তিতুদহ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বাস্তয়ানধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পার্বত্য এলাকা ব্যতীত’ শীর্ষক কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ৫০ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে গড়াইটুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজুর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার শামীম ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কথা সর্বদা চিন্তা করেন এবং আপনাদের সকল চাহিদা বুঝেন। বর্তমানে আপনাদের সুবিধার্থে ২৫ রকম ভাতা সরকার চালু করেছে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা হাশেম শিকদার, কাশেম মাস্টার, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাহারুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গড়াইটুপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্নাসী কুমার পাল।