নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সিসি ক্যামেরার চুরির ঘটনা ১৩ দিন পার হয়ে গেলেও এখনো চোর শনাক্ত করতে পারেনি সদর থানা পুলিশ। চলতি মাসের ৪ জুন বুধবার শহরের কাঠপট্টি এলাকার বসতবাড়ি থেকে ২টি সিসি ক্যামেরা চুরি হয়ে যায়। চুরির ঘটনার পর ৬ জুন শুক্রবার সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী তানজিলা মিনি। অভিযোগের ভিত্তিতে একই দিনে শুক্রবার পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেন। ওইদিন চোর শনাক্ত করার জন্য বিভিন্ন ভাবে কাজ করেন পুলিশ। কিন্ত চুরির ঘটনার পর থেকে এখনো চোর আইনের আওতাই নিয়ে আসতে পারেনি সদর থানা পুলিশ।
ভুক্তভোগী ওই নারী তানজিলা মিনি জানান, এই একতলা বাসায় আমি থাকি। আমার বাসার নিরাপত্তার দিক খেয়াল রেখে বাসার পিছনের ২ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এরপর সিসি ক্যামেরা চুরি হয়ে গেল। কিন্তু সদর থানায় অভিযোগ করার পরও এখনো চোর ধরতে পারেনি পুলিশ। চোর শনাক্ত বিষয়ে কথা বলতে গেলে সদর থানা পুলিশ বিভিন্ন অযুহাত দেখিয়ে বলে আজ নয় কাল চোর শনাক্ত হবে। কিন্তু এই ১৩ দিনের মধ্যে চোর শনাক্তের একটি ক্লুও বেড় করতে পারেনি পুলিশ। অতিদ্রুত চোরদের আইনের আওতায় দেখতে চাই।
এবিষয়ে কথা হলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খালেদুর রহমান বলেন, অনেক সময় সময় চোররা সিসি ক্যামেরা চুরি করে বিভিন্ন ভাংরির দোকানে বিক্রি করে দেয়। আর তাই বিভিন্ন ভাংরির দোকানে অভিযান করার কার্যক্রম চলমান রয়েছে। আসা করছি খুব তাড়াতাড়ি চোর শনাক্ত করা হবে।