ

    মানবতা, মানবাধিকার, বিবেক: আমরা এখন কোথায়?

    অমর্ত্য সেন ও ড. ইউনূসের মামলা : দুটি ভিন্ন শিষ্টতার পরিচয়

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়

    • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

    • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১

    • টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    • কুড়ুলগাছিতে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ২

    •  ভালাইপুরে দুই মুদি দোকানে জরিমানা

    • দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    • চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »