নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তর মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে দুস্থ, অসহায় ও গরীব পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয় এবং বাদ আছর চুয়াডাঙ্গা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আক্তার উজ-জামান আক্তার, জেলা যুবদলের সহ-সভাপতি শহীদ হোসেন লাড্ডু, তানভীর আহেম্মদ মাসরিকী, আরিফুর জামান পিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী রবিউল ইসলাম মল্লিক, বকুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, উসমান গণি পিনু, আছান শেখ, আব্দার হোসেন রাজু, সহ-আইন বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত ফিরোজ, বন ও পরিবশে বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, মৎস ও পশু পালন বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, সদস্য হামিদ উদ্দিন রিপন, নজরুল ইসলাম নজু, ইমদাদুল হক ইমদাদ, সদর উপজেলা যুব দলের আহবায়ক রাহাত হাসান মালিক রাজীব, সদস্য মিনারুল প্রমুখ।