আজ সোমবার | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
  • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত
  • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়
  • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ
  • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি
  • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু
  • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান
  • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি
  • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর
  • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে
  • সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছে

    খবর | ১২:৫০ অপরাহ্ণ, শনি, ৯ আগস্ট ২০২৫ 105

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    আকাশ খবর ডেস্কঃ
    চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি উন্মোচন করতে গিয়ে চরম বিপদের মুখোমুখি হচ্ছেন দেশের সাংবাদিকরা। সত্য তুলে ধরার ক্ষেত্রে পদে পদে বাধা দেওয়া হচ্ছে তাঁদের। কথায় কথায় সন্ত্রাসীরা তাঁদের দিচ্ছে প্রাণনাশের হুমকি। এমনকি পুলিশ সদস্য বা অন্য সরকারি কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ পেলে সংশ্লিষ্ট সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছে সাংবাদিককে তলবও করা হচ্ছে।
    সন্ত্রাসীদের কথা না মানলে অনেক ক্ষেত্রে নৃশংসভাবে হত্যাও করা হচ্ছে সাংবাদিকদের। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে উপর্যুপরি কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় দেশের বিভিন্ন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। দেশের বিভিন্ন স্থানে গতকাল প্রতিবাদ সমাবেশ হয়েছে।

    এক বছরে দেশে ৪৯৬ সাংবাদিক হয়রানির শিকার : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে গত জুলাইয়ের মধ্যে দেশে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন।

    গত ৪ আগস্ট ধানমণ্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। অন্যদিকে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, সাত মাসে পেশাগত দায়িত্ব পালনকালে বাধা ও হামলায় আহত হয়েছেন ২৭৪ জন সাংবাদিক।

    টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে,তিনজন সাংবাদিক দায়িত্ব পালনকালে হামলায় নিহত হয়েছেন। তবে, এ প্রতিবেদন প্রকাশের পর গত বৃহস্পতিবার রাতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

    তাতে নিহতের সংখ্যা বেড়ে চার জন হয়েছে। টিআইবি বলেছে, অন্তর্বর্তী সরকারের আমলেও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি।

    সাত মাসে দেশে ২৭৪টি হামলা : বিভিন্ন সংস্থার তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে ২৭৪টি হামলার ঘটনায় ১২৬ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়ে আহত হয়েছেন। এ ছাড়া গত বছরের ৯ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ১৬৫টি ঘটনায় ৯৫ জন সাংবাদিক হামলায় আহত হন। এর বাইরে গত মার্চে রাজধানীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক।

    মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ও অধিকারের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

    গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। হত্যাকাণ্ডের আগে তিনি চাঁদাবাজ সন্ত্রাসীদের নিয়ে ফেসবুকে লাইভ প্রতিবেদন করেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। ছেলের এমন মৃত্যুতে বৃদ্ধ বাবা মো. জামাল বলেন, ‘কী অপরাধ ছিল আমার ছেলের? তোমরা আমার ছেলেকে এনে দাও। ’ ৮০ বছর বয়সী এই বৃদ্ধ বাবা এখন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।

    তুহিন হত্যাকাণ্ডের আগের দিন গত বুধবার গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার কাছে প্রকাশ্যে টেনেহিঁচড়ে সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। ওই সময় এই সাংবাদিক বাঁচার জন্য আকুতি জানালেও দুর্বৃত্তদের মন গলেনি।

    এইচআরএসএসের প্রতিবেদনের তথ্য বলছে, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত লাঞ্ছনার শিকার হয়েছেন ২০ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ৩৪ জন ও গ্রেপ্তার হয়েছেন ১০ জন সাংবাদিক। একই সময় ২২টি মামলায় ৯২ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। একই সময় সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে দায়ের করা অন্তত ১৬টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ১২ জন এবং অভিযুক্ত করা হয়েছে ২৩ জনকে। এ ছাড়া সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে অন্তত ১৭টি হামলার ঘটনায় কমপক্ষে ২৭ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আহত হয়েছেন অন্ততপক্ষে ১৫ জন, হুমকির সম্মুখীন হয়েছেন পাঁচজন এবং লাঞ্ছিত হয়েছেন পাঁচজন। এ ছাড়া দুই মামলায় দুজন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

    মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৯ আগস্ট থেকে গত জুন পর্যন্ত ১৬৫ জন সাংবাদিক হামলা ও নাজেহালের শিকার হয়েছেন। এর মধ্যে আহত হয়েছেন ৯৫ জন, লাঞ্ছিত হয়েছেন ৩২ জন, আক্রমণ করা হয়েছে পাঁচজনকে, হুমকি দেওয়া হয়েছে ২২ জনকে এবং মামলার আসামি করা হয়েছে ১১ জনকে।

    মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র-আসকের প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, নিপীড়ন, মামলা ও হামলার ঘটনা ঘটেছে ১৯৬টি। এর মধ্যে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দৈনিক যায়যায়দিন পত্রিকার সুজানগর প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান হামলার শিকার হন। গত বছরের অক্টোবরে সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে হামলার শিকার হন দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ। তাঁকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়।

    আরো যাঁরা হত্যার শিকার : পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে বাসায় ঢুকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ১২ অক্টোবর ময়মনসিংহ সদর উপজেলায় বাড়ির সামনে তারাকান্দা প্রেস ক্লাবের সহসভাপতি স্বপন কুমার ভদ্রকে কুপিয়ে হত্যা করা হয়। গত ২৭ আগস্ট রাতে হাতিরঝিল থেকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সাংবাদিক রাহনুমা সারাহর লাশ। তথ্যানুসন্ধানে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পৌর মেয়র, ইটভাটার মালিক, অজ্ঞাত মোবাইল থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সাংবাদিকদের। এ ছাড়া ইউপি ও উপজেলা চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী এবং ওয়ার্ড কাউন্সিলরদের কাছ থেকে সাংবাদিকরা হুমকি পাচ্ছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নির্যাতন, অপহরণ ও বোমা হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু সদস্যের মাধ্যমেও নির্যাতন ও হুমকির শিকার হচ্ছেন তাঁরা।

    ঘুষের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পিবিআইয়ের তলব : বাংলা ট্রিবিউনের রূপগঞ্জ প্রতিনিধি লিখন রাজকে ঘুষসংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। লিখন রাজ বলেন, তাঁর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ৪ আগস্ট পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদের স্বাক্ষরে জারিকৃত নোটিশ অনুযায়ী, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে’ তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। নোটিশ প্রাপ্তির দুই কর্মদিবসের মধ্যে পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ে উপস্থিত হতে হবে এবং অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে পরিদর্শক মিন্টু কুমারের নাম সেখানে উল্লেখ রয়েছে। পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, পুলিশের বিরুদ্ধে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন সম্পর্কে আমাদের জানতে হবে, সাংবাদিক কিভাবে তথ্য সংগ্রহ করেছেন, সূত্র কী ছিল ও তথ্যের উৎস নির্ভরযোগ্য কি না—এসব প্রশ্নের উত্তর জানার জন্যই এই নোটিশ। এটি কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, বরং তথ্য যাচাইয়ের অংশ। গত ৩ আগস্ট বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, নারায়ণগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান একটি মামলার বাদীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। গত ২ আগস্ট এসংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। ঘটনার প্রেক্ষিতে ৩ আগস্ট পিবিআই সদর দপ্তর থেকে হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে সেই বরখাস্তের তথ্য গণমাধ্যমকে জানানো হয় গত ৪ আগস্ট।

    পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (স্পেশাল ক্রাইম) মো. আশিক সাঈদ বলেন, ‘আমরা আমাদের তরফ থেকে অপরাধ নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যখনই কোথাও কোনো অপরাধমূলক ঘটনা ঘটছে আমরা খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। গাজীপুরে একজন সাংবাদিককে হত্যার ঘটনার তদন্ত চলছে। অবশ্যই তাঁকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

    হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা দেশের গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি হামলা।

    নোয়াবের উদ্বেগ : গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গত বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। নোয়াব সভাপতি এ কে আজাদের সই করা বিবৃতিতে সংগঠনটি জানায়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সর্বশেষ প্রতিবেদনে গণমাধ্যম ও তথ্য প্রকাশের স্বাধীনতা নিয়ে যে চিত্র ফুটে উঠেছে, তা দুঃখজনক। গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যাশা নিয়ে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছিল, সেখানে তথ্য প্রকাশ, মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে বলে নোয়াব আশা করেছিল। দুর্ভাগ্যজনকভাবে গত এক বছরে সে প্রত্যাশা পূরণ হয়নি। সংবাদপত্র কিংবা গণমাধ্যমে ‘মব’ সৃষ্টি করে মালিকপক্ষকে হুমকি, ভয়ভীতি দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হলে তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত আরো মজবুত করবে।
    সুত্রঃ বাংলা নিউজ

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    • চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    • চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশিকে হস্তান্তর

    • সেই চারজনের মরাদেহ উত্তোলন

    • কেউ কেউ বলছে তাদের ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবেঃ দুদু

    • দর্শনা স্বেচ্ছাসেবকদল নেতা সুমন বহিষ্কার

    • চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    • চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, অসুস্থ তিনজন

    • ঘন ঘন হাতবদল; তদারকির অভাব ও সিন্ডিকেটে বাজার অস্থির

    • ‘যেখানে বিএনপির মাঠ ভালো সেখানে বিষদাগার করা হচ্ছে’

    • ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের প্রাদুর্ভাব; সদর হাসপাতালে  মিলছে না পর্যাপ্ত ওষুধ

    • চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপলুর ইন্তেকাল

    • আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

    • ঢাক-শঙ্খে মুখরিত চুয়াডাঙ্গা শহর; আজ প্রতিমা বিসর্জন

    • জীবননগর সীমান্ত থেকে বাংলাদেশি যুবকে ধরে নিয়ে গেল বিএসএফ

    • চুয়াডাঙ্গায় মশার উপদ্রবে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগি

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »