আকাশ খবর ডেস্ক :
সংবাদপত্রের পাচ দিনের ছুটি শেষ হয়েছে গতকাল সোমবার। ফলে আজ মঙ্গলবার কোনো পত্রিকা বের হয়নি। আগামীকাল বুধবার থেকে বের হবে পত্রিকা। গত ৫ জুন থেকে গতকাল সোমবার (৯ জুন) পর্যন্ত ছুটি সংবাদপত্র বন্ধ ছিল ঈদুল আযহার ছুটিতে। তবে সব পত্রিকা অনলাইন ও মাল্টিমিডিয়া ভার্সন ঈদের ছুটিতে চালু ছিল। এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে সরকারি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গত ৪ জুন। পরদিন ৫ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত টানা ১০ ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। ১৫ জুন থেকে আবারও চালু হবে এসব অফিস।
গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। নির্বাহী আদেশে দু’দিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সবমিলিয়ে টানা এ ১০ দিনের ছুটিতে যান সরকারি চাকরিজীবীরা।
গত ৭ মে ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। সে অনুযায়ী দুই শনিবার অফিস খোলা ছিল। এর আগে ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল সরকারি অফিস। তবে কোরবানির ঈদে ছুটির সংখ্যা আরো বেড়ে হলো ১০ দিন। এ ছাড়া এই ঈদের সংবাদপত্রে ছুটি ছিল ৩ দিন, যা কোরবানি ঈদের বাড়িয়ে ৫ দিন করা হয়।