আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ফিলিস্তিনের গাঁজায় ইসরাইল বাহিনীর নজিরবিহীন হামলা ও ভারতে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষাভ মিছিল, প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মাহ উপজলা মডেল মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদশ আলমডাঙ্গা উপজলা শাখার আয়াজনে বিক্ষাভ মিছিলটি শহরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পর আলিফ উদ্দিন মোড়ে প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলন ইসলামী আন্দোলন বাংলাদশ আলমডাঙ্গা উপজলা শাখা’র সভাপতি মাওলানা আকরাম হাসাইন সাইরাফী, সহ-সভাপতি ডা. ওয়ালিদ হাসান জোয়ার্দার, সেক্রেটারি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান, উপদেষ্টা মুফতি সিরাজুল ইসলাম, সদস্য মীর শফিকুল ইসলাম, আরও উপস্থিত ছিলন আলমডাঙ্গা কেদ্রীয় পুরাতন জাম মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলী, খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজলা শাখার সভাপতি মাওলানা আনিছুর রহমান, আলমডাঙ্গা আনন্দধাম মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও তৌহিদী জনতা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অনতিবিলম্বে গাজার নিরিহ মানুষের উপর ইসরাইলী হামলা বন্ধ করত হব। জাতীসংঘকে ন্যায়ের পক্ষ নিয়ে গাজায় অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে ইসরাইলি হামলার বিচার করতে হবে এবং ভারতে নির্বিচার মুসলিম হত্যা বন্ধ করতে হবে। বক্তারা আরও বলেন, আমাদের সকলকে ইসরাইলি পন্য বয়কট করতে হবে এবং ফিলিস্তিনের অসহায় মুসলিম ভাই- বোনদের জন্য সর্বচ্চো সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। অনুষ্ঠান শেষে ফিলিস্তিনের মজলুম মুসলিমদের জন্য কানাজড়িত কণ্ঠে দোয়া পরিচালনা করেন মুফতি সিরাজুল ইসলাম।