নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসে টানা ১০ দিন ধরে তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা। তপ্ত রোদে উত্তপ্ত হয়ে উঠছে প্রাণিকুল ও প্রকৃতি পরিবেশ। সকাল সাতটার পর থেকে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ট জনজীবন। চলতি মাস জুনের শুরু থেকে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির ঘরে উঠানামা করছে। তবে আগামি দুই থেকে তিনদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামি ১৫ জুনের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তখন কমে আসবে তাপমাত্রা। আজ শুক্রবার বেলা ১২ টার দিকে তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যেখানে বাতাসের আদ্রতা ৫৯ শতাংশ।
এদিকে ভ্যাপসা গরমের কারণে সকল শ্রেণি পেশার মানুষের অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে। গরম থেকে বাচঁতে অনেকেই ছায়াযুক্ত জায়গায় বসে আশ্রয় নিতে দেখা গেছে। প্রখর রোদের মধ্যে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে আসছে না। তপ্ত রোদের কারণে ভ্যান ও রিকশা চালকরা যাত্রী না পেয়ে অলস সময় পার করছে। জেলার সদর হাসপাতালে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
কথা হলে এক পথচারি রবিউল ইসলাম বলেন, ‘প্রচন্ড গরম। এই গরমের মধ্যে বাইরে বেড়ানোর কায়দা নেই। তারপরও প্রয়োজনের তাগিদে বেড়াতে হচ্ছে। যেমন গরম তেমন রোদের তাপমাত্রা। অতিষ্ঠ এই গরমে। একটু বৃষ্টি হলে স্বস্থি পেতাম’।
চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়া পর্যাবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, ‘টানা ১০ দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বাতাস ও জলীয়বাষ্পের কারণে গরম বেশি অনুভুত হচ্ছে। আগামি ১৫ তারিখে বৃষ্টির সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা কমে যাবে।