আজ মঙ্গলবার | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • উপসম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ধর্ম
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
  • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত
  • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়
  • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ
  • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি
  • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু
  • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান
  • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি
  • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর
  • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে
  • এবারও গ্রীষ্মে দুর্ভোগ ভোগাবে লোডশেডিং

    জাতীয়, লিড | ৯:৪৫ পূর্বাহ্ণ, বৃহঃ, ১৩ মার্চ ২০২৫ 45

    Share this…


    • Facebook


    • Messenger



    • Twitter


    • Linkedin

    আকাশ খবর ডেস্ক:
    চাহিদার অতিরিক্ত সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে এবারও গরমের সময় বিদ্যুত্সংকটে লোডশেডিং বাড়বে। জ্বালানি আমদানির অনিশ্চয়তা ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পরিশোধে বিলম্বের কারণে গ্রীষ্মে সারা দেশে ব্যাপক লোডশেডিংয়ের শঙ্কা রয়েছে বলে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সংকটের মূলে রয়েছে জ্বালানিসংকট, বিপুল পরিমাণ দেনার বোঝা এবং ডলার সংকট। পরিস্থিতি যতটা সম্ভব সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদ্যুত্ বিভাগ।
    বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা বলছেন, এবার গরমে তিন হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি থাকতে পারে। যদিও বিদ্যুত্ বিভাগ বলছে, লোডশেডিং হবে দেড় হাজার মেগাওয়াট। জ্বালানি সমস্যার কারণে বিদ্যুতের ঘাটতির শঙ্কা সংশ্লিষ্ট ব্যক্তিদের।
    বিদ্যুত্ বিভাগ সূত্র বলছে, মার্চে সর্বোচ্চ ১৬ হাজার এবং এপ্রিলে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে।
    গত বছর একই সময় ১২ থেকে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উৎপাদন করা হয়েছে। এবার এটি ১৩ থেকে ১৫ হাজার মেগাওয়াট হতে পারে। ঘাটতি পূরণে আগের মতো এবারের গ্রীষ্মেও লোডশেডিং করতে হতে পারে।
    বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি বিদ্যুত্ ভবনে গ্রীষ্মের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের বলেন, এক হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।
    বিদ্যুত্ ঘাটতি মেটাতে এসি ব্যবহারে সতর্ক করেছেন তিনি। তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
    সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশনে অংশ নেওয়ার পর জ্বালানি উপদেষ্টা বলেন, শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা থাকে ৯ হাজার মেগাওয়াট। কিন্তু দুটি কারণে গ্রীষ্মে চাহিদা বেড়ে ১৭ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াট হয়ে যায়। সেচে দুই হাজার মেগাওয়াট বিদ্যুত্ লাগে।
    পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুত্ লাগে এসি চালানোয়। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির ওপরে রাখলে দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুত্ সাশ্রয় করা যাবে।
    এ ব্যাপারে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, ‘বিদ্যুতের চাহিদা বাড়ায় উৎপাদনও বাড়ানো হয়েছে। বড় বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। আদানি পাওয়ারের দুটি ইউনিট থেকেই বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। এতে এখন লোডশেডিং নেই। আশা করছি, রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সেবা দিতে পারব। তবে গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বাড়বে। এ ব্যাপারে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।’
    ব্যবহার ১৫% কমিয়ে গ্রীষ্মের চাপ মোকাবেলার চেষ্টা : বিদ্যুতের ব্যবহার ১৫ শতাংশ পর্যন্ত কমিয়ে গ্রীষ্মের চাপ মোকাবেলা করতে চায় সরকার। শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা থাকে ৯ হাজার মেগাওয়াট। কিন্তু গ্রীষ্মে এ চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এ কারণে শিল্প খাত, সেচ ও জনসাধারণের ব্যক্তিগত ব্যবহারে সাশ্রয়ী পদ্ধতি অবলম্বন করে বিদ্যুতের ব্যবহার ১৫ শতাংশ কমাতে চায় সরকার। এ জন্য বিদ্যুত্ সাশ্রয়ে বিভিন্ন উপায় সংবলিত কর্মপরিকল্পনা তৈরি করেছে বিদ্যুত্ বিভাগ। এর মধ্যে রয়েছে জ্বালানি-সাশ্রয়ী বাল্ব, ফ্যান ও হোম অ্যাপ্লায়েন্সের ব্যবহার বাড়ানো; এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি নির্ধারণ, সৌরবিদ্যুত্চালিত সেচযন্ত্রের ব্যবহার উৎসাহিত করা, শিল্পে বয়লারের দক্ষতা ও ফার্নেস তেলের ব্যবহার বাড়ানো।
    এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিদ্যুত্ বিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসক ও বিভিন্ন সংস্থার প্রধানদের কাছে বিদ্যুৎসচিব ফারজানা মমতাজ স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, রমজান মাস, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা তুলনামূলকভাবে বেড়ে থাকে। অতিরিক্ত এই চাহিদা পূরণে বিদ্যুত্ সরবরাহের ওপর অতিরিক্ত চাপ পড়বে। পরিস্থিতি মোকাবেলার সহজ ও সর্বোত্তম উপায় সচেতন ও সাশ্রয়ীভাবে বিদ্যুত্ ব্যবহার।
    চিঠিতে বিদ্যুত্ সচিব বলেন, সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিদ্যুত্ গ্রাহকদের সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করা প্রয়োজন। তিনি বলেন, এক ইউনিট বিদ্যুত্ সাশ্রয়ের উপযোগিতা আড়াই থেকে তিন ইউনিট বিদ্যুত্ উৎপাদনের সমতুল্য।
    তবে বিপিডিবি ও বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, এবার লোডশেডিং গতবারের চেয়ে বাড়তে পারে। গ্যাস ও কয়লা থেকে ১৩ হাজার মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও গ্যাস ও কয়লার সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আছে। আদানি বিদ্যুৎকেন্দ্রের বাইরে আমদানি থেকে আসবে প্রায় এক হাজার মেগাওয়াট। বাকি বিদ্যুত্ উৎপাদন করতে হবে তেলচালিত কেন্দ্র থেকে। বিদ্যুৎকেন্দ্রের বকেয়া বিল পরিশোধ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে তিন হাজার মেগাওয়াট ঘাটতি হতে পারে। এতে গরমের সময় প্রতিদিন তিন ঘণ্টা লোডশেডিং হতে পারে।
    উৎপাদন সক্ষমতা দ্বিগুণ, সংকট জ্বালানির : বিদ্যুত্ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুত্ উৎপাদন সক্ষমতা ২৭ হাজার ৮২০ মেগাওয়াট। এখন পর্যন্ত দিনে সর্বোচ্চ বিদ্যুত্ উৎপাদন হয়েছে গত বছরের ৩০ এপ্রিল, ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট। এরপর আর কখনো ১৬ হাজার মেগাওয়াটে যায়নি উৎপাদন; বরং বিদ্যমান সংকটের কারণে সক্ষমতার অর্ধেক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন করা কঠিন হয়ে যাচ্ছে।
    বর্তমানে বিপিডিবির কাছে বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া প্রায় ১৬ হাজার কোটি টাকা, যার মধ্যে শুধু ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা প্রায় ছয় হাজার কোটি টাকা। বিদ্যুৎকেন্দ্র চালাতে জ্বালানি আমদানি নিয়ে হিমশিম খাচ্ছেন মালিকরা।
    এ ব্যাপারে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) সভাপতি ডেভিড হাসানাত কালের কণ্ঠকে বলেন, ‘বিপিডিবির কাছে আমাদের এখনো চার থেকে পাঁচ মাসের বকেয়া আটকে আছে। শুধু ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়ার পরিমাণ প্রায় ছয় হাজার কোটি টাকা। গ্রীষ্মের জন্য সরকার আমাদের কাছ থেকে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুত্ চেয়েছে। কিন্তু আমরা বলে দিয়েছি দুই হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুত্ দিতে পারব না। গত বছর পর্যাপ্ত তেল আমদানি করতে পারার কারণে এর চেয়ে বেশি বিদ্যুত্ দেওয়া হয়েছিল। আমাদের সক্ষমতা রয়েছে পাঁচ হাজার মেগাওয়াটের মতো।’

    খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকার একের পর এক প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলেও জ্বালানির সংস্থানে নজর দেয়নি। অপ্রয়োজনীয় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও আমদানি প্রবণতার কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বকেয়ার পরিমাণ। বিদ্যুত্-জ্বালানি খাতের এমন নাজুক পরিস্থিতি মোকাবেলায় কার্যত অসহায় হয়ে পড়েছে অন্তবর্তী সরকার।
    এ বিষয়ে বিদ্যুত্ বিভাগের সচিব ফারজানা মমতাজ বলেন, ‘সম্ভাব্য যতটুকু বিদ্যুত্ পাব, এর ওপর ভিত্তি করেই পরিকল্পনা করছি, যাতে সাধারণ মানুষকে সর্বোচ্চ ‘কমফোর্ট’ দেওয়া যায়। গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করতে সব ধরনের চেষ্টা করছে সরকার।’ তিনি বলেন, ‘গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বাড়বে। আবার জ্বালানিরও সংকট রয়েছে। ফলে লোডশেডিং হতেই পারে। তবে যতটা সম্ভব লোডশেডিং কমানোর পরিকল্পনা করা হচ্ছে।’
    দৈনিক গ্যাসের ঘাটতি ১৪০০ মেগাওয়াটের বেশি : গরমে বিদ্যুতের পাশাপাশি গ্যাসও ভোগাবে গ্রাহককে, বিশেষ করে শিল্প ও আবাসিকে। পেট্রোবাংলা সূত্র বলছে, বর্তমানে দেশে গ্যাসের দৈনিক চাহিদা রয়েছে চার হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু গতকাল বুধবার গ্যাস সরবরাহ করা হয় দুই হাজার ৭৭৭ মিলিয়ন ঘনফুট। এতে ওই দিন ঘাটতি ছিল এক হাজার ৪২৩ মিলিয়ন ঘনফুট গ্যাসের মতো। মোট দুই হাজার ৭৭৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে এক হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট এবং আমদানিকৃত তরলীকৃত প্রকৃতিক গ্যাস (এলএনজি) থেকে ৮৭৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। আপাতত দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব নয়, তবে এলএনজির সরবরাহ সর্বোচ্চ আর মাত্র ১০০ থেকে ১৫০ মিলিয়ন ঘনফুটের মতো বাড়ানো সম্ভব। কারণ ভাসমান দুটি এলএনজি টার্মিনালের সক্ষমতা রয়েছে ১১০০ মিলিয়ন ঘনফুট। এতে সরকার চাইলেই বাড়তি এলএনজি সরবরাহ বাড়াতে পারবে না। ফলে গ্রীষ্ম মৌসুমে গ্যাসের সংকট থাকবে। গরমে বাড়তি গ্যাসের পুরোটাই বিদ্যুত্ খাতে যাবে বলে শিল্প ও আবাসিকে সংকট বাড়বে।
    এক মাসে চাহিদা বেড়েছে ২০০০ মেগাওয়াটের বেশি : জাতীয় গ্রিডে বিদ্যুত্ সঞ্চালনের দায়িত্বে থাকা একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) বিদ্যুত্ উৎপাদন ও চাহিদার তথ্যে দেখা গেছে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গত এক মাসের ব্যবধানে দেশে বিদ্যুতের চাহিদা দুই হাজার মেগাওয়াটের বেশি বেড়েছে। একই সঙ্গে বিদ্যুতের উৎপাদনও বাড়িয়েছে বিপিডিবি। গতকাল দুপুর ২টার দিকে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ১৩৫ মেগাওয়াট। এ সময় উৎপাদন হয় ১৩ হাজার ৭০ মেগাওয়াট। তখন লোডশেডিং ছিল ৬৫ মেগাওয়াটের মতো। এদিকে গত ১২ ফেব্রুয়ারি দুপুর ২টায় বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৯৬৫ মেগাওয়াট।
    সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পিজিসিবির দৈনিক প্রতিবেদনে লোডশেডিংয়ের সঠিক তথ্য তুলে ধরা হচ্ছে না। পিজিসিবির তথ্যে লোডশেডিং কম দেখানো হলেও রমজানে দেশের গ্রামাঞ্চলে দিন-রাত মিলিয়ে একাধিকবার লোডশেডিং হচ্ছে বলে জানা গেছে।
    নেপালের জলবিদ্যুত্ আসছে জুনে : আগামী জুন থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ৪০ মেগাওয়াট জলবিদ্যুত্ রপ্তানি শুরু করবে নেপাল। বিপিডিবি সূত্র বলছে, জুন থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুত্ সরবরাহ করবে নেপাল। নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুত্ বাংলাদেশ কিনবে ৮.১৭ রুপিতে। এর মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে।
    এ বিষয়ে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘শুধু গ্রীষ্মকালের জন্যই নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানির চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী জুন থেকে সরবরাহ করবে নেপাল। এই সময় দেশে বাড়তি বিদ্যুতের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়েই এই চুক্তি করা হয়।’ এদিকে নেপাল প্রথমবারের মতো ভারতের বিদ্যুত্ সংযোগ অবকাঠামোর মাধ্যমে পরীক্ষামূলক গত ১৫ নভেম্বরে বাংলাদেশে এক দিনের জন্য বিদ্যুত্ রপ্তানি করে। তখন ৩৮ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত্ সরবরাহ করা হয়। এটিকে উপ-আঞ্চলিক বিদ্যুত্ ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়।

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    এরকম আরো নিউজ

    চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশিকে হস্তান্তর

    সেই চারজনের মরাদেহ উত্তোলন

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • চুয়াডাঙ্গায় ৩৫৪ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    • ভোটের মাঠে কঠোর নিরাপত্তা, চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

    • ম্যাচ শুরুর আগের দিন বিশ্বকাপ দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

    • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

    • নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

    • মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু

    • এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

    • সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতি

    • মানুষের অধিকার রক্ষায় সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিলেন জেলা জামায়াত আমীর

    • চুয়াডাঙ্গা-২ আসন; দুই হেভিওয়েটের লড়াই তুঙ্গে

    • শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন

    • দর্শনা রেলবাজারে রহস্যময় বাজার চুরি আতঙ্ক

    • চুয়াডাঙ্গা শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

    • কার্পাসডাঙ্গায় বিএনপির মহিলা কর্মীদের নির্বাচনী সভা

    • ‘নারীরা তাদের ভোট দিবে এটি ভুয়া কথা’

    • ‘চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই’

    • ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে: সিআইপি টরিক

    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 

    • মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

    • মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

    • ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    • নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন

    • চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

    • বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

    • নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি

    • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

    • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

    • তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলে

    • ‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

    • ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    • আবার সোনার দাম ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

    • ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

    • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা

    • দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেল

    • চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা  

    • চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশিকে হস্তান্তর

    • সেই চারজনের মরাদেহ উত্তোলন

    • কেউ কেউ বলছে তাদের ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবেঃ দুদু

    • দর্শনা স্বেচ্ছাসেবকদল নেতা সুমন বহিষ্কার

    • চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    • চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, অসুস্থ তিনজন

    • ঘন ঘন হাতবদল; তদারকির অভাব ও সিন্ডিকেটে বাজার অস্থির

    • ‘যেখানে বিএনপির মাঠ ভালো সেখানে বিষদাগার করা হচ্ছে’

    • ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের প্রাদুর্ভাব; সদর হাসপাতালে  মিলছে না পর্যাপ্ত ওষুধ

    • চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপলুর ইন্তেকাল

    • আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

    • ঢাক-শঙ্খে মুখরিত চুয়াডাঙ্গা শহর; আজ প্রতিমা বিসর্জন

    • জীবননগর সীমান্ত থেকে বাংলাদেশি যুবকে ধরে নিয়ে গেল বিএসএফ

    • চুয়াডাঙ্গায় মশার উপদ্রবে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগি

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • করোনা শনাক্তে শনিবার থেকে ১০জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • ছিন্নমুল মানুষের পাশে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • ক্রিকেটাররা ফিট আছেন, বিসিবিও খুশি

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - Akashkhabar

    Scroll
    অনুবাদ »