নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপ-কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। সভার শুরুতে গণহত্যা দিবস ও মহান স্বাধিনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের দিন জেলার সকল বিদ্যালয়ে ও ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক রংয়ের মাপকাঠি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া শিশু কেন্দ্র বিদ্যালয় ও সদর হাসপাতাল এবং জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন। এই দুটি দিবসের দিনে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। যাতে করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এছাড়া বিভিন্ন খেলাধূলার প্রতিযোগীতা ও কুচকাওয়াজ আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন কার্যক্রম নিয়ে দুটি জাতীয় দিবস উদযাপন নিয়ে আলোচনা সভায় উঠে আসে।
এসময় সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, সদরের সহকারি কমিশনার (ভূমি) এস.এম আশিষ মোমতাজ, জেলা কারাগারের সুপার দেওয়ান তারিকজুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌস, চুয়াডাঙ্গা পুলিশ লাইনের আরআই খন্দকার রুহুল আমীন, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর ও চুয়াডাঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্ক প্রমুখ।