নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা এপেক্স ক্লাবের ইফতার মাহফিল ও ৩৯তম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় শহরের কবরী রোডের কিন্তু টেলিকম ভবনের ৩য় তলায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই গেল বছরের এপেক্স ক্লাবের চুয়াডাঙ্গা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর ২০২৫ সালের নবাগত কমিটির সভাপতি অ্যাড. বদর উদ্দীনের কাছে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটির দায়িত্ব হস্তান্তর করেদেন। এরপর অনুষ্ঠানে নবাগত কমিটির শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি এপেক্স ক্লাবের এনইডিডি এপেক্সিয়ান শাহানাজ পারভিন সেতু। অনুষ্ঠানের শেষে চুয়াডাঙ্গা এপেক্স ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাহাবুব আলম রিংকুর আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা এপেক্স ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাড. কায়জার হোসেন জোর্য়াদ্দার, সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিস এডিশন এপেক্সিয়ান উম্মে হাবিবা, ট্রিউর এপেক্সিয়ান কিংকর দে, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান কাজী রফিকুল হক, মেম্বারশিপ অ্যান্ড এটেন্ডন্সে ডাইরেক্টর এপেক্সিয়ান কানিজ সুলতানা, ফেলোসিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেক্সিয়ান জাকির হোসেন, পাবলিক স্পিকিং এ্যান্ড ডিবিটিং ডাইরেক্টর এপেক্সিয়ান তানজিলা মিনি, সার্জেন্ট অ্যাট আরমস্ এপেক্সিয়ান শেখ লিটন, মেম্বার এপেক্সিয়ান অ্যাড. জামিল হোসেন ও এপেক্সিয়ান অ্যাড. মসলেম উদ্দীন প্রমুখ।