আজ শুক্রবার | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
  • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়
  • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়
  • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
  • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
  • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?
  • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা
  • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’
  • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’
  • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১
  • দুর্নীতি প্রতিরোধে জরুরি জনসচেতনতা

    মুক্তমত | ৯:৫২ পূর্বাহ্ণ, সোম, ১২ ফেব্রুয়ারি ২০২৪ 307

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন: 

    দুর্নীতি প্রতিটি সমাজ ও দেশের জন্য একটি গুরুতর সমস্যা। বিভিন্ন সমাজ দেশে দুর্নীতির কারণ, ধরন, ও প্রকৃতি ভিন্ন ভিন্ন। দুর্নীতি অনেক রূপে ঘটতে পারে। অনেকেই দুর্নীতি বলতে শুধু অবৈধ বা অনৈতিক আর্থিক লেনদেনকে বোঝে কিন্তু যা কিছু নীতির পরিপন্থী বা নীতির সঙ্গে সাংঘর্ষিক, তা-ই দুর্নীতি।

     

    নিজে সুবিধা না নিয়েও নিকটজনকে অপ্রাপ্য বা অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া, যোগ্যজনকে তার ন্যায্য সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত করাও গুরুতর দুর্নীতি। নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করাও বড় ধরনের দুর্নীতি। কারো ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা একটি দীর্ঘমেয়াদি দুর্নীতি। দুর্নীতির এই রূপটি দুর্নীতির সংস্কৃতি লালন এবং সমাজকে ভেতর থেকে ক্ষয় করার জন্য দায়ী।

     

    বিপুল জনসংখ্যা, সীমিত সম্পদ, সুশিক্ষার অভাব, নিজ স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা, দীর্ঘ সামরিক শাসন এবং দুর্বল স্বচ্ছতা-জবাবদিহিতামূলক ব্যবস্থা কারণে, দুর্নীতি বাংলাদেশেও একটি ভয়াবহ সমস্যা। বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতিসহ জীবনযাত্রার প্রায় প্রতিটি স্তরেই দুর্নীতির অস্তিত্ব রয়েছে।

     

    রাষ্ট্রীয় স্তর থেকে শুরু করে পারিবারিক স্তর, এমনকি ব্যক্তি জীবনেও ঢুকে পড়েছে দুর্নীতি। তাই তো নানা কারণে আমরা প্রতিনিয়ত পরিবার ও সমাজে নানা ধরনের অস্থিরতার খবর শুনতে পাই। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশে এক মহাবিপর্যয়কর পরিস্থিতির উদ্ভব হতে পারে।

     

    তবে একদিনে দুর্নীতি এ অবস্থানে আসেনি। স্বাধীনতার অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশ দুটি সামরিক স্বৈরাচারী শাসন ব্যবস্থার মুখোমুখি হয়েছে, যেখানে ক্ষমতাই ছিল সবকিছু।

     

    তখন তারা দেশবাসীর সম্মুখে এমন একটি অবিচার অনাচারপূর্ণ পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছিল যেখানে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা যায়, গণমাধ্যমে সেকথা সগর্বে প্রচারও করা যায়, খুনিদের স্বীকারোক্তি পরও তাদের বিচার করা যায় না, প্রয়োজনে আইনি বিচার ঠেকাতে সংবিধান সংশোধন করা যায়, কূটনৈতিক মিশনে চাকরি দিয়ে খুনিদের পুরস্কৃত করা যায়, এমনকি খুনিরা রাজনৈতিক দলও খুলতে পারে। অর্থাৎ ক্ষমতাবানদের ইচ্ছাই হলো সব, আইন আদালত সংবিধান কোনো  ব্যাপারই না।

     

    দুর্নীতি যখন ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতা পায়, তখন তার ফলাফল হয় মারাত্মক ও ভয়াবহ। তাইতো নিকট অতীতে (২০০১-২০০৫) দুর্নীতি বিষয়ক জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত দুর্নীতির বিশ্ব সূচকে বাংলাদেশ পরপর পাঁচবার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। দুর্নীতির বিশ্ব সূচকে বাংলাদেশের এই অবস্থান ছিল অত্যন্ত লজ্জাজনক।

     

    এই সময় দুর্নীতি এমন সর্বব্যাপী ছিল যে, দুর্নীতিদানবদের কালো থাবায় সমাজজীবন ছিল অতিষ্ঠ। তখন দেশের সাধারণ মানুষ দুর্নীতির কাছে অসহায় হয়ে একে তাদের ভাগ্য বলে মেনে নিয়েছিল।

     

    ক্রমান্বয়ে এর শাখাপ্রশাখা ছড়িয়ে বিশাল মহীরুহ হিসেবে আত্মপ্রকাশ করে, যার শিকড় বহু গভীরে বিস্তৃত হয়ে দৃঢ়তা লাভ করে। এ অবস্থা দ্রুত কাটিয়ে উঠতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম মেয়াদে ক্ষমতাসীন হওয়ার পর কঠোর নির্দেশনা দিয়েছিলেনে এবং স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী নেতৃত্ব দিয়ে সরকার গঠন করেছিলেন।

    বিগত কয়েক বছর, বিশেষ করে গত এক দশকে, বাংলাদেশ দারিদ্র্য হ্রাস এবং উন্নয়নের একটি উল্লেখযোগ্য গল্প রচনা করেছে ৷ বাংলাদেশ এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল দেশগুলোর মধ্যে অন্যতম। বিশেষজ্ঞগণের মতে এই চলমান উন্নয়ন ও অগ্রগতি টেকসই করার পথে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে দুর্নীতিকে বাংলাদেশের জাতীয় উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়।

     

    দুর্নীতি সম্পর্কে অনেকেরই ধারণা স্পষ্ট নয়। দুর্নীতি দেশের সব অর্জন এবং জাতীয় উন্নয়নের সব প্রচেষ্টা নস্যাৎ করে দিতে পারে। এ কালব্যাধির করালগ্রাসে সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ ক্রমশ হয়ে উঠতে পারে অনিশ্চিত। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে দুর্নীতির কালো হাত নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। বস্তুত এই মুহূর্তে বাংলাদেশ যেখানে অবস্থান করছে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা গেলে অতি দ্রুত সেই অবস্থান আরও অনেক উপরে উঠে যাবে, সন্দেহ নেই।

     

    বাংলাদেশে দুর্নীতি দমন একটা বিরাট চ্যালেঞ্জ। দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ তথা সমাজে সততা ও নিষ্ঠাবোধ বিকাশের লক্ষ্যে আইন প্রণয়নের মাধ্যমে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে।

     

    সামাজিকভাবে দুর্নীতিবিরোধী মনোভাব জাগ্রত না হলে কেবল দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়।  বর্তমান সমাজে দুর্নীতির অবস্থান এতটাই শক্তিশালী যে দুর্নীতি দমন কমিশনে দুর্নীতিসংক্রান্ত হাজার হাজার মামলা ঝুলে আছে।

     

    রাজনীতিবিদ, আমলা, শিক্ষক, ব্যবসায়ী, সমাজের যারা অগ্রবর্তী অংশ হিসেবে বিবেচিত, তাদের সবাই না হলেও, একটি বৃহৎ অংশ আজ নৈতিকতাহীন আদর্শচ্যুত এক কলুষিত জীবনযাপন করছে।

     

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থ বারের মত দ্বাদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। চলতি মেয়াদে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন খাতের সংস্কার এবং দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’।

     

    দুর্নীতি দমন করে সাধারণ মানুষের জীবন-জীবিকা ও সমৃদ্ধির সকল সুযোগ এবং সম্ভাবনার সকল দ্বার উন্মোচিত করতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানে আগে থেকেই ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন উদ্যোগ, কঠোর আইন কানুন কৌশল প্রণয়ন করেছেন মাঠ পর্যায়ে দুর্নীতি দমনের জন্য।

     

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেশকয়েকবার দেশজুড়ে চলেছে দুর্নীতিবিরোধী অভিযান। ছাড় দেয়া হয়নি প্রভাবশালী এবং ক্ষমতাসীন দলের অনেক নেতাকে ৷ দুর্নীতি ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নেয়া হয়েছিল কঠোর ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর নেয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দেশের গণমানুষ ও সুশীল সমাজের কাছে প্রশংসিত হয়েছে।

     

    প্রধানমন্ত্রীর মতে, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন খুবই জরুরি। তবে এই কঠিন লক্ষ্যে সফলতা অর্জনে শুধু কঠোর আইন ও প্রবিধান প্রণয়ন ও প্রয়োগই যথেষ্ট নয়, সাথে প্রয়োজন দুর্নীতি সম্পর্কে জনসচেতনতা।

     

    দুর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার ও আইনের প্রয়োগ যেমন মুখ্য তেমন তা বাস্তবায়নে সরকারের সঙ্গে জনগণেরও সচেতনতা এবং সক্রিয়তা প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে মানুষ যত সচেতন হবে, দুর্নীতি ক্ষেত্র ততই সংকুচিত হবে।

    জনগণ এবং রাজনীতিবিদরা যদি সত্যিকারের এবং সম্মিলিতভাবে চান যে বাংলাদেশ এই মুহূর্ত দুর্নীতিমুক্ত থাকবে, তাহলে তারা তা অর্জন করতে পারবেন এবং সেটাই সর্বাগ্রে জরুরি। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।

     

    আমরা যদি আমাদের শুভবুদ্ধি, মূল্যবোধ ও দেশপ্রেম দিয়ে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারি তবেই ২০৩১ সালের মধ্যে দেশকে উচ্চ-মধ্যম আয়ের কাতারে নিয়ে যাওয়া এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

     

    লেখক: পরিচালক, আইকিউএসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

     

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    এই মৃত্যুকূপেই আমাদের বাস করতে হবে?

    সাবধান, বাজারে আসছে ‘গণধোলাই’

    চীনের উত্থান কি পাশ্চাত্যের ঔপনিবেশিক আধিপত্যের কফিনে শেষ পেরেক?

    জাতিসংঘের এই উদ্বেগ কতটা নৈতিক?

    ড. ইউনুসের পাশে সরকারবিরোধী ‘সুশীল সমাজ’

    বিএনপি একা, বড় একা

    শিশুর মানবাধিকার কি ডেইলি স্টারে থেমে গেছে?

    স্থানীয় নির্বাচনে হ্যাঁ বলুন

    বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কী নিজেদের প্রমাণ করতে পারবে?

    ২৪২ বিশ্বনেতার বিজ্ঞাপনে বোকারা ভয় পায়, জবাব দেন বুদ্ধিমানরা

    হ্যালো মান্ডে পর্ব- ৭৩

    দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রতিশ্রুতিকে জানায় সাধুবাদ

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়

    • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

    • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১

    • টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    • কুড়ুলগাছিতে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ২

    •  ভালাইপুরে দুই মুদি দোকানে জরিমানা

    • দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    • চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »