আজ শনিবার | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
  • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়
  • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়
  • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
  • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
  • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?
  • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা
  • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’
  • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’
  • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১
  • সংসদ নির্বাচন বর্জনের মত কঠিন সিদ্ধান্তে বিএনপি!

    Uncategorized, খবর, জাতীয়, রাজনীতি | ২:১১ পূর্বাহ্ণ, রবি, ১৪ মার্চ ২০২১ 273

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    সমমনা দলগুলোর সাথে ঐক্যের পাশাপাশি রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার

    নিজস্ব প্রতিবেদক:
    নির্বাচনী ব্যবস্থা সংস্কার বা অন্য কোনো ‘রাজনৈতিক ছাড়’ না পাওয়া গেলে আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পথেই হাঁটবে বিএনপি। সম্প্রতি স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন বর্জনের সিদ্ধান্তের মধ্য দিয়ে দলটি সরকারকে এমন ‘বার্তা’ই দিয়েছে বলে জানা গেছে। বিএনপি নেতারা জানিয়েছেন, ‘বিএনপি স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিয়েছে। তাহলে বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নিতে অসুবিধা কী’সরকারের এমন যুক্তি সমর্থনযোগ্য না হওয়ায় আগাম উপায় হিসেবে সব নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ নির্বাচন কমিশন সংস্কার ও নির্বাচনকালীন সরকারের দাবি নিয়ে বিএনপি আবারও মাঠে নামবে। দলটির নীতিনির্ধারক নেতারা মনে করেন, বিদ্যমান সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের আমূল সংস্কারসহ ন্যূনতম দাবিদাওয়া আদায় করে নির্বাচনে না যেতে পারলে ফলাফল বিগত দিনের স্থানীয় সরকারগুলোর নির্বাচনের মতোই হবে। জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে।’ তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে এলে পরিবেশ-পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব।’ দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনে করেন, ‘বর্তমান নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন না হলে বিএনপি চাইলেও ভোটে যেতে পারবে না। কারণ জনগণই ভোট দিতে যাবে না।’ তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট হলে বিএনপি হারতেও রাজি আছে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে প্রতারিত হওয়া তো মানুষ মেনে নিতে পারবে না।’ স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বর্তমান সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না।’ তিনি বলেন, ‘বিগত দিনে সব নির্বাচনে অংশ নিয়ে জনগণের সামনে বিএনপি স্পষ্ট করেছে যে এই সরকারের অধীনে নির্বাচনে গেলে কী হতে পারে। এখন মানুষই বলছে কেন আমরা নির্বাচনে যাচ্ছি।’ এক প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘জাতীয় নির্বাচনের বিষয়ে এখনই মন্তব্য করা কঠিন। তবে বর্তমান সরকার ও বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনে যাওয়া না যাওয়া সমান কথা। আমরা আমাদের দাবিদাওয়া যথাসময়ে তুলে ধরব।’ দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘স্থানীয় সরকারের সব নির্বাচন বর্জনের মধ্য দিয়ে আমরা সরকারকে বার্তা দিয়েছি যে একতরফা ওই ধারার জাতীয় নির্বাচন হলে বিএনপি তাতে নেই।’ তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি শক্তিশালী ও সমর্থনযোগ্য করার জন্য অনেক চিন্তা-ভাবনা করে স্থানীয় সরকারের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ যাতে তারা বলতে না পারে যে বর্তমান সরকারের অধীনেই বিএনপি স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিয়েছে।’গত ১০ বছরে স্থানীয় সরকারের প্রায় সব নির্বাচনে অংশ নিলেও সম্প্রতি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না দলটি। এমনকি লক্ষীপুর-২ আসনের উপনির্বাচন বর্জনেরও সিদ্ধান্ত নিতে পারে বিএনপি। দলটি মনে করে, দীর্ঘদিন ক্ষমতায় থেকে স্থানীয় প্রশাসন এখন এমনভাবে সেটআপ করা হয়েছে, যেন ধানের শীষ মার্কাকে পরাজিত করা তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, যদিও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। তবে ‘পরিস্থিতির বদল না হলে’ বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের যে ধারা চলছে, সেটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মনে করে বিএনপি। তাই বিদ্যমান নির্বাচনী ধারার পরিবর্তনের জন্য সরকারকে চাপে ফেলার চেষ্টা করবে দলটি। সূত্র মতে, এ লক্ষ্যে নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব উত্থাপন ছাড়াও সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাওয়ার চেষ্টা চালাবে বিএনপি। দলটির নেতাদের মূল্যায়ন হলো, বর্তমান সরকার যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, এটি সর্বশেষ জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্য দিয়ে জনমনে স্পষ্ট হয়ে গেছে। ফলে পরিস্থিতির নূন্যতম উন্নতি না হলে দেশের বেশির ভাগ রাজনৈতিক দলও আগামী নির্বাচনে অংশ নেবে না। তাই সরকারের বাইরে থাকা ওই দলগুলোকে কাছে টানতে নূন্যতম কর্মসূচির ভিত্তিতে বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টা করা হচ্ছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে নির্বাচন প্রতিহত করার জন্য বিএনপির নেতৃত্বাধীন জোট কঠোর আন্দোলন করেছে। তবে ওই সময় রাজনীতিতে আলোচনা উঠে আসে যে নির্বাচনে অংশ নিলে বিএনপির ফল ভালো হতো। আবার প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দফা বৈঠক ও দাবিদাওয়া উত্থাপন করে ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। কিন্তু এতেও ফসল ঘরে তোলা যায়নি। দলটির কোনো দাবিও সরকার মানেনি। কিন্তু এর পরও দলের কর্মী-সমর্থকদের চাঙ্গা রাখার জন্য কৌশলগত কারণে সিটি করপোরেশনসহ সব কটি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। তবে ফলাফল একই ধরনের হয়েছে। দলটির মূল্যায়ন হলো, বর্তমান সরকারকে ব্যতিব্যস্ত করে এবং চাপে ফেলে নূন্যতম দাবি আদায় না করতে পারলে বিদ্যমান প্রশাসনিক কাঠামোর মধ্যে আর কোনো নির্বাচনে অংশ নিয়ে লাভ নেই। তাদের মতে, দলীয় মার্কার ওই নির্বাচনে স্থানীয় প্রশাসনই ‘নিজেদের রক্ষায়’ সরকারি দলের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য কাজ করছে। কারণ এটি না করলে তাদের চাকরিই হুমকির মধ্যে পড়ছে। সূত্র মতে, এ কারণেই দলীয় ধানের শীষ মার্কায় তারা আর নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেতারা। তবে প্রশাসনের মনোযোগ এড়াতে এবং ভোট ব্যাংক ঠিক রাখার পাশাপাশি নেতাকর্মীদের সক্রিয় রাখতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে বিএনপি তাতে আপত্তি করবে না বলে জানা গেছে।

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়

    • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

    • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১

    • টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    • কুড়ুলগাছিতে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ২

    •  ভালাইপুরে দুই মুদি দোকানে জরিমানা

    • দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    • চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »