আজ শুক্রবার | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
  • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়
  • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়
  • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
  • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
  • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?
  • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা
  • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’
  • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’
  • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১
  • চুয়াডাঙ্গা-দর্শনা সীমান্ত যেন সোনার হাট-বাজার

    উপসম্পাদকীয় | ৯:২৪ পূর্বাহ্ণ, বুধ, ২৯ মে ২০২৪ 732

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    মনজুরুল আহসান বুলবুল: 

    কয়েকটি সংবাদ শিরোনামের দিকে চোখ বুলাই। ১. দর্শনায় বিজিবির অভিযানে ২ মণ রুপার গয়না ও ২০টি স্বর্ণের বারসহ নারী আটক ২. ভারতে পাচারকালে কোটি টাকার সোনাসহ চোরাকারবারি আটক: ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী ছয়ঘড়িয়া গ্রাম থেকে ১১টি সোনার বারসহ তাসলিমা খাতুন (২৫) নামের এক নারী আটক। ৩. ইজিবাইকে কোটি টাকার স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন নারী চোরাকারবারি: চুয়াডাঙ্গার দর্শনার সীমান্তবর্তী ছয়ঘড়িয়া গ্রাম থেকে আটক করা হয় সেই চোরাকারবারিকে। ৪. মোটরসাইকেল তল্লাশিতে বেরিয়ে এল ১৬ কোটি টাকার সোনা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী রুদ্রনগর গ্রামে সোনা চোরাচালানকারী একজনকে আটক করেছে বিজিবি। ৫. ভারতে পাচারকালে দর্শনা থেকে ৩ কেজি ১৬৩ গ্রাম সোনার বার উদ্ধার: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। ৬. চুয়াডাঙ্গায় কোটি টাকার স্বর্ণসহ নারী আটক: দর্শনা থানার অন্তর্ছয়ঘড়িয়া গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। ৭. চুয়াডাঙ্গায় ৪৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে ৪৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ৮. দর্শনা সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ আটক: চুয়াডাঙ্গা দামুরহুদা দর্শনা সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ ইমন আলী (২৮) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ৯. মাথাভাঙ্গা নদী থেকে ৬৮টি স্বর্ণের বারসহ একজনের লাশ উদ্ধার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ৬৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড। ১০. চুয়াডাঙ্গায় ৬৮ স্বর্ণের বারসহ চোরাকারবারির লাশ উদ্ধার।
    গত কয়েক মাসে কিছু সংবাদমাধ্যমের শিরোনাম এগুলো। এখানে বলা হয়েছে, শুধু ধরা পড়ার খবর, পাচার হয়েছে কত সোনা, এর কোনো হিসাব নেই। তবে পরিস্থিতি বোঝার জন্য বোধ করি এই শিরোনামগুলোই যথেষ্ট। কয়েকটি চাল টিপলেই গোটা হাঁড়ির অবস্থা বোঝা যায়। শিরোনামগুলো পড়ে কিছুটা হতভম্ব, বিভ্রান্ত। এই এলাকার কে জড়িত নেই এর সঙ্গে? অভিযোগ আছে, এমপি থেকে হবু এমপি, রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তিরা, নারী-পুরুষ, তরুণ-যুবক, বেকার—সবার সম্মিলিত প্রয়াসে চলে এই সোনা-রুপা-হীরা চোরাচালানের ব্যবসা। বড় ঘটনায় বড়দের নাম আসে, কিছুদিন তোলপাড় হয়, কেউ কেউ ধরা পড়ে কিন্তু চোরাই পথের ব্যবসা বন্ধ হয় না।
    টেকনাফে নেশার বড়ি বিক্রি হয় প্রকাশ্যে। সেখানে নতুন কেউ বাড়ি করলেই স্থানীয় লোকজন বলেন ‘বাড়ি হচ্ছে ট্যাবলেট বিক্রির টাকায়।’ চুয়াডাঙ্গা-দর্শনা-দামুড়হুদাতেও নাকি একই অবস্থা। এই সীমান্ত এলাকায় কেউ নতুন বাড়ি বানালে, গাড়ি কিনলে বা নির্বাচনী রাজনীতিতে নামার জন্য টাকা ছড়ালে সবাই নাকি বলে এই টাকা সোনা চোরাচালানের টাকা। এলাকার কেউ যদি ঢাকার অভিজাত এলাকায় বাড়ি তৈরি করেন, ব্যবসার শোরুম খোলেন বা সীমান্তের ওপারেও যদি পসার ঘটান—সবার একই মন্তব্য, এদের টাকার উৎস সোনা চোরাচালান। সবই ‘হয়তো’, কিন্তু কিছু সত্যতা যে আছে তা কি অস্বীকার করা যায়?
    দেশের একটি বিশেষ এলাকা বিশেষ ব্যবসায় বিশেষায়িত হতেও দোষের কিছু নেই। যেমন রাজশাহীতে আম বা রেশমের ব্যবসা, কুষ্টিয়ায় বেঙ্গল গোটের ব্যবসা। কিন্তু যে বিষয়টি ভাবায়, তা হচ্ছে দেশের একটি বিশেষ সীমান্ত এলাকা কেন চোরাই সোনার হাটবাজার হয়ে উঠল? সেখানে কি সোনা-রুপার খনি আছে? সোনা-রুপা-হীরা আমদানি-রপ্তানির ‘হাব’ কি ওই এলাকা?
    অসমর্থিত খবর: দেশে সোনা-রুপা-হীরার ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বড় অংশই নাকি ওই এলাকা থেকে আসা। সৎ ব্যবসার সঙ্গে কোনো বিরোধ নেই, কিন্তু এই ব্যবসার বড় অংশই অস্বচ্ছ- বলছেন এই ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাই। নৃশংসভাবে খুন হওয়া এমপি সাহেবের কলকাতার যে বন্ধুর বাড়ির খোঁজ পুলিশ দিয়েছে, সেই গোপাল বাবুও একজন জুয়েলারি ব্যবসায়ী, কিন্তু তাঁর কোনো শোরুম নেই। তাঁর আবাসিক বাড়িই তাঁর ব্যবসায়িক ঠিকানা। তিনি নাকি বাড়িতে বসেই এপার থেকে যাওয়া সোনার বিস্কুটের প্যাকেট ‘জায়গা মতো’ পৌঁছে দেওয়ার ব্যবসাই করেন। বড়ই তাজ্জব এই লেনা-দেনার এপার-ওপার ব্যবসা।
    পত্রিকান্তরে জানা যাচ্ছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোনা পাচারের অন্যতম রুট ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত। এই অঞ্চলের মাদক, সোনা, হুন্ডি ও চোরাচালান নিয়ন্ত্রণ করতেন সাবেক দুজন সংসদ সদস্য ও দুই বড় ব্যবসায়ী। অল্প দিনের ব্যবধানে তাঁরা শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তাঁরা একটি সিন্ডিকেটের মাধ্যমে দুবাই ও সিঙ্গাপুর থেকে সোনার বার হিসেবে নিয়ে আসেন।
    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট বিমানবন্দর দিয়ে ছাড় হওয়ার পর তাঁদের অর্ধশতাধিক কর্মী বাস ও ট্রেনযোগে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারতে পাচার করেন। বিভিন্ন সময় বিজিবি ছোটখাটো চালান আটক করলেও বড় বড় চালান নিরাপদে পাচার হয়ে গেছে। প্রশাসনের পদস্থ কর্মকর্তা, পুলিশ ও ক্ষমতাধর সাংবাদিকদের অর্থ দিয়ে নির্বিঘ্নে এই ব্যবসা চলে বলে অভিযোগ রয়েছে। তাঁরা এতই ক্ষমতাধর যে কেউ তাঁদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করেন না। মুখ খুললে হয় খুনের শিকার বা গুম হতে হয়। এসব খবর তো এখন সবার মুখে মুখে।
    সাংবাদিক বলে নিজের মধ্যেই প্রশ্ন জাগে, একটি বিশেষ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা চোরাচালানের এই ব্যাপকতা নিয়ে আন্তর্দেশীয় চোরাচালান চক্রের মুখোশ উন্মোচনে আন্তর্জাতিক মানের অনুসন্ধানী রিপোর্ট হয় না কেন? যে চিত্র ওপরে দেখলাম, আমাদের কোনো সংবাদমাধ্যম এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার তাড়না অনুভব করেন না কেন? হ্যাঁ, একটু পরিশ্রম হবে, এপারে-ওপারে যাতায়াতে অর্থও লাগবে। এই কাজ করার জন্য দেশে যোগ্য সাংবাদিক নেই, এমনটি আমি বিশ্বাস করি না।
    আজকাল অর্থনীতির দুর্নীতি ও দুর্বৃত্তায়ন নিয়ে আন্তমহাদেশীয় নানা অনুসন্ধান পৃথিবীজুড়ে হইচই ফেলে দিচ্ছে। সেখানে আমাদের সংবাদমাধ্যমগুলো পানের পিক ফেলা দূরত্বের সীমানার এপার-ওপার নিয়ে প্রতিবেদন করতে পারবে না বিশ্বাস করা মুশকিল। তবে হচ্ছে না কেন? সিনিয়র এক সাংবাদিক বন্ধু বলেন, দুই পারের চোরাচালান চক্রের নেটওয়ার্ক যত শক্তিশালী, পেশাদার সাংবাদিকদের নেটওয়ার্ক ততটাই দুর্বল। শুধু তা-ই নয়, চোরাচালানি চক্র মিডিয়া নিয়ন্ত্রণ করে ঢাকায় বা কলকাতায় বসেই।
    সংবাদমাধ্যমের নানা সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই জানতে ইচ্ছে হয়, যাঁরা দেশের আনুষ্ঠানিক ব্যবসার নানা প্রসঙ্গ নিয়ে সোচ্চার, তাঁদের কেউ কি কখনো এই বিশেষ সীমান্ত এলাকার অস্বাভাবিক অনানুষ্ঠানিক ব্যবসা (ইনফরমাল ট্রেডিং) নিয়ে কোনো গবেষণা করেছেন? করে থাকলে জানা যেত, এই ব্যবসার আকারটি কত বড়, কত মানুষ এর সঙ্গে জড়িত?
    কিন্তু ভেতরের খবর এই রকম: এই ইনফরমাল ব্যবসার জনক-জননীরা প্রভাবশালী সব মহলের সঙ্গেই ইনফরমাল সম্পর্ক রাখেন। কেউ কেউ সেই ইনফরমাল সম্পর্কের সুতা ধরেই ফরমাল প্রভাববলয়ে দৃশ্যমান হন। কেউ এমপি হন, কেউ হতে চান, কেউ ব্যবসায়ী সংগঠনের নেতা হন, কেউ মন্ত্রী হওয়ার স্বপ্নও দেখেন।
    চুয়াডাঙ্গা-দর্শনা সীমান্তের সোনা বিছানো পথ আসল সোনার বাংলার স্বপ্নের বিপরীতমুখী। এই পথে হেঁটে আসল সোনার বাংলার পথে এগোনোই যাবে না। শুরুর শিরোনামগুলো সাক্ষ্য দেয়, এই সীমান্তপথ আসলে এমন এক ডোবাখানা, যেখানকার কচুরিপানা এপার-ওপার দুই পারেই বিস্তৃত। এই ডোবাখানা বন্ধ না হলে এই কচুরিপানার বিস্তৃতি ঠেকানো যাবে না।
    লেখক: মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক, ঢাকা, বাংলাদেশ

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    বাংলাদেশে ভারত-বিরোধী প্রচারের নেপথ্যে কি?

    পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচন উপলক্ষে নানা বদল বামফ্রন্টে

    ব্যক্তিগত লোভের আগুনে পুড়েছে বেইলি রোড

    পরমতসহিষ্ণুতায় জিরো টলারেন্স!

    বাংলাদেশের সমুদ্রসম্পদ: অর্থনীতি সমৃদ্ধে গুরুত্বারোপ

    অমর্ত্য সেনের জন্য কি পশ্চিমারা তদবির করেছিল?

    বাংলাদেশ সরকারের মানবিক বিবেচনা

    উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে নাকি ষড়যন্ত্রের নতুন জাল বুনবে?

    বিএনপির ভুল রাজনীতি ও জো বাইডেনের চিঠি

    বঙ্গবন্ধুর বৈপ্লবিক কৃষি ভাবনা ও উদ্যোগ

    মানবতা, মানবাধিকার, বিবেক: আমরা এখন কোথায়?

    অমর্ত্য সেন ও ড. ইউনূসের মামলা : দুটি ভিন্ন শিষ্টতার পরিচয়

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়

    • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

    • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১

    • টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    • কুড়ুলগাছিতে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ২

    •  ভালাইপুরে দুই মুদি দোকানে জরিমানা

    • দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    • চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »