নিজস্ব প্রতিবেদক:
আজ ২৮ সেপ্টেম্বর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রুপকার, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন। এই জন্মদিন পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালার নির্দেশনায় আলমডাঙ্গা টকিজ সিনেমা হলের অস্থায়ী দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলুর সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুর পরিচালনায় এ সভায় প্রধান বক্তা ছিলেন আলমডাংগা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, সত্তুরের অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন পারভেজ, পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, মোমিনপুর পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এএইচ এম মোয়াজ্জেম হোসেন, কালিদাস পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তালেব, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুবলীগের সভাপতি রেজাউল হক, ডাউকি ইউনিয়নের আনিস ডাক্তার, সাঈদ মেম্বরসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।