দর্শনা অফিস:
দর্শনায় দোকান ঘরের চালের টিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত পরশু সোমবার দিবাগত রাতে দর্শনা বাসস্ট্যান্ডের একটি ইলেকট্রনিক্স দোকান ঘরে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান ঘরের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে। এরপর দোকানের ক্যাশ বাক্সের টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে ড্রয়ারের মধ্যে থাকা নগদ টাকা ও মোবাইল কার্ড সহ দোকানে থাকা প্রায় ৩০ হাজার টাকার মূল্যের মালামাল চুরি করে একই স্থান দিয়ে বের হয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
ব্যবসায়ী হামিজ উদ্দিন বলেন, দর্শনা বাসস্ট্যান্ড-হল্ট স্টেশন সড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন হামিজ উদ্দিন ইলেকট্রনিক্স ও তৈয়ব আলী এন্টারপ্রাইজ নামের এই ব্যাবসায়া প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আমি প্রতিদিন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা শেষে রাত ১০ টার দিকে আমার ব্যাবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাড়ি চলে যায়। প্রতিদিনের মত পরশু সোমবার রাতেও ব্যাবসা প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে বাড়ি চলে যায়। কিন্তু মঙ্গলবার সকালের দিকে দোকান ঘরের সার্টার তুলে দেখতে পাই দোকান ঘরে এলোমেলো অর্থাৎ অগোছালো হয়ে পড়ে আছে। এতে আমার সসন্দেহ হলে দোকান ঘরের ভিতরে ঢুকে দেখতে পাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে সিলিং অর্থাৎ উপরের টিনের চালের টিন কেঁটে চোরেরা ভিতরে প্রবেশ করে। এরপর আমার টেবিলের ক্যাশ বাক্সের ড্রয়ারের তালা ভেঙ্গে চোরেরা নগদ ৩ হাজার টাকা ও ৫ হাজার টাকা মূল্েেযর মোবাইল ফোনের কার্ড এবং দোকানে থাকা অন্যান্য ইলেকট্রনিক্স মালামালসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে একই স্থান দিয়ে চোরেরা নির্বিঘ্নে পালিয়ে যায়। এ চুরির ঘটনায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।