নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় গভীর রাতে পাখিভ্যান চুরির অভিযোগ পাওয়া গেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী ইউসুফ ও তার ৭ সদস্যের পরিবার। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে মাখালডাঙ্গায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউসুফ আলী মাখালডাঙ্গা গ্রামের হুচুক পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনার পর এলাকাবাসীদের মধ্যে চরম আতঙ্কের বিরাজ করছে।
জানাগেছে, মাখালডাঙ্গা গ্রামের পাখি ভ্যানচালক ইউসুফ আলী, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকাল নিজ বাড়িতে ভ্যান চার্জে রেখে তালা দিয়ে দেন। রাতে ঘুমানোর আগেও তিনি তার ভ্যান দেখে ঘুমাতে যান। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার সময় ঘুম থেকে উঠে দেখতে পাই তার ভ্যান নেই। তখন থেকেই গ্রাম ও আশপাশ এলাকায় অনেক খোঁজাখুঁজি করলেও ভ্যানের কোনো সন্ধান পাননি তিনি। পরবর্তীতে ভুক্তভোগী চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশকে বিষয়টি জানান।
স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে বাড়িতে বাড়িতে তালা ভেঙে, দরজার গ্রিল ও টিন কেটে চুরি এবং দোকানেও একই ধরনের চুরির ঘটনা ঘটছে। এছাড়া বাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গা থেকে পাখি ভ্যান, ইজিবাইক, সাইকেল ও মোটরসাইকেলসহ নানা ধরনের মালামাল চুরি হচ্ছে, যা এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। স্থানীয়রা প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, এ বিষয়ে আমি অবগত রয়েছি। অভিযুক্তদের সনাক্তের চেষ্টা করে হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।