নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় পুরাতন স্টেডিয়ামে এ কুচকাওয়াজ মহড়া শুরু হয়। চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাথমিক পর্যায়ের কাব স্কাউট দল, মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার বয় স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি, মুকুলফৌজ, হলদে পাখি, যুব রেড ক্রিসেন্ট, সরকারি শিশু পরিবার, সাধারণ দল এবং কলেজ পর্যায়ের রোভার ও রোভার ইন গার্লস দলসমূহ অংশগ্রহণ করে। এছাড়া অস্ত্রধারী বাহিনীর পক্ষে বাংলাদেশ পুলিশ, জেল কনটিজেন্ট, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও বিভিন্ন বাদক দল মহড়ায় অংশগ্রহণ করে।
পুলিশের আরআই খন্দকার রুহুল আমিনের চৌকস কমান্ডিং-এ শুরু হওয়া কুচকাওয়াজ মহড়াটি পরিদর্শন ও তত্ত্বাবধান করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এনডিসি সাইফুল ইসলাম সাইফ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, শাহিদুল ইসলাম, ফাহাদ চৌধুরি ও জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। এছাড়া মহড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য সার্বক্ষণিক মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও চুয়াডাঙ্গা পৌর বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সাকিব বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানে আগত ৩২ টি দলের কুচকাওয়াজ মহড়া সার্বিক পরিচালনায় ছিলেন ফজলুল হক মালিক লোটন, ইসলাম রকিব, শামসুন্নাহার শিলা, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই বিলকিস নাহার, ভোলানাথ দে, বকুল সরকার, আইরিন ইসলাম প্রমূখ। মহড়া অনুষ্ঠানে ধারা বিবরণী প্রদান করেন ধারাবিবরণী উপ-কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ ও নুসরাত জাহান করবী