আজ শুক্রবার | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
  • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়
  • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়
  • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
  • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
  • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?
  • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা
  • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’
  • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’
  • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১
  • বিএনপি একা, বড় একা

    মুক্তমত | ৮:১৩ অপরাহ্ণ, মঙ্গল, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ 219

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    প্রভাষ আমিন: 

    ভারতের জনপ্রিয় শিল্পী কিশোর কুমারের ছেলে অমিত কুমারের একটা গান আছে, ‘আমি একা বড় একা/আমার আপন কেউ নেই/আশা নেই আলো নেই/শুধু যে আঘাত সবেতেই…’। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির দশা হয়েছে অনেকটা এই গানের মত। তারা চাইলে এই গান গাইতে পারে। বিএনপির বর্জন সত্ত্বেও ৭ জানুয়ারির নির্বাচন নির্বিঘ্নে হয়ে যাওয়ার পর বিএনপি অনেকটাই দিশেহারা। তারা আশা নিয়ে বসেছিল নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওপর নিষেধাজ্ঞা দেবে। কিন্তু ‘নির্বাচন ভালো হয়নি’ বললেও কোনো ব্যবস্থা নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। বরং নির্বাচনের আগে বিএনপির কাছে’ভগবান’ হয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন যেন সরকারের ধামাধরা।

     

    বিএনপির সাথে ‘পল্টি’ মেরেছেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখে সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করায় আশাহত হয়েছে বিএনপি।

     

    নির্বাচন হয়ে গেছে। সরকার গঠন হয়ে গেছে। বিশ্ব নেতৃত্বের সমর্থন নিয়ে শেখ হাসিনা এখন আরো আত্মবিশ্বাসী। কিন্তু বিএনপি এখন কী করবে? কাগজে-কলমে বিএনপি এখনও সরকার পতনের একদফা আন্দোলনে রয়েছে। নির্বাচনের আগে ঘোষিত ‘সর্বাত্মক অহসযোগ’এর কর্মসূচিও প্রত্যাহার করা হয়নি। কিন্তু সমস্যা হলো, বিএনপির সর্বাত্মক অহসযোগে কেউ সাড়া দেয়নি। সরকার পতনের একদফা আদায়েও কোনো কর্মসূচি নেই। সব মিলিয়ে বিএনপি এখন লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন রাজনৈতিক দল। অতীতেও বিএনপির এমন অনেক কর্মসূচি ঘোষণা ছাড়াই হাওয়ায় মিলিয়ে গেছে। এখনও তাদের একদফা এবং সর্বাত্মক অহসযোগ হাওয়ায় মিলিয়ে যেতে

    বসেছে।

     

    শুধু কর্মসূচি নয়, জোট এবং সমমনা দল নিয়েও বিএনপির কোনো স্থিরতা নেই। আজ এখানে তো কাল ওখানে। বাংলাদেশের রাজনীতিতে জোট একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সমমনা দল মিলে আন্দোলন করা আমাদের ঐতিহ্য। ৫৪ সালে যুক্তফ্রন্ট কাঁপিয়ে দিয়েছিল তখনকার ক্ষমতাসীন মুসলিম লীগের মসনদ।

     

    বাংলাদেশে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে প্রথমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দল ও বিএনপির নেতৃত্বাধীন ৭ দল মিলে আন্দোলন শুরু করে। পরে ১৫ দল ভেঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দল এবং বামদের ৫ দলীয় জোট হয়। এই তিন জোটের মিলিত আন্দোলনেই পতন ঘটে এরশাদের। বিএনপির সাথে আদর্শিক নৈকট্য থাকলেও তখন জামায়াতে ইসলামী কোনো জোটে না থাকলেও রাজপথে অভিন্ন কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যায়। তবে ১৯৯১ সালে জামায়াতের সমর্থনেই সরকার গঠন করে বিএনপি। ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে জাতীয় পার্টি, জামায়াত এবং ইসলামী ঐক্যজোটকে সাথে নিয়ে ৪ দলীয় জোট গঠন করে আন্দোলনে নামে বিএনপি।

     

    ২০০১ সালে বিএনপি-জামায়াত মিলে নির্বাচনে অংশ নেয় এবং পরে একসাথে সরকার গঠন করে। আওয়ামী লীগ বুঝে যায়, বিএনপি ও জামায়াতের সম্মিলিত ভোটের সাথে তারা একা পেরে উঠবে না। তাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কাছে টেনে নেয়। তবে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের ঐক্য ছিল কৌশলগত। আওয়ামী লীগের আদর্শিক জোট হলো ১৪ দল। তবে জাতীয় পার্টির সাথে জোট গড়তে অন্যদের আপত্তির কারণে আওয়ামী লীগ তাদের সাথে মহাজোট গড়ে। ১৪ দল এবং জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের মহাজোটের ঐক্য এখনও অটুট। তবে এই সময়ে জোট নিয়ে বিএনপির অস্থিরতা দেখা গেছে। প্রথমে তারা জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোট গড়ে

     

    আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে যুদ্ধাপরাধীদের বিচারের সময় জামায়াতের সাথে বিএনপির জোট নিয়ে নানা মহলের সমালোচনা সত্ত্বেও বিএনপি তাদের ছাড়েনি।

     

    তবে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অধীনে। তবে তখনও বিএনপি মূল আদর্শিক জোট ২০ দল ছিল। একদিকে জামায়াতের সাথে ২০ দল, অন্যদিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট- অদ্ভূত এক সমীকরণে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি। যাতে তাদের ভরাডুবি ঘটে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতেই অঘোষিত ভাবে বিলুপ্ত হয়ে যায় জাতীয় ঐক্যফ্রন্ট। কেন বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টে গেল, কেন মূল দাবি থেকে সরে এসে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিলো, যাবে না বলেও কেন সংসদে যোগ দিল, কেন আবার সংসদ থেকে পদত্যাগ করলো, কেন ঐক্যফ্রন্টের সাথে থাকলো না- তার কোনোটারই কোনো ব্যাখ্যা বা জবাব নেই। বারবার নিজেদের অবস্থান থেকে সরে আসার এমন নজির কোনো রাজনৈতিক দলেরই নেই।

     

    বিএনপির মূল দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই দাবিতে তারা ২০১৪ সালের নির্বাচন বর্জন করে। আবার ২০১৮ সালের নির্বাচনে ঠিকই

     

    দলীয় সরকারের অধীনে অংশ নেয়। কিন্তু ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবার তাদের আগের অবস্থানে ফিরে যায়- দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। তবে এবার তাদের দাবি আরো কঠোর- সরকার পতনের একদফা। কঠোর দাবি আদায়ে যখন কঠোর কর্মসূচি দরকার, দরকার বৃহত্তর ঐক্যের; তখনই বিলুপ্ত হয়ে গেল ২০ দলীয় জোট। জোটবদ্ধ আন্দোলনের বদলে যুগপত আন্দোলন শুরু করে বিএনপি। অন্তত ৩৯টি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে যুগপৎ কর্মসূচি পালনে মাঠে নামে। নিজেদের ২০ দল বিলুপ্ত হলেও যুগপৎ আন্দোলনে সামিল হয় নানান নাম ও ধরনের জোট। ৬ দলের সমন্বয়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণফোরাম-পিপলস পার্টির দ্বিদলীয় জোট, ১১ দলের সমমনা জোট, ৪ দলের গণতান্ত্রিক বাম ঐক্য ছাড়াও এলডিপি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টিও অভিন্ন কর্মসূচি নিয়ে সামিল হয় বিএনপির একদফা আন্দোলনে। বিএনপির এই যুগপৎ আন্দোলনে বাম-ডানের এক অদ্ভুত মিশেল তৈরি হয়। বাংলাদেশের রাজনীতিতে এমন মিশেল বিরলই বটে। ২০২২ সালের ৩০ ডিসেম্বর গণমিছিল নিয়ে প্রথম যুগপৎ কর্মসূচির যাত্রা শুরু। যুগপৎ কর্মসূচিতে ৩৯টি দল থাকলেও বিএনপি ছাড়া আর কারোই তেমন জনসমর্থন নেই। বিএনপির এই ৩৯ দলের যুগপৎ কর্মসূচি দেখে আমার রবীন্দ্রনাথের একটি ছড়ার কথা মনে পড়ে যায়- ‘’ভোলানাথ লিখেছিল, তিন-চারে নব্বই–/ গণিতের মার্কায়/ কাটা গেল সর্বই।/ তিন চারে বারো হয়, /মাস্টার তারে কয়; /‘লিখেছিনু ঢের বেশি’/ এই তার গর্বই।‘’

     

    বিএনপির দশাও হয়েছিল তাই। ঢের বেশি দল নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা গেছে এটাই যেন তাদের গর্ব। কিন্তু এই গর্ব ছাড়া আর কোনো লাভ হয়নি বিএনপি। ৩৯ দল মাঠে কোনো প্রভাবই ফেলতে পারেনি। ২৮ অক্টোবরের সহিংসতার পর সরকার বিএনপির ওপর স্টিম রোলার চালিয়ে দিলে বাকি ৩৮ দলকে আর খুজেঁই পাওয়া যায়নি। ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন এবং বিভিন্ন দেশের অভিনন্দনের জোয়ারে বিএনপিরই এখন ভেসে যাওয়ার জোগার। তাদেরই এখন খুজেঁ পাওয়া মুশকিল।

     

    লেখক: হেড অব নিউজ, এটিএননিউজ।

     

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    এই মৃত্যুকূপেই আমাদের বাস করতে হবে?

    সাবধান, বাজারে আসছে ‘গণধোলাই’

    চীনের উত্থান কি পাশ্চাত্যের ঔপনিবেশিক আধিপত্যের কফিনে শেষ পেরেক?

    জাতিসংঘের এই উদ্বেগ কতটা নৈতিক?

    ড. ইউনুসের পাশে সরকারবিরোধী ‘সুশীল সমাজ’

    শিশুর মানবাধিকার কি ডেইলি স্টারে থেমে গেছে?

    দুর্নীতি প্রতিরোধে জরুরি জনসচেতনতা

    স্থানীয় নির্বাচনে হ্যাঁ বলুন

    বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কী নিজেদের প্রমাণ করতে পারবে?

    ২৪২ বিশ্বনেতার বিজ্ঞাপনে বোকারা ভয় পায়, জবাব দেন বুদ্ধিমানরা

    হ্যালো মান্ডে পর্ব- ৭৩

    দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রতিশ্রুতিকে জানায় সাধুবাদ

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়

    • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

    • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১

    • টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    • কুড়ুলগাছিতে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ২

    •  ভালাইপুরে দুই মুদি দোকানে জরিমানা

    • দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    • চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »