নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির অন্যতম সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, চুয়াডাঙ্গা ট্রাক ট্রাক্টর ও ট্যাংকলরি শ্রমিক দলের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক জনাব মকছেদুর রহমান মিল্টন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন শেখ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামিমুজ্জামান শামিম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আল মামুন, বদর উদ্দিন বাদল, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা লিটন হোসেন, চুয়াডাঙ্গা আল্লাহর দান হোটেলের সত্বাধিকারী টুটুল মোল্লা, রেলওয়ে শ্রমিক দল সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, যুবদল নেতা মেহবুব, নাজমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের শাহজালাল, নিলয় প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন ও পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত কাকন, পৌর বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মিনহাজ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা মুক্তাদির।