নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধিনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে আলোচনা ও বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় মহান ম্বাধীনতা ও জাতীয় দিবস নিয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি সরদার আলী হোসেন, তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ সেলিম, কবি ও সাহিত্যিক হাবিবি জহির রায়হান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেরাব্বিন সানভী। কবিতা আবৃত্তি করেন আব্বাস উদ্দীন, বনলতা, শহিদুল ইসলাম, হুমায়ন কবির, গোলাম কবির মুকুল, সামসুর রহমান, আকিব তৌফিক চৌধুরী, হাবিবি জহির রায়হান, নাজনীন নাহার রুম্পা, মিম্মা সুলতানা মিতা, ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, হোসেন মোশাররফ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসেন মোহাম্মদ ফারুক, রাসেল আলী, সোহানুর রহমান, সৈকত, মেজবাউর রহমান শুভ ও রাজিব আহমেদ প্রমুখ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই দিবস আমাদের গৌরবের, আমাদের চেতনার। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে সুস্থ ধারার সাহিত্য চর্চা করতে হবে।’