নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আঠর ইউনিয়নের ভাণ্ডারদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘৫ আগস্টে স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা ঘাপটি মেরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে, পতিত স্বৈরাচার সরকার কর্তৃক ভোটাধিকার হরণ করা হয়েছে। তিনি বলেন, ‘মাহে রমজানের শিক্ষা হলো সত্য, ন্যায় ও মানবতার পক্ষে অবস্থান নেয়া। এই রমজান মাস আমাদের সহমর্মিতা, সংযম ও ন্যায়বিচারের শিক্ষা দেয়। আমাদের সেই শিক্ষাকে জীবনে কাজে লাগাতে হবে। দেশের মানুষের বৃহত্তর স্বার্থে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে।’
ইফতার ও দোয়া মাহফিলে শরীফুজ্জামান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে বলেন, ‘বছরের পর বছর তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তিন বারের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পতিত স্বৈচারার সরকার কর্তৃক বন্দি করে রাখা হয়েছিল। তাকে চিকিৎসার সুযোগও দেয়া হয়ীন। সেই স্বৈরাচারের পতনের পর বেগম জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছেন। অথচ এই মানুষটিই দেশের মানুষের জন্য সারাজীবন কাজ করেছেন।’ এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির জন্য প্রার্থনা করেন।
শরীফুজ্জামান তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে আরোও বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকব। কেউ অন্যায় পথে হাঁটলে তাকে ছাড় দেওয়া হবে না। আমাদের লড়াই গণতন্ত্রের লড়াই। তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসিন করার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত করতে হবে।’
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু।
এছাড়াও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম বিলাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।
শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকরামুল হক ইকরা, জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাজিবর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম. হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মহাবুব হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান।