আলমডাঙ্গা অফিস:
‘শুরু হোক গর্জন, রুখতে হবে ধর্ষণ’ এই স্লোগানকে সামনে রেখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা। সংস্থাটির আলমডাঙ্গা শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় হাইরোডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শাখার সভাপতি আল-আমিন হোসেন, সহ-সভাপতি মানোয়ার মাস্টার, সেক্রেটারি খায়রুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সচিব হারুন-অর-রশীদ, নারী ও শিশু বিষয়ক সচিব সুরভী খাতুন, জান্নাতুল ফেরদৌস ঊষা, মাদক নিরাময় বিষয়ক সচিব সাদ্দাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্থা আলমডাঙ্গা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. লিয়াকত আলী, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার বিভাগীয় কমিটির সেক্রেটারী রেদোয়ান, জেলা সভাপতি লাল্টু মল্লিক, আলমডাঙ্গা শাখার সিনিয়র সহ-সভাপতি ইউনুছ আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শারাফাত রাসেল, সহ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার রাকিব রনি, সাংগঠনিক সচিব মোস্তাফিজুর রহমান, সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব অ্যাডঃ ইকরামুল হক, নারী উদ্যোক্তা হেলেনা আক্তার কামনা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না। মাগুরায় বোন আছিয়া শুধু ধর্ষিত হয়নি, ধর্ষিত হয়েছে সারা বাংলা। ধর্ষক কোন দলের নয়। নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানানো হয়।