দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামে ধর্ষনের অপচেষ্টা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাদেরকে পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ধর্ষনের অপচেষ্টা মামলার আসামী মদনা গ্রামের খলিল মিয়ার ছেলে নুরুজ্জামানকে (১৬) মহেশপুরের তার নানী বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামী একই গ্রামের আব্দুল জলিলের ছেলে হুসাইনকে (১৫) দামুড়হুদার তার নানী বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। তাদেরকে সেফহোমে পাঠানোর নির্দেশ দেন আদালত। আপরদিকে, আদালতে জবানবন্দী প্রদান করেছেন ভুক্তভোগী শিশু।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নুরুজ্জামানের বাড়ির পাশে ওই শিশু কন্যা খেলা করছিল। এ সময় নুরুজ্জামান ও হুসাইন প্রলোভন দেখিয়ে খেলার ছলে তাকে শিশুটির মুখ চেপে বাড়ির পাশের বাঁশ বাগানে নিয়ে যায়। বাঁশ বাগানের ভিতরে নিয়ে গিয়ে অপকর্মের চেষ্টা করে নুরুজ্জামান ও হুসাইন হাত ও মুখ চেপে ধরে রাখে। এ সময় শিশুটি চিৎকার করে উঠলে এলাকার মানুষ দ্রুত ছুটে গিয়ে দেখে শিশুটিকে উদ্ধার করে। এ সময় নুরুজ্জামান ও হুসাইন সবার সামনে শিশুটিকে হুমকি দিয়ে বলে- ‘কারও বললে তোকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো।’ এরপর বিষয়টি মীমাংসার চেষ্টা করে স্থানীয় বিএনপি নেতা ইসরাফিল।