মুজিবনগর অফিস:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে দারিয়াপুর পশ্চিমপাড়া আম্রকাননে এ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মেলন ও ইফতার মাহফিলে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুজিবনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি‘র আহবায়ক কমিটির সদস্য রোমনা আফরোজ, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক ইউপি বিএনপি‘র সাধারন সম্পাদক রায়হান কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এসএম সালাউদ্দীন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান বিকু, মুজিবনগর জেলা জাসাসের সভাপতি ও সঙ্গীত শিল্পী জুলফিকার খান হেলাল, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম, বিএনপি‘র নেতা নুরউদ্দীন মাস্টার, হাফিজুল ইসলাম প্রমুখ। মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ৫নং ওয়ার্ড সভাপতি জিব্রাইল মোল্লা, সাধারণ সম্পাদক দোস্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান মোল্লা, ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আজমত আলী ও সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন নির্বাচিত করে তিন ওয়ার্ডের কমিটি ঘোষনা করা হয়।