নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে হুঁশিয়ারি কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়
হুঁশিয়ারি কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সারাদেশের তুলনায় চুয়াডাঙ্গার পরিস্থিতি অনেক ভালো। তবে জেলায় চুরি ডাকাতি ছিনতাই বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হুঁশিয়ারি করে বলতে চাই- আগামিতে আর চুরি, ডাকাতি, ছিনতাই নয়। আর কেউ যদি কোন বোনের দিকে কু-নজরে তাকায় তার চোখ তুলে নেয়া হবে। কেউ যদি ধর্ষণ করার চিন্তা করে তাহলে কলিজা ছিড়ে টুকরো করে চৌরাস্তার মোড়ে টাঙিয়ে রাখা হবে।
এসময় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার শিক্ষার্থী সাফফাতুল ইসলাম, সজিবুল ইসলাম, সিরাজম মুনিরা ও তাসনিয়া আফসিন। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাধারণ শিক্ষার্থী রেজাউল বাসার প্লাবন, ফাহিম উদ্দিন মভিন, জিহাদ হাসান চৌধুরী, মাহিন বিল্লাহ, মাহবুব ইসলাম আকাশ, সাইফুল্লাহ সাদিক সৌরভ,মাসুদ মৃধা, এম এ সাইফ, নুসরাত জাহান রোজা, তাসনিয়া আফসিন, সানজিদা তাবাসসুম মিথীন, তাসলিম আল মাহমুদ, আব্দুল্লাহ আল কাফি, হাফসা এ্যলিয়শা, মোহাম্মদ লাবিব মন্ডল, জান্নাতুল বাসার শ্রাবণ, জান্নাতুল মাওয়া চৈতি, উম্মে রিদিতা, মারওয়া মুমতাজ, তারমীম আকিদা আঞ্জুম হাবিবা, নুসরার আরা অরিন, ফয়সাল মাহমুদ রাফি, প্রমুখ।