আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেত্রী মিলিমা বিশ্বাস বলেছেন, আমাদের প্রাণ-প্রিয় নেত্রী খালেদা জিয়া তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। তিনি আগের চেয়ে এখন অনেক সুস্থ। খুব দ্রুত তিনি দেশে ফিরবেন বলে আমরা আশা করছি। তিনি বলেন, আরো আগে নেত্রী বিদেশে যাবার সুযোগ পেলে এতটা অসুস্থ তিনি হতেন না। ফ্যাসিস্ট সরকার অন্যায় অবিচার করে মিথ্যে মামলা দিয়ে তাকে জেলে আটকে রেখেছিল। অনেক অন্যায় জুলুম সহ্য করেও তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। তাঁর দীর্ঘ রাজনীতি জীবনে অন্যায়ের সাথে তাঁর আপোষ করার ইতিহাস নাই, সেকারণেই তিনি আপোষহীন নেত্রী। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাসস্টান্ড এলাকায় মিলিমা বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমার পিতা মৃত শহিদুল ইসলাম বিশ্বাস ও চাচা অহিদুল ইসলাম বিশ্বাস জনগণকে ভালোবাসা দিয়ে গেছেন। আমার পিতা বিএনপির নেতাকর্মীদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আমাদের বাড়ি ছিল সবার জন্য উন্মুক্ত। আমি তার মেয়ে হিসেবে আমার পিতার স্বপ্ন বাস্তবায়ন করবো। মিলিমা কে? এই প্রশ্ন যারা করেন তাদের উদ্দেশ্যে মিলিমা বিশ্বাস বলেন, আমি ছাত্রদল করেছি, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আলমডাঙ্গা উপজেলার প্রত্যেকটা গ্রামে গ্রামে গণসংযোগ করেছি। আমার রক্তে বিএনপি জড়িয়ে আছে, আমি বিএনপি পরিবারের সন্তান।
তিনি আরো বলেন, এই চুয়াডাঙ্গাতে বর্তমানে চাঁদাবাজি, দখলবাজি হচ্ছে। এই চাঁদাবাজ, দখলবাজদের সাথে মিলিমা বিশ্বাসের কোন আপোষ নাই। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ফরহাদ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সাবেক সভাপতি আরঙ্গজেব বেল্টু, মমিনুল ইসলাম মুকুল বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা বিএনপির মহিলা নেত্রী সেলিনা বেগম, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, বিএনপি নেতা শাহিন, জেলা ছাত্রদলের সদস্য খালিদ হাসান, তারেক জিয়া প্রজন্ম যুগ্মদলের জেলা আহবায়ক রাকিব হাসান, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সুমান ইসলাম, মোহাম্মদ সৌদি, ঝন্টু, রুবেল, আহাদ, উজির, জিম, শাজাহান, রশিদ, শাহাদাত, রুনা প্রমুখ।