আজ শুক্রবার | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
  • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়
  • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়
  • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
  • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
  • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?
  • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা
  • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’
  • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’
  • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১
  • তিনি বাংলাদেশের মর্যাদার প্রতীক

    Uncategorized | ৮:৫৭ পূর্বাহ্ণ, শুক্র, ২৯ সেপ্টেম্বর ২০২৩ 117

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    মেজর জেনারেল মোহাম্মদ, আলী শিকদার (অব.):

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। বঙ্গবন্ধুর মেয়ে। বাংলাদেশের মানুষের অন্তরাত্মার যে ঠিকানা তার অপর নাম শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা।
    তাই বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের মানুষের শেষ ঠিকানা বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু মৃত্যুকে পরোয়া করেননি বলেই আমরা বাংলাদেশ পেয়েছি, স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্ব বোধ করতে পারি। আর তাঁর মেয়ে শেখ হাসিনা মৃত্যুকে পরোয়া করেন না বলেই বাংলাদেশ আজ সমৃদ্ধির সড়কে উঠেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। তাই আমি প্রায়ই বলে থাকি, বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করেছেন, আর তাঁরই মেয়ে শেখ হাসিনা বাংলাদেশকে রক্ষা করে চলেছেন।
    তিনি বাংলাদেশের মর্যাদার প্রতীকদীর্ঘ এই চলার পথ শেখ হাসিনার জন্য কখনোই মসৃণ ছিল না। ৪২ বছরের রাজনীতিতে কত কঠিন পথ মাড়িয়ে তিনি বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন, তা বোঝার জন্য সংক্ষেপে হলেও একটু ইতিহাসের পাতা ওল্টাতে হবে। ১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকাণ্ডের সুবিধাভোগী হিসেবে পর পর দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকেন দুই সামরিক শাসক। তাঁরা দুজনই একই ধারাবাহিকতায় রাষ্ট্রের মৌলিক চরিত্র পাল্টে ফেলেন।

    সব কিছু তছনছ করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান সামরিক আদেশ দ্বারা মুক্তিযুদ্ধ শব্দটি পর্যন্ত সংবিধান থেকে বাদ দিয়ে দেন। একাত্তরে মুক্তিযুদ্ধের ঘোর বিরোধী মুসলিম লীগ ও জামায়াতি নেতাদের দুই সামরিক শাসকই প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি বানান, যারা কখনোই বলেনি একাত্তরে ভুল করেছে, বরং ঔদ্ধত্যের সঙ্গে বলেছে, একাত্তরে তারা সঠিক কাজই করেছে। সুতরাং তারা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে আরেকটি পাকিস্তান স্টাইলের রাষ্ট্র বানানোর চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক এবং সেটাই তারা করেছে। লক্ষ্য পূরণে তারা ধর্মাশ্রয়ী রাজনীতিকে ফিরিয়ে এনেছে, মুক্তিযুদ্ধের ফসল বাহাত্তরের সংবিধানকে কবরস্থ এবং এতত্সংশ্লিষ্ট ইতিহাসকে চরমভাবে বিকৃত শুধু নয়, নগ্ন মিথ্যাচারে পরিপূর্ণ করেছে।

    পণ্ডিত জওয়াহেরলাল নেহরু একবার বলেছিলেন, ইংরেজরা প্রায় ২০০ বছর শাসনের মাধ্যমে ভারতবর্ষের যত ক্ষতি করেছে, তার থেকে অনেক বেশি ক্ষতি করেছে ইতিহাসকে বিকৃত করে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশও পাকিস্তানের মতো সামরিকতন্ত্র ও মোল্লাতন্ত্রের কবলে পড়ত এবং তাহলে আমাদের কী অবস্থা হতো, তা বোঝার জন্য যুক্তিতর্কের প্রয়োজন হয় না। এখন পাকিস্তানের দিকে একটু তাকালেই সবাই তা বুঝতে পারবেন। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে আসার ফলে সামরিক শাসক এবং একাত্তরের স্বাধীনতাবিরোধী ধর্মীয় উগ্রবাদীদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তারা সবাই বুঝতে পারে শেখ হাসিনা যদি রাজনীতিতে সফল হন, তাহলে পঁচাত্তরের পরে তারা যে রাজনীতি চালু করেছে, তার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। সুতরাং সংগত কারণেই ওই সম্মিলিত গোষ্ঠীর কমন শত্রুতে পরিণত হন শেখ হাসিনা; যার কারণেই ১৯৮৮ সালে চট্টগ্রামের লালদীঘি মাঠের জনসভায় শেখ হাসিনাকে লক্ষ্য করে রাষ্ট্রের পুলিশ বাহিনীকে সরাসরি গুলি চালাতে দেখা যায়। কিন্তু তিনি বেঁচে যান, নিহত হয় নিরীহ মানুষ। তারপর ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা সম্পর্কে নতুন করে তো আর বলার কিছু নেই।

    তিনি বাংলাদেশের মর্যাদার প্রতীকশেখ হাসিনা যদি রাজনীতিতে না আসতেন অথবা যদি নিহত হতেন, তাহলে বাংলাদেশ কখনোই সামরিকতন্ত্রের কবল থেকে মুক্ত হতে পারত না। পাকিস্তানের মতোই এক সামরিক শাসকের পরে আরেক সামরিক শাসক আসতেন। সুতরাং শেখ হাসিনার রাজনীতির বড় সফলতা তিনি বাংলাদেশকে সামরিকতন্ত্রের কবল থেকে মুক্ত করেছেন। সবচেয়ে বড় সফলতা এই, ধর্মান্ধ গোষ্ঠী ও সামরিক শাসকের ঔরসজাত রাজনৈতিক পক্ষের প্রবল প্রপাগান্ডা ও মিথ্যাচার শুধু নয়, চরম ধ্বংসাত্মক রাজনীতিকে মোকাবেলা করে মুক্তিযুদ্ধের আদর্শ, দর্শনসহ জাতির পিতাকে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের মনের মধ্যে প্রোথিত করতে পেরেছেন। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এবং জঙ্গি-সন্ত্রাস দমনের উদাহরণ। এর ফলে সারা বিশ্বের দরজা আজ আমাদের তরুণ প্রজন্মের জন্য উন্মুক্ত, কোনো বাধা নেই। ‘আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান’—এই অপধারা অব্যাহত থাকলে বিশ্বের মানুষ আমাদের তরুণ প্রজন্মকে সন্দেহের চোখে দেখত, যেটা আজ পাকিস্তান ও আফগানিস্তানের বেলায় হচ্ছে।

    এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলে বাংলাদেশের কয়েকটি অনন্য অর্জনের কথা তুলে ধরি। ১৯৯৬ সালের ২৩ জুন তিনি প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশের এক-দশমাংশ এলাকা পার্বত্য চট্টগ্রামে ১৯৭৬ সাল থেকে প্রায় ২০ বছর ধরে ভয়ংকর এক ভ্রাতৃঘাতী যুদ্ধ চলমান। ৪০ হাজার মানুষ নিজ দেশ ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। প্রতিদিন সেনাবাহিনীর সদস্যদের লাশ আসছে স্বজনদের কাছে, নিরীহ পার্বত্যবাসী জীবন হারাচ্ছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও পার্বত্যবাসী পাহাড়ি-বাঙালি সবাই উন্নয়ন ও আধুনিকতার সব ছোঁয়া থেকে সম্পূর্ণ বঞ্চিত। রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, ব্রিজ-কালভার্ট, টেলিফোন কিছুই নেই। এর শেষ কোথায় ২০ বছরে তা কেউ বলতে পারেনি। কিন্তু ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে মাত্র দেড় বছরের মাথায় পার্বত্য চট্টগ্রামে যেভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করলেন তার উদাহরণ বিশ্বে একটিও নেই। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।

    এবার সমগ্র বাংলাদেশের কথায় আসি। শান্তির বড় শত্রু দরিদ্রতা। বিশ্বব্যাংক কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী ২০০৯ সালে বাংলাদেশের শতকরা প্রায় ৪১ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল। ২০২২ সালে সেটা নেমে এসেছে প্রায় শতকরা ১৮ ভাগে। এতে গত ১৪ বছরে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্ত হয়েছে। দারিদ্র্য বিমোচনের হার হিসেবে এটি বিশ্বরেকর্ড। বিশ্বায়নের যুগে যেকোনো দেশের এত বড়সংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকলে সেটা ওই দেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করে তা শুধু নয়, বিশ্বশান্তির জন্য হুমকি সৃষ্টি করে। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের সাফল্য এখন বৈশ্বিক আলোচনার বিষয়। ২০২০ সালের জানুয়ারিতে শপথ নেওয়ার সময় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি বিশ্বের দারিদ্র্য বিমোচনে কাজ করবেন। সেই সূত্রে ২০২১ সালের ১০ মার্চ নিউ ইয়র্ক টাইমসে নিকোলাস ক্রিস্টভ এক নিবন্ধে বলেছিলেন, প্রেসিডেন্ট বাইডেন দারিদ্র্য বিমোচনে কাজ করতে চাইলে বাংলাদেশের মডেলটি অনুসরণ করতে পারেন। দ্বিতীয়ত, বাংলাদেশের অভ্যন্তরীণ জঙ্গি-সন্ত্রাস দমনে যেমন উদাহরণ সৃষ্টি করেছেন, তেমনি আন্ত সীমান্ত সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ফলে দক্ষিণ এশিয়া বড় ধরনের যুদ্ধ ও সংঘাত থেকে এখনো মুক্ত আছে। একটু ব্যাখ্যা দিই। ২০০১-০৬ মেয়াদে বিএনপি-জামায়াতের শাসনামলে বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্রশস্ত্র প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছিল।

    ২০০৯ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা সেটা সম্পূর্ণ বন্ধ করে দেন। ভারতের সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশ থেকে বিতাড়িত করেন। আগের পরিস্থিতি এত দিন অব্যাহত থাকলে ভারত-পাকিস্তান যুদ্ধ ছিল অনিবার্য এবং অযথা তাতে বাংলাদেশের জড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কারণ ২০০১-০৬ মেয়াদে বাংলাদেশের জামায়াত-বিএনপি সরকার ভারতের বিরুদ্ধে আন্ত সীমান্ত সন্ত্রাস বিস্তারে পাকিস্তানের প্রক্সি হিসেবে কাজ করেছে। যুদ্ধ বেধে গেলে ভারত-পাকিস্তান, দুই দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ধাবিত হতো, যেটা পাকিস্তান একতরফাভাবে ব্যবহারের প্রস্তুতি নিয়েছিল ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়। সুতরাং শেখ হাসিনার নেতৃত্ব ও শান্তিবাদী দর্শনের কারণেই উপমহাদেশ পারমাণবিক ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে। পাকিস্তান-ভারত পারমাণবিক যুদ্ধ বেধে গেলে তার দাবানল ছড়িয়ে পড়ত বিশ্বব্যাপী। সুতরাং আঞ্চলিক তো বটেই, বিশ্বশান্তি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এককভাবে যে ভূমিকা রেখেছেন, এর দ্বিতীয় উদাহরণ সাম্প্রতিক সময়ে নেই।

    শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনা একটার পর একটা ভূমিকা রেখে চলেছেন। সমুদ্র সীমানার দ্বন্দ্ব এই সময়ে বিশ্বব্যাপী শান্তিভঙ্গের বড় ইস্যু হয়ে আছে। দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও প্রতিবেশী দেশগুলো এবং ভূমধ্যসাগরে তুরস্ক-গ্রিসের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। জাতিসংঘের হস্তক্ষেপেও এর মীমাংসা হচ্ছে না। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও মিয়ানমারের সঙ্গে ৭৮ বছরের জিইয়ে থাকা অমীমাংসিত সমুদ্র সীমানার মীমাংসা শান্তিপূর্ণভাবে করতে সক্ষম হয়েছেন। অচিহ্নিত স্থলসীমানা নিয়ে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ হচ্ছে, তখন শেখ হাসিনা ভারতের সঙ্গে ৭৮ বছরের পুরনো অচিহ্নিত স্থলসীমানা শান্তিপূর্ণ উপায়ে চিহ্নিত করেছেন। এসবের মধ্য দিয়ে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির পথ সুগম হয়েছে। ২০১২ সালে শেখ হাসিনা কর্তৃক জাতিসংঘে উত্থাপিত বিশ্বশান্তির মডেল প্রস্তাব জাতিসংঘের ১৯৩টি দেশ কণ্ঠভোটে গ্রহণ করেছে। মানব অস্তিত্বের বড় হুমকি জলবায়ু পরিবর্তনের হুমকি থেকে পরিত্রাণের জন্য ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তির অন্যতম উদ্যোক্তা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে জলবায়ুজনিত কারণে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে গঠিত ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) নেতৃত্বে আছেন তিনি।

    ২০১৭ সালে তিনি যদি বাংলাদেশের সীমান্ত খুলে না দিতেন, তাহলে হাজার হাজার রোহিঙ্গার লাশ আর রক্তে ভরে যেত নাফ নদী। শত উসকানি সত্ত্বেও তিনি যুদ্ধ নয়, শান্তির পথে থেকেছেন। অভ্যন্তরীণ স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রগতি এখন বিশ্বের জন্য উদাহরণ। বিশ্বের আর্থিক প্রতিষ্ঠান ও নামকরা গবেষণা সংস্থা থেকে বলা হচ্ছে, চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আর মাত্র সাত বছর, ২০৩০ সালে বিশ্বের ২৮তম অর্থনীতি হবে বাংলাদেশ। তখন আর আমাদের পেছনে ফিরে তাকাতে হবে না। বাংলাদেশের তরুণ প্রজন্মকে এখন কোনো দেশ আর জঙ্গি-সন্ত্রাসী বলে সন্দেহ করে না, যেমনটা হয়েছে ২০০১-০৬ মেয়াদে। তরুণ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মোচিত। তেঁতুলিয়া ও টেকনাফে বসেও একজন তরুণ চাকরি নয়, নিজে স্বাধীনভাবে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে মাসে লাখ টাকারও বেশি উপার্জন করতে পারছে। শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, শান্তিবাদী দর্শন ও পিতার মতো দেশপ্রেম ইত্যাদির সমন্বয়ে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ঠিত। সম্প্রতি অনুষ্ঠিত ব্রিকস ও জি২০ শীর্ষ সম্মেলনে এর প্রতিফলন দেখা গেছে। এই মর্যাদা বাংলাদেশের মর্যাদা, এই মর্যাদা ১৭ কোটি মানুষের মর্যাদা। আর এই মর্যাদার প্রতীক বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ও দীর্ঘায়ু কামনা করি।

    লেখক : রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, অসুস্থ তিনজন

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২

    ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার

    দামুড়হুদার লোকনাথপুরে নির্মানাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

    হেমায়েতপুরে আলমসাধুর ধাক্কায় মায়ের মৃত্যু; মেয়ে আহত

    দামুড়হুদায় তারণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

    জীবননগরে প্রমিত বাংলা পরিষদ সম্মাননা পাচ্ছেন তিন গুণী ব্যক্তি

    চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মুস্তাফিজুরের বিরুদ্ধে স্ত্রীর যৌতুক ও নারী নির্যাতনের মামলা

    চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপি শিক্ষক ও সুপারভাইজারদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ

    দামুড়হুদায় ৩টি চোরাই ছাগলসহ চোরচক্রের ২ সদস্য গ্রেফতার

    দামুড়হুদায় মাল্টা বাগান কেটে দেয়ার অভিযোগ

    কথা দিচ্ছি ‘কেজিএফ থ্রি’ অবশ্যই হবে : যশ

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

    • প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

    • রাণীক্ষেত রোগ: পোল্ট্রি খাতে নীরব ঘাতক ও প্রতিরোধের করণীয়

    • শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

    • আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

    • কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু?

    • চুয়াডাঙ্গার দুটি আসনে জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

    • ‘শহিদ মিনারে অহেতুক ভিড় করা যাবে না’

    • ‘হোমিওপ্যাথি চিকিৎসায় স্পিরিট ব্যবহারে লাইসেন্স বাধ্যতামূলক’

    • দর্শনায় ২৫ বোতল ইসকাফ উদ্ধার, আটক-১

    • টানা আন্দোলনে বন্ধ চুয়াডাঙ্গা বিএডিসি সারগুদাম

    • কুড়ুলগাছিতে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ২

    •  ভালাইপুরে দুই মুদি দোকানে জরিমানা

    • দামুড়হুদায় বিদ্যালয়ের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    • চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »