দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী অফিসার তিথি মিত্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিব সসমূহ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বিশেষ সিদ্ধান্ত গৃহীত করা হয়।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, চাঁদ আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার হোসনে জাহান, সমাজসেবা অফিসার তোফাজ্জল হোসেন, দামুড়হুদা মডেল থানায় অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, আনসার ও ভিডিপির অফিসার মোহাম্মদ সাজিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার অঞ্জন কুন্ড, উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার আব্দুল মান্নান, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মামুনুর রশীদ, মুক্তিযুদ্ধাবৃন্দ, দর্শনা থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে গ্রহণকৃত সিদ্ধান্তের মধ্যে ২৫ মার্চ রাতে ব্লাক আউট কর্মসূচি পালন, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, উপজেলা স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও রোভার স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিশেষ উপহার প্রদান, আলোচনা সভা, কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি সুবিধাজনক সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে উপজেলা মডেল মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ সহ উপজেলার সকল মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, স্বাধীনতা দিবস উপলক্ষে হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন, দিনব্যাপী উপজেলার সরকারি দপ্তর, রঙিন নিশান দ্বারা সজ্জিত করণ প্রভৃতি পালন করা হবে। পাশাপাশি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের বিনোদনের জন্য ডিসি ইকোপার্ক, পুলিশ পার্ক, ফ্যান্টাসি চুয়াডাঙ্গা, শিশু স্বর্গ, মেহেরুন্নেছা পার্ক সহ সকল বিনোদন কেন্দ্রেগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত রাখার ব্যবস্থাগ্রহণ সহ কর্মসূচিগুলো পালনের বিভিন্ন কমিটি গঠন করা হয়।