দামুড়হুদা অফিস:
দামুড়হুদার কলাবাড়ি ভাইমারা খালে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে অভিযুক্ত জহুরুল ইসলাম (৩৮) নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালতে বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট কে এইচ তাসফিকুর রহমান। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার বিকালে সরজমিন গেলে উল্লেখিত অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অভিযুক্ত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ী ভাইমারা খালে ২৫ শে ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৮ টার সময় জহুরুল ইসলাম নামক ব্যক্তি ডোবা শ্রেনীর জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোল করে বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণ কলাবাড়ী পুলিশ ক্যাম্পের সহায়তায় মাটি বহনকারী অবৈধ যান ট্রাক্টর ও মাটি উত্তোলনের দানব যন্ত্র ভেকু মেশিন আটক করে রাখেন। পরে গতকাল ২৬ শে ফেব্রুয়ারি বিকাল ৫ টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এইচ তাশফিকুর রহমান ঘটনাস্থলে গেলে সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্তর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করা হয়। এসময় মাটি উত্তোলনকারী জহুরুল ইসলাম তার দোষ স্বীকার করায় তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে এইচ তাসফিকুর রহমান উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জহুরুল ইসলাম নামক এক ব্যাক্তি ডোবা শ্রেনীর জমি থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মাটি উত্তোলন করে বিক্রি করছেন। সরজমিন গেলে সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-এ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।